সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ নুসরাত ও শামসুদ্দিন নামে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৪ আগস্ট) পৃথক সময়ে ধারাম হাওরের দুটি পৃথক স্থান থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। এদিন সকালে উপজেলার কান্দাপাড়া গ্রামের শিশু নুসরাত (৭) ও বিকেলে কেশবপুর গ্রামের ঘটক মো. সামসুদ্দিন (৫০) এর মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। পরে এলাকাবাসীর সহযোগিতায় মরদেহ দুটি স্বজনদের কাছে হস্থান্তর করা হয়েছে।এর পূর্বে, গতকাল শনিবার সকালে উপজেলার ধারাম হাওরের কান্দাপাড়া ট্রলারঘাট থেকে মহেশপুর গ্রামে বউ দেখতে যাওয়ার পথে সাত যাত্রী নিয়ে একটি নৌকা ডুবির ঘটনা ঘটে। নৌকা ডুবিতে কয়েকজন সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ ছিলেন নুসরাত ও সামসুদ্দিন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, ডুবুরি দল ও পুলিশ যৌথ ভাবে উদ্ধার অভিযান চালালেও এদিন তাদের উদ্ধার করতে পারেনি। পরে আজ তাদের মরদেহ উদ্ধার করা হয়। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতদের লাশ স্বজনদের কাছে হস্থান্তর করা হয়েছে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ময়মনসিংহের ফুলপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
ময়মনসিংহের ফুলপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ময়মনসিংহের ফুলপুরে বজ্রপাতে আব্দুস সাত্তার (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (১১ মে) বিকাল ৪ টায় উপজেলার সিংহেশ্বর  ইউনিয়নের মাইজপাড়া Read more

টাইব্রেকারে উরুগুয়েকে হারিয়ে কোপা আমেরিকায় তৃতীয় আর্জেন্টিনা
টাইব্রেকারে উরুগুয়েকে হারিয়ে কোপা আমেরিকায় তৃতীয় আর্জেন্টিনা

নারী কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নাটকীয় জয় পেয়েছে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে Read more

রোহিঙ্গা সংকট নিরসনে প্রধান উপদেষ্টার সাত দফা প্রস্তাব
রোহিঙ্গা সংকট নিরসনে প্রধান উপদেষ্টার সাত দফা প্রস্তাব

রোহিঙ্গা সংকট নিরসনে সাত দফা প্রস্তাব দিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে ‘মিয়ানমারের Read more

নেপালের মতো পশ্চিমবঙ্গে অভ্যুত্থানের ডাক দিলেন সাবেক বিজেপি এমপি
নেপালের মতো পশ্চিমবঙ্গে অভ্যুত্থানের ডাক দিলেন সাবেক বিজেপি এমপি

ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির সাবেক সাংসদ অর্জুন সিংয়ের মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে। রাজ্যটিতে নেপালের মতো পরিস্থিতি তৈরি হওয়া উচিত বলে Read more

১২ জুলাই: নামাজের সময়সূচি
১২ জুলাই: নামাজের সময়সূচি

আজ শনিবার, ১২ জুলাই ২০২৫ ইংরেজি, ২৮ আষাঢ় ১৪৩২ বাংলা, ১৬ মহররম ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

হাসপাতালে জামায়াত নেতা ডা. তাহের
হাসপাতালে জামায়াত নেতা ডা. তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের নিয়মিত চিকিৎসা-পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন।মঙ্গলবার (২১ অক্টোবর) দলটির ভেরিফায়েড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন