পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ারে একটি ক্রিকেট ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল শনিবার (৬ সেপ্টেম্বর) খাইবার পাখতুনখাওয়ার বাজৌর জেলার খার তেহসিল এলাকার কাউসার ক্রিকেট গ্রাউন্ডে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।  ডনের প্রতিবেদন অনুযায়ী, বিস্ফোরণের পর ঘটনাস্থলেই একজন প্রাণ হারান। আহত হন কয়েকজন, যাঁদের মধ্যে শিশুও রয়েছে। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।স্থানীয় পুলিশ কর্মকর্তা ওয়াকাস রফিক জানিয়েছেন, আইইডির (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা তাৎক্ষণিক উদ্ভাবিত বিস্ফোরক) মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছে। তাঁর দাবি, সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এই হামলা চালানো হয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, কাউসার ক্রিকেট গ্রাউন্ডে বিস্ফোরণের পর আকাশ ধোঁয়ায় ছেয়ে গেছে। প্রাণ বাঁচাতে মানুষ এদিক-ওদিক ছোটাছুটি করছেন।পুলিশ জানিয়েছে, মাঠে হামলার পর হামলাকারীরা কোয়াডপ্টারের সাহায্যে একটি থানাতেও হামলা চালানোর চেষ্টা করেছিলেন। অল্পের জন্য তা লক্ষ্যভ্রষ্ট হয়েছে।তবে এখন পর্যন্ত কোনো সন্ত্রাসবাদী বা জঙ্গি সংগঠন এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি। তবে পুলিশের ধারণা, জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এ হামলা চালিয়ে থাকতে পারে।এর আগে গত সপ্তাহে বাজৌর জেলার লাঘারাই এলাকার একটি থানাতেও হামলা চালানো হয়। সেই ঘটনায় এক পুলিশ সদস্যসহ দুজন আহত হন। কনস্টেবল মোহাম্মদ হাবিব এবং স্থানীয় বাসিন্দা নাজিব খানকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। বিস্ফোরণে থানার পাশে থাকা একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাতাসে বিষ, দক্ষিণ এশিয়ায় বছরে প্রাণ হারাচ্ছে ১০ লাখ মানুষ: বিশ্বব্যাংক
বাতাসে বিষ, দক্ষিণ এশিয়ায় বছরে প্রাণ হারাচ্ছে ১০ লাখ মানুষ: বিশ্বব্যাংক

দক্ষিণ এশিয়ায় ভয়াবহ বায়ুদূষণে জনস্বাস্থ্য ও অর্থনীতিতে বড় ধরনের ক্ষতি ডেকে আনছে। বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও ভুটান এই পাঁচ Read more

দেশ সংস্কারে দরজা এখনো খোলা আছে: নাহিদ ইসলাম
দেশ সংস্কারে দরজা এখনো খোলা আছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘নির্বাচনী সমঝোতা নয়, দেশ পুনর্গঠনের লক্ষ্যে এখনো আমাদের দরজা খোলা রয়েছে। তবে Read more

১৯ মে: নামাজের সময়সূচি
১৯ মে: নামাজের সময়সূচি

কেয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। তাই যতই ব্যস্ততায় থাকুক না কেন ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ। Read more

সংঘাত বন্ধে ইরানকে প্রস্তাব দিলেন ট্রাম্প
সংঘাত বন্ধে ইরানকে প্রস্তাব দিলেন ট্রাম্প

ইরান এই যুদ্ধে জিতছে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের উচিত অনেক দেরি হওয়ার আগেই Read more

গলাচিপায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
গলাচিপায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পটুয়াখালীর গলাচিপা সরকারি কলেজের বিএম শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. আসিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে তাকে গলাচিপা সদর Read more

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চালু
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চালু

সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে সিলেট স্টেশনে আটকা পড়া কালনী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন