রাজশাহীর তানোরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) রেফার্ড করা হয়েছে।প্রথম দফা সংঘর্ষ ঘটে বৃহস্পতিবার (১৫ মে) রাত ১১টার দিকে চৌবাড়িয়া মালশিরা সিএনজি স্ট্যান্ডে। দ্বিতীয় দফায় সংঘর্ষ হয় শুক্রবার (১৬ মে) বিকেল ৫টার দিকে চৌবাড়িয়া হাটে। সংঘর্ষে ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ও ছাত্রদলের নেতা সোহানুর রহমান শুভ আহত হন।স্থানীয় সূত্রে জানা যায়, কামারগাঁ ইউনিয়ন বিএনপির ১ নম্বর ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে একটি খাওয়াদাওয়ার আয়োজন করেন। ওই অনুষ্ঠানে অংশ নিতে আসা নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডার জেরে প্রথম দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।পরদিন শুক্রবার বিকেলে চৌবাড়িয়া হাটে গরু বিক্রির সময় সাইফুল ইসলামের ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। লোহার রড, বাঁশের লাঠি ও হাতুড়ি দিয়ে তাকে মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়।এ ঘটনায় চৌবাড়িয়া হাটে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। গরু বিক্রেতা ও ক্রেতারা ছুটোছুটি শুরু করেন। ঘটনার খবর পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য, এর আগে চলতি রমজান মাসে ইফতার মাহফিল কেন্দ্র করে পাঁচন্দর ও চান্দুড়িয়া ইউনিয়নে বিএনপির দুইটি গ্রুপের সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছিল। এসব ঘটনায় স্থানীয় বিএনপির মধ্যে উত্তেজনা বিরাজ করছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমির হামজাকে লিগ্যাল নোটিশ
আমির হামজাকে লিগ্যাল নোটিশ

কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ করে দিলে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেয়া ব্যক্তিদের নাম জনসম্মুখে প্রকাশ করতে কুষ্টিয়া-৩ (সদর) আসনের Read more

১৭ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
১৭ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ২ আশ্বিন ১৪৩২ বাংলা, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

বৈশাখী মেলা সামনে রেখে ব্যস্ত মৃৎশিল্পিরা
বৈশাখী মেলা সামনে রেখে ব্যস্ত মৃৎশিল্পিরা

একদিন পরই পহেলা বৈশাখ। নতুন বছরকে বরণ করতে দেশের নানা প্রান্তে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর বৈশাখী মেলা মানেই রঙিন Read more

বিএনপি নেতা-পুলিশের পকেটে জাতীয় স্মৃতিসৌধের ফুটপাতের চাঁদার টাকা
বিএনপি নেতা-পুলিশের পকেটে জাতীয় স্মৃতিসৌধের ফুটপাতের চাঁদার টাকা

সাভার জাতীয় স্মৃতিসৌধের সামনের ফুটপাত এখন হকারদের দখলে। প্রতিদিন লাখো দর্শনার্থী ঘুরতে আসেন এখানে। আশপাশের সবগুলো পিকনিক স্পটে টিকিট কেটে Read more

রাস্তায় গাছ কাটছিল দুর্বৃত্তরা, অটোসহ যন্ত্রপাতি রেখে পালিয়ে গেল দুর্বৃত্তরা
রাস্তায় গাছ কাটছিল দুর্বৃত্তরা, অটোসহ যন্ত্রপাতি রেখে পালিয়ে গেল দুর্বৃত্তরা

কয়েকদিন ধরেই রাতের আধারে ঠাকুরগাঁওয়ের নেকমরদ-বালিয়াডাঙ্গী মহাসড়কের লোলপুকুর ডিএম উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে রাস্তার গাছ কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৫ Read more

অভিযান শুরু, মাদকের বিরুদ্ধে কোনো সুপারিশ চলবে না: প্রতিমন্ত্রী টুকু
অভিযান শুরু, মাদকের বিরুদ্ধে কোনো সুপারিশ চলবে না: প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ইতিমধ্যেই মাদকের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন