পাবনার চাটমোহরে সামাদ সওদা মহিলা দাখিল মাদ্রাসার সাময়িক বরখাস্তকৃত সুপার আব্দুল ওয়াহাবকে স্থায়ী বরখাস্ত ও অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।রোববার (০৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে মাদ্রাসার অভিভাবক ও শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। ঘন্টাব্যাপি এই মানববন্ধন কর্মসূচিতে মাদ্রাসা শিক্ষার্থী ও শতাধিক অভিভাবক অংশগ্রহণ করে।এদিকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের রেজিস্টার প্রফেসর ছালেহ আহমাদ তার দপ্তরের বামাশিবো/প্রশা/পাবনা-১২৬/৮৮ নং স্মারকপত্রে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারকে সাময়িক বরখাস্ত হওয়া সুপার আব্দুল ওয়াহাবকে স্বপদে বহালের নির্দেশ দেন। এরপরেই ফুঁসে ওঠে ওই মাদ্রাসার অভিভাবক, শিক্ষার্থী থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ। এর আগে ২০১৭ সালে নৈতিক স্থলন ও নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত হন আব্দুল ওয়াহাব।মানববন্ধনে বক্তব্য দেন অভিভাবক সাইদুল ইসলাম, কুতুব উদ্দিন, রবিউল করিম গোলাম, আব্দুল মোতালিব, হাসানুজ্জামান সবুজ, ছাত্র প্রতিনিধি ভি.ই ক্যাস্ট্রো সাগর, শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস, সাদিয়া খাতুন, সিনথিয়া খাতুন প্রমুখ।মানববন্ধনে সিনথিয়া ও সাদিয়া নামের দুই শিক্ষার্থী তাদের বক্তব্যে বলেন, ‘আব্দুল ওয়াহাব স্যার আমাদের মাদ্রাসার এক ম্যাডামের সাথে অবৈধ সম্পর্কের পর বিয়ে করেন। ওই ম্যাডামের জীবন নষ্ট করে দেন। এছাড়া তিনি প্রতিষ্ঠানে অনেক অনিয়ম করেছেন। এই মাদ্রাসায় আব্দুল ওয়াহাব স্যার যোগদান করলে আমরা এই প্রতিষ্ঠানে আর পড়বো না। আমাদের অভিভাবকরাও পড়াবে না।’অভিভাবকরা তাদের বক্তব্যে বলেন, ‘নারী কেলেংকারীর সাথে জড়িত এমন সুপার আবারো যোগদান করলে আমরা আমাদের সন্তানকে পড়াব না। তার চারিত্রিক অবক্ষয়ের কারণে আব্দুল ওয়াহাবকে বহিস্কার করা হয়। কিন্তু তিনি আবারো নতুন করে যোগদানের পাঁয়তারা শুরু করেছেন। আমরা আব্দুল ওয়াহাবকে স্থায়ী বহিস্কারের দাবি জানাচ্ছি।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভৈরবে চিকিৎসার টাকা ছিনিয়ে নিল ছিনতাইকারীরা
ভৈরবে চিকিৎসার টাকা ছিনিয়ে নিল ছিনতাইকারীরা

কিশোরগঞ্জের ভৈরবে রোগীকে আহত করে চিকিৎসার টাকা ছিনিয়ে নিল ছিনতাইকারীরা। আজ ভোরে শহরের পলাশের মোড়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলো Read more

সিদ্ধিরগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় তৎপর পুলিশ
সিদ্ধিরগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় তৎপর পুলিশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান বজায় রেখে তৎপর রয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে সিদ্ধিরগঞ্জের আইন-শৃঙ্খলা Read more

একদিনেই গাজা-ইয়েমেন-লেবানন-সিরিয়ায় ইসরায়েলের হামলা
একদিনেই গাজা-ইয়েমেন-লেবানন-সিরিয়ায় ইসরায়েলের হামলা

একদিনেই গাজা, ইয়েমেন, লেবানন এবং সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর আগে সোমবার (৫ মে) গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে Read more

গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার
গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, "আমরা আজকে এখানে সমবেত হয়েছি একসাথে খোলামেলা আলাপ করতে। আমাদের সামনে Read more

প্রেমের প্রতিশ্রুতির ফাঁদে চার বছর, অনশনে গেলে বিধবাকে লাঞ্ছনা
প্রেমের প্রতিশ্রুতির ফাঁদে চার বছর, অনশনে গেলে বিধবাকে লাঞ্ছনা

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নে প্রেমের প্রতিশ্রুতির ফাঁদে চার বছর পার করার পর বিয়ের দাবিতে এক বিধবা নারীর অনশনকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন