বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনের উদ্ভূত পরিস্থিতি সমাধানের লক্ষ্যে গতকাল রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ভেটেরিনারি ও পশুপালন অনুষদের প্রতিনিধি শিক্ষার্থীদের সঙ্গে সাড়ে ৪ ঘণ্টার আলোচনা হয়।আলোচনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সিন্ডিকেট সভায় হল ত্যাগের নির্দেশ প্রত্যাহার করা হবে, আন্দোলন-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে যেন কোনো ধরনের একাডেমিক বা প্রশাসনিক হেনস্থা না হয়, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে লিখিত প্রদান করা হবে এবং আগামী ৭ দিনের মধ্যে ক্লাস ও পরীক্ষা পুনরায় শুরু করা হবে।আজ বিকাল ৫টার মধ্যে এই সিন্ডিকেট সভার পর এ বিষয়ে একটি লিখিত বিবৃতি প্রকাশ করার কথা ছিল। কিন্তু সেই সভা আর অনুষ্ঠিত হয়নি। ফলে শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়ন হয়নি।বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ বিষয়ে কথা হয় বাকৃবি ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হকের সঙ্গে। তিনি জানান, ‘গতকাল শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘ সময় উদ্ভূত সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। উপাচার্য চেয়েছিলেন আলোচনা বিষয়গুলো লিখিত আকারে সিন্ডিকেট কমিটির নিকট উত্থাপন করতে। যার ভিত্তিতে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হবে। কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীরা এই ব্যাপারে আমাদের সহযোগিতা করছে না। এক ঘণ্টা যাবৎ তাদের সঙ্গে মুঠোফোনে কথা বলার পরও তারা আসেনি। এখন পর্যন্ত এই সভা হওয়ার সম্ভাবনা নেই। এই সংকট সমাধানে তাদের এগিয়ে আসতে হবে, তারা কী চাইছে তা জানাতে হবে। তারা এগিয়ে না আসায় এখন পর্যন্ত কোনো সমাধানের পথ দেখতে পাচ্ছি না। এখন যদি শিক্ষার্থীরা কোনো কর্মসূচিতে যায় এবং ভাঙচুর বা এরকম কিছু করে, সেক্ষেত্রে বিষয়টি স্থানীয় প্রশাসন তদারকি করবে। বিশ্ববিদ্যালয় যেহেতু বন্ধ, তাই আইনশৃঙ্খলার দায়িত্ব স্থানীয় প্রশাসনের হাতে থাকবে।’বাকৃবির সহকারী প্রক্টর অধ্যাপক ড. সোনিয়া সেহেলী জানান, ‘সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। এরপর বিষয়টি জেলা প্রশাসনের হাতে চলে গেছে, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব আর আমাদের হাতে নেই। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সিন্ডিকেট সভার জন্য লিখিত ডকুমেন্ট প্রয়োজন। এজন্য শিক্ষার্থীদের দাবি এবং আমাদের পক্ষের দাবি নিয়ে একটি যৌথ ডকুমেন্ট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে শিক্ষার্থীদের বারবার ডাকলেও তারা আসেনি। ফলে ডকুমেন্ট তৈরি করা সম্ভব হয়নি। এ অবস্থায় উপাচার্যের পক্ষে ডকুমেন্ট ছাড়া সিন্ডিকেট সভা করা সম্ভব নয়।’এ বিষয়ে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী এহসানুল হক হিমেল বলেন, ‘গতকাল আমরা ৬১ জন শিক্ষার্থী শিক্ষকদের সঙ্গে আলোচনা করেছি। এরপরও আজকে তারা আমাদের মাত্র ৫ জনকে যৌথ বিবৃতির জন্য যেতে বলেছেন। গতকালের দীর্ঘ আলোচনায় আমাদের দাবি ও সিদ্ধান্ত সবই আমরা উল্লেখ করেছি এবং আমাদের স্বাক্ষরও দিয়েছি। এতকিছুর পরেও কেন আবার ৫ জনকে লিখিত দিতে হবে, এটাই বোধগম্য নয়।’তিনি আরও বলেন, ‘গতকালের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে আজ দুপুর ১২টার মধ্যে উপাচার্য হল বন্ধের নোটিশ প্রত্যাহার করবেন। পাশাপাশি আন্দোলনকারীদের প্রশাসনিক এবং শিক্ষাগত কোনো হয়রানি করা হবে না—এই মর্মে তিনি লিখিত নথি প্রকাশ করবেন। কিন্তু এর কিছুই হয়নি। শিক্ষকবৃন্দ আমাদের কোনো রকম সহযোগিতা করছেন না। আমাদের একক ডিগ্রির বিষয়ে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত এখনও পাইনি। আমাদের পরবর্তী কর্মসূচি কী হবে, সেটা নিয়ে অনুষদের সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার স্বর্ণের দামে নতুন মোড়
এবার স্বর্ণের দামে নতুন মোড়

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম মঙ্গলবার প্রায় অপরিবর্তিত ছিল। এর পেছনে মূল কারণ হিসেবে ধরা হচ্ছে—বিনিয়োগকারীরা মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে চলমান Read more

অ্যানথ্রাক্স কেন আতঙ্ক, সুস্থ থাকতে জানা জরুরি
অ্যানথ্রাক্স কেন আতঙ্ক, সুস্থ থাকতে জানা জরুরি

রংপুরের ৩টি উপজেলায় অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন মোট ১১ জন। আক্রান্তদের মধ্যে পীরগাছায় ৮, মিঠাপুকুরে ১ এবং কাউনিয়ায় ২ জনের অ্যানথ্রাক্স Read more

প্রয়োজনে কারবালার যুদ্ধের মতো লড়াই করবো: হিজবুল্লাহ প্রধান
প্রয়োজনে কারবালার যুদ্ধের মতো লড়াই করবো: হিজবুল্লাহ প্রধান

যতক্ষণ ইসরায়েলি শত্রুর আগ্রাসন ও আক্রমণ অব্যাহত থাকবে, ততক্ষণ অস্ত্র সমর্পণ না করার ঘোষণা দিয়েছেন ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী Read more

মিরসরাইয়ে হত্যা মামলার রহস্য উদ্ঘাটন
মিরসরাইয়ে হত্যা মামলার রহস্য উদ্ঘাটন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে প্রায় এক বছর আগে সংঘটিত সায়েদ আলম প্রঃ সাঈদ (৩৫) হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। Read more

উত্তরবঙ্গের ৩ জেলা থেকে ঢাকাগামী বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
উত্তরবঙ্গের ৩ জেলা থেকে ঢাকাগামী বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে Read more

কোহলিকে ছাড়িয়ে মান্ধানার রেকর্ড
কোহলিকে ছাড়িয়ে মান্ধানার রেকর্ড

ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলিকে ছাড়িয়ে অনন্য নজির গড়লেন স্মৃতি মান্ধানা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮০ রানের ইনিংস খেলার মধ্য দিয়ে বেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন