ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় ২৫ জন আহত হয়েছেন।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মথুরার দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে সাতটি বাস এবং তিনটি গাড়ির সংঘর্ষে এ হতাতের ঘটনা ঘটে।এনডিটিভি এক প্রতিবেদনে বলা হয়, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় একাধিক যানবাহনে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষের পর বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়, যার ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) শ্লোক কুমার দুর্ঘটনায় নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন এবং বলেছেন যে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ করা হচ্ছে। এছাড়া অবরুদ্ধ মহাসড়কটি পরিষ্কার করার এবং আটকে পড়া যাত্রীদের সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘মঙ্গলবার সকালে মথুরার যমুনা এক্সপ্রেসওয়েতে এক বড় সড়ক দুর্ঘটনায় কমপক্ষে চারজন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। ঘন কুয়াশার কারণে সাতটি বাস এবং তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।’তিনি বলেন, ‘আপনি লক্ষ্য করতে পারছেন, এখানে এখনও কুয়াশা রয়েছে। এই দুর্বল দৃশ্যমানতার কারণেই বাস এবং গাড়ির সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার ফলে গাড়িগুলোতে আগুনও লেগে যায়।’এছাড়া আহত যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরইমধ্যে ত্রাণ তৎপরতা শুরু হয়েছে বলেও জানান তিনি। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মহেশপুরে চার বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক
মহেশপুরে চার বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক

ঝিনাইদহের মহেশপুরে চার বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার(৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আদমপুর আবাসন প্রকল্পে এ ঘটনা ঘটে।পুলিশ ও Read more

মাগুরায় কলা বিক্রেতার গলাকাটা লাশ উদ্ধার
মাগুরায় কলা বিক্রেতার গলাকাটা লাশ উদ্ধার

মাগুরা শহরের ছায়াবীথি সড়কের ঋষিপাড়ায় ভজন গুহ (৫৫) নামে এক কলা বিক্রেতাকে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) Read more

জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিতে ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন
জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিতে ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন

জ্বালানি তেল মজুত প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে দেশের বিভিন্ন ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা Read more

আমতলীতে ঈদের ব্যস্ততায় জমজমাট কামারপল্লী
আমতলীতে ঈদের ব্যস্ততায় জমজমাট কামারপল্লী

ঈদুল আজহার আর মাত্র ক’দিন বাকি। কোরবানির প্রস্তুতি নিতে ব্যস্ত সময় পার করছেন বরগুনার আমতলীর কামাররা। সকাল থেকে গভীর রাত Read more

প্রাথমিকে বৃত্তি পরীক্ষা ফিরছে, চালু হচ্ছে মিড ডে মিল: গণশিক্ষা উপদেষ্টা
প্রাথমিকে বৃত্তি পরীক্ষা ফিরছে, চালু হচ্ছে মিড ডে মিল: গণশিক্ষা উপদেষ্টা

ফের প্রাথমিকে বৃত্তি পরীক্ষা ফিরছে। পাশাপাশি প্রাথমিক পর্যায়ের দেড়শো শিক্ষাপ্রতিষ্ঠানে সেপ্টেম্বরের থেকে অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে মিড-ডে মিল চালু করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন