বিপিএলে দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ১১ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। দারুণ এই জয়ের ফলে প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর। হারের ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ঢাকা ক্যাপিটালস। প্লে-অফের চার দলও চূড়ান্ত হয়ে গেল – রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস, সিলেট টাইটান্স এবং রংপুর রাইডার্স।  মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে রংপুরকে ব্যাটিংয়ে পাঠায় ঢাকা। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোভাবেই করে রংপুর। ডেভিড মালানের সাথে ওপেনিংয়ে জুটি বাঁধেন তাওহিদ হৃদয়। কার্যকরী ব্যাটিংয়ে এগিয়েছেন দুজন। পাওয়ারপ্লের ৬ ওভারে বিনা উইকেটে ৫০ রান তোলে রংপুর।মালান-হৃদয়ের জুটিতে এগিয়েছে রংপুর রাইডার্সের ইনিংস। সময়ের সাথে সাথে রানের গতি বাড়িয়েছেন দুজন। কৌশলী ব্যাটিংয়ে দলের বোর্ডে রান তুলেছেন। ঢাকার বোলারদের পিটিয়ে তক্তা বানিয়েছেন মালান এবং হৃদয়। ফিফটি ছুঁয়েছেন দুজনই। ওপেনিং জুটিতে রান এসেছে ১২৬। ৪৯ বলে ৭৮ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন মালান।হৃদয় আরও কিছুক্ষণ টিকে ছিলেন। ফিফটির পরেও টেনেছেন দলের ইনিংস। দলীয় ১৫৯ রানের মাথাতে ৪৬ বলে ৬২ রান করে বিদায় নেন হৃদয়।দুই সেট ব্যাটারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় রংপুর। তিনে নামা কাইল মেয়ার্স ১৬ বলে ২৪ রান করেন। ৭ বলে ৬ রান করে টিকে ছিলেন খুশদিল শাহ। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান তুলে থেমেছে রংপুর রাইডার্স।ঢাকার হয়ে ২ উইকেট শিকার করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ১টি করে উইকেট নেন তাসকিন আহমেদ এবং মারুফ মৃধা।জবাব দিতে নেমে উসমান খানের ব্যাটে চড়ে ভালো শুরু পায় ঢাকা ক্যাপিটালস। আরেক ওপেনার আব্দুল্লাহ আল মামুন যদিও সুবিধা করতে পারেননি। দলের ১৮ রানের মাথাতে গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফিরে যান মামুন।ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে ১৮ বলে ৩১ রানের ইনিংস খেলে দলীয় ৪৪ রানের মাথাতে থেমেছেন উসমান। তিনে নামা সাইফ হাসানও সুবিধা করতে পারেননি। ৬ বলে ১২ রান করা সাইফ থামেন পরের ওভারেই। পাওয়ারপ্লের ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৩ রান তোলে ঢাকা।চারে নেমে সাব্বির রহমান কিছুটা আশা দেখিয়েছেন। পরে করেছেন হতাশ। ৯ বলে ৮ রান করা সাব্বির থামেন পাওয়ারপ্লে শেষেই। দ্রুত একের পর এক উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় ঢাকা। ধীর হয়ে যায় রানের গতি। ক্রিজে জুটি বাঁধেন শামীম হোসেন পাটোয়ারী এবং অধিনায়ক মোহাম্মদ মিঠুন।দুজনের কেউই সেভাবে সুবিধা করতে পারেননি। মিঠুন ২৯ বল খেলে করেছেন ২৫ রান। ১১ বলে ১০ রান করেন শামীম। শেষ দিকে মোহাম্মদ সাইফউদ্দিন এবং ইমাদ ওয়াসিমের ঝড়ো ব্যাটিংয়ে গতি পায় ঢাকার ইনিংস।শেষ ২ ওভারে দরকার ছিল ৩৫ রান। ১৯তম ওভারের প্রথম বলেই ইমাদকে ফেরান মুস্তাফিজুর রহমান। সেই ওভারে দেন ৪ রান। শেষ ওভারে দরকার ছিল ৩১ রান। ১৯ রান নিতে পারে ঢাকা। ফিফটি হাঁকান সাইফউদ্দিন। ১১ রানে জয়লাভ করে রংপুর রাইডার্স। ৩০ বলে ৫৮ রান করে টিকে ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। ১৭০ রান করে থামে ঢাকার ইনিংস। রংপুরের হয়ে ১১ রান খরচায় ৩ উইকেট নেন নাহিদ রানা। ২ উইকেট তোলেন ফাহিম আশরাফ। ১টি করে উইকেট তুলেছেন মুস্তাফিজুর রহমান এবং রাকিবুল হাসান।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তুষারপাতে বিপর্যস্ত পোল্যান্ড, রাস্তায় গাড়িতেই মানুষের রাত্রিযাপন
তুষারপাতে বিপর্যস্ত পোল্যান্ড, রাস্তায় গাড়িতেই মানুষের রাত্রিযাপন

পোল্যান্ডে ভারী তুষারপাতের কারণে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বিরূপ আবহাওয়ার কারণে দেশটির বিভিন্ন অঞ্চলের সড়কে সৃষ্ট হয়েছে দীর্ঘ যানজটের। Read more

নির্বাচন ইস্যুতে টকশোতে কটূক্তি নয়, নির্দেশ ইসির
নির্বাচন ইস্যুতে টকশোতে কটূক্তি নয়, নির্দেশ ইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টেলিভিশন টকশো ও নির্বাচনি সংলাপে কোনো ধরনের কটূক্তি, হেয়প্রতিপন্ন বা ব্যক্তিগত আক্রমণমূলক Read more

টঙ্গীতে খণ্ডিত সেই লাশের অর্ধগলিত মাথা উদ্ধার
টঙ্গীতে খণ্ডিত সেই লাশের অর্ধগলিত মাথা উদ্ধার

টঙ্গীর চাঞ্চল্যকর খণ্ডিত লাশ উদ্ধারের একদিন পর লাশের মাথাটি উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় টঙ্গীর বনমালা Read more

ধানমন্ডি থেকে সাবেক সংসদ সদস্য শফিকুল গ্রেপ্তার
ধানমন্ডি থেকে সাবেক সংসদ সদস্য শফিকুল গ্রেপ্তার

ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপুকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ Read more

নভেম্বরে ৫৩৪টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৩ ও আহত ১৩১৭ জন
নভেম্বরে ৫৩৪টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৩ ও আহত ১৩১৭ জন

গত নভেম্বর মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৫৩৪টি। এসব দুর্ঘটনায় ৪৮৩ জন নিহত এবং ১৩১৭ আহত জন হয়েছেন। নিহতের মধ্যে Read more

ইয়েমেনের উপকূলে নৌকা ডুবির ঘটনায় নিহত বেড়ে ৬৮ জন
ইয়েমেনের উপকূলে নৌকা ডুবির ঘটনায় নিহত বেড়ে ৬৮ জন

ইয়েমেনের উপকূলে অভিবাসী ও শরণার্থী বোঝাই নৌকা ডুবে অন্তত ৬৮ জন আফ্রিকান নাগরিকের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় নিখোঁজ রয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন