ফিলিস্তিনি কর্মকর্তাদের মার্কিন ভিসা প্রদান বন্ধ রাখার কঠোর সমালোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এ ব্যাপারটিকে ‘অগ্রহণযোগ্য’ বলেও উল্লেখ করেছেন তিনি।মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ম্যাক্রোঁ বলেন, “যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা প্রদান করছে না এবং এটা অগ্রহণযোগ্য। আমরা যুক্তরাষ্ট্রকে এই পদক্ষেপ বাতিল করার আহ্বান জানাচ্ছি।”প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সম্মেলনের ডাক দিয়েছে ফ্রান্স এবং সৌদি আরব। সেই সম্মেলনে যৌথভাবে সভাপতিত্ব করার কথা রয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ড ইমানুয়েল ম্যাক্রোঁ এবং ‍সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের। আগামী ২২ সেপ্টেম্বর এই সম্মেলন হওয়ার কথা আছে।আসন্ন সেই সম্মেলনের প্রসঙ্গে ম্যাক্রোঁ বলেন, “আমাদের উদ্দেশ্য পরিষ্কার। আমরা আল আকসা অঞ্চলে দ্বিরাষ্ট্র সমাধান চাই এবং সেটি আন্তর্জাতিক আইনের ভিত্তিতে। দ্বিরাষ্ট্র সমাধানের মাধ্যমেই ফিলিস্তিনি এবং ইসরায়েলিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব এবং এই নীতির পক্ষে আন্তর্জাতিক জনমতকে শক্তিশালী করতেই এই সম্মেলনের আয়োজন।”সম্মেলনের অন্যতম বক্তা হিসেবে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ফিলিস্তিনি উচ্চপদস্থ কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে আসার আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু গত সপ্তাহে আব্বাসসহ বেশ কয়েকজন ফিলিস্তিনি কর্মকর্তার ভিসা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র।গত দু’বছর ধরে গাজায় সামরিক অভিযান চালানোর পাশাপাশি সম্প্রতি ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলে ইসরায়েলি দখলদারিত্ব বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন মন্ত্রিসভা। এক্সপোস্টে সেই সিদ্ধান্তেরও সমালোচনা করেছেন ম্যাক্রোঁ। এক্সপোস্টে তিনি বলেছেন, “আমরা মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য প্রতিশ্রুতিবদ্ধ। স্থায়ী শান্তির পূর্বশর্ত হলো স্থায়ী যুদ্ধবিরতি। গাজায় সামরিক অভিযান অব্যাহত রাখা এবং পশ্চিম তীরে দখলকৃত এলাকার সম্প্রসারণ কোনোভাবেই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য সহায়ক নয়।”এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়াকাটায় আবাসিক হোটেলে নারী পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুয়াকাটায় আবাসিক হোটেলে নারী পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে ফাহিমা আক্তার নামের এক নারী পর্যটকের ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১৭ Read more

ঢাকার বিভিন্ন স্থানে গ্যাসের গন্ধ, আতঙ্কিত না হতে পরামর্শ তিতাসের
ঢাকার বিভিন্ন স্থানে গ্যাসের গন্ধ, আতঙ্কিত না হতে পরামর্শ তিতাসের

রাজধানীর বিভিন্ন স্থানের বাতাসে গ্যাসের তীব্র গন্ধ পাওয়া যাচ্ছে। এতে আতঙ্কিত হয়ে পড়ছেন সংশ্লিষ্ট এলাকার অনেকে। তবে এই ঘটনায় জনসাধারণকে Read more

‘পিআর পদ্ধতিতে নির্বাচনে জনগণের অধিকার পরিপূর্ণ হবে না’
‘পিআর পদ্ধতিতে নির্বাচনে জনগণের অধিকার পরিপূর্ণ হবে না’

পিআর পদ্ধতিতে নির্বাচনে জনগণের অধিকার পরিপূর্ণ হবে না বলে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের জনগণ এ Read more

থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইশরাকের
থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইশরাকের

প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্র পারভেজ হত্যা মামলার প্রকৃত অপরাধীদের গ্রেফতারে প্রশাসনের প্রতি কড়া বার্তা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র Read more

উদ্বোধনের আগেই ধসে পড়া সড়ক: তদন্তে নিম্নমানের কাজ, দুই কর্মকর্তা বরখাস্ত
উদ্বোধনের আগেই ধসে পড়া সড়ক: তদন্তে নিম্নমানের কাজ, দুই কর্মকর্তা বরখাস্ত

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরের ধনঞ্জয়খালী এলাকায় উদ্বোধনের আগেই ধসে পড়া সড়ক নির্মাণকাজে অনিয়মের প্রাথমিক প্রমাণ মিলেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং প্রাকৃতিক Read more

অমর একুশে বইমেলা স্থগিত
অমর একুশে বইমেলা স্থগিত

জাতীয় নির্বাচনকে সামনে রেখে ডিসেম্বর মাসে অমর একুশে বইমেলা আয়োজনের যে সিদ্ধান্ত নিয়েছিল আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি, তা আবারও স্থগিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন