দেশে সুন্দর নির্বাচনের স্বপ্ন দেখেছেন জাতীয়তাবাদী শক্তির নেতারা, কিন্তু এখন কেন সেই নির্বাচনকে ভয় পান আপনারা? আমরা বুঝতে পারি না আপনাদের ভয়টা কোথায়—এমন মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ প্রার্থী প্রত্যাশী আনিসুর রহমান তালুকদার খোকন।বুধবার (০৩ আগস্ট) বিকেলে কালকিনি উপজেলার ভুরঘাটা বাসস্ট্যান্ডে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালকিনি ও ডাসার উপজেলা বিএনপির আয়োজিত আনন্দ র‌্যালীর শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।খোকন তালুকদার বলেন, গত ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীরা হামলা-মামলার শিকার হয়েছেন। অনেকেই বছরের পর বছর গ্রামে থাকতে পারেননি, ঘরে ঘুমাতে পারেননি, মা-বোন-সন্তানদের সঙ্গেও দেখা করতে পারেননি। দীর্ঘ সংগ্রামের পর জনগণ আজ স্বাধীনভাবে গ্রামে শান্তিতে ফিরতে চায়।তিনি আরও বলেন, আমরা সমাজের প্রতিটি মানুষকে সমাজের বন্ধু হিসেবে পাশে পেতে চাই। তারেক রহমানের নির্দেশ মেনে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ গড়তে চাই।সমাবেশে কালকিনি উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী, মাদারীপুর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।পরে একটি বর্ণাঢ্য র‌্যালি ভুরঘাটা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে কালকিনি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খাবারে বিষ মিশিয়ে অজ্ঞান করে সর্বস্ব লুটে নিতে গিয়ে আটক ৪
খাবারে বিষ মিশিয়ে অজ্ঞান করে সর্বস্ব লুটে নিতে গিয়ে আটক ৪

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় রান্না করা খাবারে বিষ মিশিয়ে সবাইকে অচেতন করে সর্বস্ব লুটের সময় সংঘবদ্ধ চোর চক্রের চারজনকে আটক Read more

বাড়ির উঠানের গাছে ঝুলছিল স্বামী, মাঠে পড়ে ছিল স্ত্রীর লাশ
বাড়ির উঠানের গাছে ঝুলছিল স্বামী, মাঠে পড়ে ছিল স্ত্রীর লাশ

যশোরের শার্শার বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুরে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার হয়েছে। স্বামীর লাশ বাড়ির উঠানের আমড়া গাছে ঝুলছিল, আর স্ত্রীর লাশ Read more

দিনাজপুরে তেলের লাইনে দাঁড়িয়ে স্ট্রোক, প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
দিনাজপুরে তেলের লাইনে দাঁড়িয়ে স্ট্রোক, প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

দিনাজপুরের কাহারোল উপজেলায় জ্বালানি তেল সংগ্রহের জন্য ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে এনায়েতুল করিম (৪৮) নামের Read more

জুলাই অভ্যুত্থানে ঢাবিতে হামলায় জড়িতদের শনাক্তে শিক্ষার্থীদের ছায়া কমিটি
জুলাই অভ্যুত্থানে ঢাবিতে হামলায় জড়িতদের শনাক্তে শিক্ষার্থীদের ছায়া কমিটি

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর সংঘটিত হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত Read more

কেরানীগঞ্জে সময়ের কণ্ঠস্বরের এক যুগপূর্তি উদযাপন
কেরানীগঞ্জে সময়ের কণ্ঠস্বরের এক যুগপূর্তি উদযাপন

জনপ্রিয় জাতীয় অনলাইন সংবাদমাধ্যম ‘সময়ের কণ্ঠস্বর’-এর ১২ বছর পূর্তি উপলক্ষে কেরানীগঞ্জ প্রেসক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দীর্ঘ এক যুগ ধরে Read more

জামালপুরে জমি নিয়ে সংঘর্ষ, নিহত ১
জামালপুরে জমি নিয়ে সংঘর্ষ, নিহত ১

জামালপুরের বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে দুলা মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সংঘর্ষে উভয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন