যুক্তরাষ্ট্রের অ্যান্টিট্রাস্ট মামলায় জয় পেয়েছে গুগল। আদালত বলেছে, গুগলকে তাদের জনপ্রিয় ক্রোম ব্রাউজার বিক্রি করতে হবে না। তবে বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের সঙ্গে ডেটা ভাগ করে নিতে হবে।মঙ্গলবার ওয়াশিংটনের একটি আদালতের বিচারক অমিত মেহতা এই রায় দেন। এতে বলা হয়, গুগল তাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ও অ্যাপলের সঙ্গে করা চুক্তি বজায় রাখতে পারবে। ফলে কোম্পানিটি অ্যাপলকে প্রতি বছর যে অর্থ দেয়, তা অব্যাহত রাখতে হবে।বিশ্লেষকরা জানিয়েছেন, শুধু অ্যাপলকেই গুগল বছরে প্রায় ২০ বিলিয়ন ডলার দেয়, যাতে আইফোনে ডিফল্ট সার্চ থাকে গুগল। রায়ের পর অ্যালফাবেটের শেয়ারদর ৭ শতাংশ বেড়েছে। অন্যদিকে অ্যাপলের শেয়ারের দরও বেড়েছে প্রায় ৩ শতাংশ।এই মামলা চলছে ৫ বছর ধরে। গত বছর আদালত রায় দিয়েছিল যে, অনলাইন সার্চ ও বিজ্ঞাপন খাতে গুগলের একচেটিয়া প্রভাব রয়েছে। তবে শাস্তি নির্ধারণে বিচারক এবার কিছুটা নরম অবস্থান নেন। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে গুগলের জন্য নতুন প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে।রায়ের ফলে গুগলের বিজ্ঞাপন ব্যবসায় প্রতিদ্বন্দ্বীদের অবস্থান শক্ত হবে। তবে ক্রোম বা অ্যান্ড্রয়েড বিক্রি করতে না হওয়ায় বিনিয়োগকারীরা স্বস্তি পেয়েছেন।এআইভিত্তিক কোম্পানি যেমন- চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই, এখন গুগলের শেয়ার করা তথ্য ব্যবহার করে নিজেদের সার্চ ইঞ্জিন বা চ্যাটবট আরও উন্নত করতে পারবে।মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, তারা রায়ের পরবর্তী ধাপ বিবেচনা করছে। অন্যদিকে গুগল বলেছে, ডেটা ভাগ করতে হলে ব্যবহারকারীর গোপনীয়তা ক্ষতিগ্রস্ত হতে পারে। তারা সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে। বিশ্লেষকদের ধারণা, মামলা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গড়াবে।গুগল শুধু সার্চ নয়, আরও কয়েকটি মামলার মুখে রয়েছে। সম্প্রতি ফোর্টনাইট নির্মাতা এপিক গেমসের মামলায় অ্যাপ স্টোরে পরিবর্তনের নির্দেশ পেয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া বিজ্ঞাপন প্রযুক্তি খাতে একচেটিয়া ক্ষমতা নিয়ে আরেকটি মামলার বিচারও শুরু হতে যাচ্ছে।শুধু গুগল নয়, যুক্তরাষ্ট্রে মেটা, অ্যামাজন ও অ্যাপলের বিরুদ্ধেও বড় মামলা চলছে। এর মাধ্যমে ওয়াশিংটন প্রযুক্তি খাতে একচেটিয়া আধিপত্য ভাঙার চেষ্টা করছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই-আগস্ট অভ্যুত্থান স্মরণে খাগড়াছড়িতে প্রতীকী ম্যারাথন
জুলাই-আগস্ট অভ্যুত্থান স্মরণে খাগড়াছড়িতে প্রতীকী ম্যারাথন

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে খাগড়াছড়িতে আহত ও শহীদ পরিবারের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে প্রতীকী ম্যারাথন। খাগড়াছড়ি জেলা প্রশাসন এই ম্যারাথনের আয়োজন Read more

মৃত্যুর ১১ দিন পর নিজ গ্রামের মাটিতে চিরনিদ্রায় ইতালি প্রবাসী
মৃত্যুর ১১ দিন পর নিজ গ্রামের মাটিতে চিরনিদ্রায় ইতালি প্রবাসী

জন্মভূমির মাটিতে চিরনিদ্রায় শায়িত হলেন জীবিকার সন্ধানে সুদূর ইতালিতে পাড়ি জমানো প্রবাসী মো. আলী আজগর মন্টু। কিন্তু প্রবাসে তার জীবনাবসান Read more

ঈদের নামাজ পড়তে ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
ঈদের নামাজ পড়তে ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে জাতীয় ঈদগাহ ময়দানে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (২১ মার্চ) সকাল Read more

ছাত্রীকে বিয়ে করে সমালোচনার মুখে শিক্ষক
ছাত্রীকে বিয়ে করে সমালোচনার মুখে শিক্ষক

ময়মনসিংহের গৌরীপুরে দশম শ্রেণির এক ছাত্রীকে প্রলোভনে ফেলে বিয়ে করার ঘটনায় অভিযুক্ত হয়েছেন বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক। এ ঘটনাকে কেন্দ্র Read more

ভারতীয়দের ভুয়া খবর না ছড়াতে বললেন রোহিত শর্মা
ভারতীয়দের ভুয়া খবর না ছড়াতে বললেন রোহিত শর্মা

জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত ভারত-পাকিস্তান সীমান্ত। পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের মধ্যে দুই দেশের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ Read more

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ
জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মঙ্গলবার (৫ আগস্ট) দেশের সর্ববৃহৎ বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে। তবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন