ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রম ব্যাহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।বুধবার (০৩ সেপ্টেম্বর) ইসরাইলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের।ইসরাইলের হিব্রু ভাষার গণমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ জানায়, ইয়েমেন থেকে দখলকৃত ফিলিস্তিন ভূখণ্ডের দিকে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।এ হামলার পর অধিকৃত ফিলিস্তিনের বেশ কিছু এলাকায় সাইরেন বেজে ওঠে।খবরে আরও বলা হয়েছে, এমন প্রেক্ষাপটে রাজধানী তেলআবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের আকাশসীমা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্ধ করে দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ।এদিকে হামলার বিষয়টি নিশ্চিত করে ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানায়, তারা ইসরাইলি লক্ষ্যবস্তুতে দুটি ভিন্ন ধরণের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে।ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, এই অভিযানে একটি প্যালেস্টাইন–২ ক্লাস্টার ক্ষেপণাস্ত্র এবং একটি জুলফিকার ক্ষেপণাস্ত্র দিয়ে তেলআবিবের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হয়েছে।তার ভাষ্যমতে, এ হামলার ফলে ‘লক্ষ লক্ষ বসতি স্থাপনকারী’ আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত হয়ে গেছে।ইয়েমেনি মুখপাত্র আরও জানান, এ অভিযানটি গাজার ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং ইয়েমেনের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসনের অন্যতম জবাব হিসেবে পরিচালিত হয়েছে। পাশাপাশি ‘দখলদার ও যুদ্ধবাজ জায়নিস্ট শাসনকে কখনো নিরাপত্তা ও শান্তি ভোগ করতে দেওয়া হবে না’ বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন ইয়াহিয়া সারি। প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ফিলিস্তিনিদের ওপর ধ্বংসাত্মক আগ্রাসন ও অবরোধ চাপিয়ে দিলে ইয়েমেনিরা প্রকাশ্যে ফিলিস্তিনের মুক্তিসংগ্রামের প্রতি সমর্থন ঘোষণা করে এবং একের পর এক হামলা অব্যাহত রেখেছে। পালটা হিসেবে সানাসহ ইয়েমেনে বিরুদ্ধেও ব্যাপক বিমান হামলা চালিয়ে আসছে ইসরাইল। এতে এখন পর্যন্ত বহু সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘বাংলা চ্যানেল’ পাড়ি দিলেন ৩৫ সাঁতারু
‘বাংলা চ্যানেল’ পাড়ি দিলেন ৩৫ সাঁতারু

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন পর্যন্ত ‘বাংলা চ্যানেল’ নামে পরিচিত সমুদ্রপথ সাঁতরে পাড়ি দিয়েছেন ৩৫ জন সাঁতারু। ১৬ দশমিক Read more

অপারেশন সিদুরে পাকিস্তান হাঁটু গেড়ে বসতে বাধ্য হয়েছিল: মোদি
অপারেশন সিদুরে পাকিস্তান হাঁটু গেড়ে বসতে বাধ্য হয়েছিল: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তে দীপাবলি উদযাপন করে বলেছেন, বিক্রান্ত ভারতের সামরিক শক্তি ও আত্মনির্ভরতার প্রতীক Read more

ইরান ‘সম্মান দেখিয়ে’ আরও ২০ জাহাজ তেল দিচ্ছে: ট্রাম্প
ইরান ‘সম্মান দেখিয়ে’ আরও ২০ জাহাজ তেল দিচ্ছে: ট্রাম্প

ইরান ‘সম্মান দেখিয়ে’ যুক্তরাষ্ট্রকে আরও ২০টি তেলবাহী জাহাজ পাঠাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।স্থানীয় সময় রোববার (২৯ মার্চ) Read more

কালকিনিতে শেষ রাতে হামলা, ঘরে ঢুকে হাত কর্তন দুর্বৃত্তদের
কালকিনিতে শেষ রাতে হামলা, ঘরে ঢুকে হাত কর্তন দুর্বৃত্তদের

মাদারীপুরের কালকিনিতে শেষ রাতে হামলা চালিয়ে  ঘরের জানালা দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে ইউনুস সরদার নামের এক ব্যক্তির হাত কর্তন করেছে  Read more

ভারী বর্ষণ ও সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস
ভারী বর্ষণ ও সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

দেশের ৩ বিভাগে ভারী থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জনিয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর Read more

টেকনাফে ডাকাত দলের সাথে গোলাগুলি, বিপুল অস্ত্র-গুলি উদ্ধার
টেকনাফে ডাকাত দলের সাথে গোলাগুলি, বিপুল অস্ত্র-গুলি উদ্ধার

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ী এলাকায় যৌথবাহিনীর সাথে ডাকাত দলের গোলাগুলির ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় কেউ হতাহত না হলেও এই অভিযানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন