মুন্সিগঞ্জের সিরাজদিখানে একটি সিএনজি বেপরোয়া ও দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম রুমা বেগম (৫১)। তিনি জেলার লৌহজং উপজেলার দেলোয়ার হোসেনের স্ত্রী।আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সিরাজদিখান-নিমতলা সড়কের পূর্ব রশুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিটি দ্রুতগামী অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছে ধাক্কা খায়। এতে যাত্রী রুমা বেগম গুরুতর আহত হন।স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামশেদ ফরিদী বলেন, বৃহস্পতিবার সকালে সিএনজি দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় এক নারীকে হাসপাতালে আনা হয়। দ্রুত তার পালস ও ইসিজি পরীক্ষা করা হলেও হাসপাতালে আনার আগেই তিনি মৃত্যুবরণ করেছেন।সিরাজদিখান থানার ওসি মো. আবু বক্কর সিদ্দিক বলেন, সিএনজি গাছের সঙ্গে ধাক্কা লেগে এক নারী গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভূঞাপুরে ভূমি মেলা শুরু, থাকছে নামজারিসহ নানা সেবা
ভূঞাপুরে ভূমি মেলা শুরু, থাকছে নামজারিসহ নানা সেবা

আধুনিক বাংলাদেশ বিনির্মাণে ও জনবান্ধব ভূমি সেবা জনসাধারণের দোরগোঁড়ায় পৌঁছে দিতে টাঙ্গাইলের ভূঞাপুরে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী ভূমি মেলা। নির্ধারিত Read more

গৌরনদীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে দেয়াল নির্মাণ, অবরুদ্ধ ২০ পরিবার
গৌরনদীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে দেয়াল নির্মাণ, অবরুদ্ধ ২০ পরিবার

বরিশালের গৌরনদী পৌরসভায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফের দেয়াল নির্মান করে আটকে দেওয়া হয়েছে চলাচলের রাস্তা। ফলে পুরোপুরি অবরুদ্ধ হয়ে Read more

নড়াইলে সাড়ে ৭ হাজার লিটার ডিজেল জব্দ
নড়াইলে সাড়ে ৭ হাজার লিটার ডিজেল জব্দ

নড়াইলের কালিয়া উপজেলায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ডিজেল জব্দ করেছে কালিয়া উপজেলা প্রশাসন। সোমবার (৩০ মার্চ) উপজেলার বারইপাড়া ফেরিঘাট Read more

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ
বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। Read more

তারেক রহমান ও জুবাইদা রহমান হাইকোর্টে খালাস
তারেক রহমান ও জুবাইদা রহমান হাইকোর্টে খালাস

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় ৩ বছরের সাজা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক Read more

কিশোরগঞ্জে পৃথক ঘটনায় একদিনে ৩ জনের অস্বাভাবিক মৃত্যু
কিশোরগঞ্জে পৃথক ঘটনায় একদিনে ৩ জনের অস্বাভাবিক মৃত্যু

কিশোরগঞ্জ সদর, করিমগঞ্জ ও ইটনা উপজেলায় পৃথক ঘটনায় তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পানিতে ডুবে ও বাসার ছাদ থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন