রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমঝোতা হয়েছে। পুতিন নিজেই এ তথ্য জানিয়েছেন।গতকাল রোববার চীনের পর্যটন শহর তিয়ানজিনে শুরু হয়েছে রাশিয়া-চীন নেতৃত্বাধীন আন্তঃসরকার জোট সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) এর সম্মেলন। আজ সোমবার সম্মেলনে দেওয়া ভাষণে পুতিন বলেন, শিগগিরই ইউক্রেন যুদ্ধের অবসান হবে বলে আশাবাদী তিনি।ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, “ইউক্রেনে যুদ্ধ অবসানের জন্য চীন এবং ভারত উভয়েই অনেক দিন ধরে বিভিন্নভাবে চেষ্টা করেছে। মস্কো এবং কিয়েভের সঙ্গে নিয়মিত এ ইস্যুতে আলাপ-আলোচনার পাশাপাশি একাধিকবার শান্তি প্রস্তাবও দিয়েছে। ভারত ও চীনের এসব প্রচেষ্টা সত্যিই খুবই প্রশংসার যোগ্য।”“সম্প্রতি আলাস্কায় (ট্রাম্পের সঙ্গে) বৈঠকের সময় এ ইস্যুতে কিছু সমঝোতা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে হয়েছে। আমি আশা করছি যুদ্ধাবসানের যে লক্ষ্য আমরা নিয়েছি, এসব সমঝোতা সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য সহায়ক হবে।”কৃষ্ণ সাগরের উপদ্বীপ ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা না করা এবং পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য কিয়েভের আবেদনকে ঘিরে কয়েক বছর ধরে টানাপোড়েন চলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। এই টানাপোড়েনের এক পর্যায়ে পুতিনের নির্দেশে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে শুরু হয় রুশ বাহিনীর সামরিক অভিযান, যা এখনও চলছে।যুদ্ধ শুরুর পর রাশিয়ার অর্থনীতিকে পঙ্গু করে দিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপ দেশটির ওপর শত শত নিষেধাজ্ঞা চাপিয়েছে। জাতিসংঘ এবং তুরস্ক, বেলারুশসহ বিভিন্ন দেশ কয়েক বার আলোচনা ও কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এই যুদ্ধ থামানোর চেষ্টাও করেছে, কিন্তু যুদ্ধ থামেনি।তিয়ানজিনে এসসিও সম্মেলন উপলক্ষে দেওয়া ভাষণে পুতিন বলেন, এই যুদ্ধের প্রধান কারণ হলো ন্যাটোর সম্প্রসারণের মাধ্যমে পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে তাদের বলয়ের মধ্যে নিয়ে যেতে চাচ্ছে। যদি এতে তারা সফল হয়, তাহলে সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত অন্যান্য দেশগুলোকেও তারা ন্যাটো এবং ইউরোপীয় নিরাপত্তা বলয়ের মধ্যে আসার প্রলোভন দেখানো শুরু হবে; আর যদি সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত রাষ্ট্রগুলো ন্যাটোতে যোগ দেওয়া শুরু করে, তাহলে তা হবে রাশিয়ার আঞ্চলিক নিরাপত্তা ও ভৌগলিক অখণ্ডতার জন্য সরাসরি হুমকি।“পশ্চিমা বিশ্বকে অবশ্যই এই অঞ্চলে ন্যাটোর সম্প্রসারণ বন্ধ করতে হবে। এই যুদ্ধের মূল কারণ এটাই। যদি মূল কারণের অবসান না ঘটে, তাহলে যুদ্ধাবসান স্থায়ী ও টেকসই হবে না”, ভাষণে বলেন পুতিন।সূত্র : রয়টার্সএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আনোয়ারায় তরুণীকে সিএনজিতে ধর্ষণচেষ্টার ঘটনায় চালক ও সহযোগী গ্রেপ্তার
আনোয়ারায় তরুণীকে সিএনজিতে ধর্ষণচেষ্টার ঘটনায় চালক ও সহযোগী গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশায় তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চালক ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকা Read more

বরিশাল বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠন
বরিশাল বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন ও হয়রানি প্রতিরোধে নতুন অভিযোগ কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। সোমবার (২০ অক্টোবর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত Read more

পাকিস্তানিদের সহজে ভিসা দিতে পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ
পাকিস্তানিদের সহজে ভিসা দিতে পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ

দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের ওপর জোর দিতে পাকিস্তানিদের জন্য ভিসা সহজ করছে বাংলাদেশ। এর অংশ হিসেবে ভিসা নিয়ম শিথিলসহ ই-ভিসা চালু Read more

নাইটহুড পেলেন কিংবদন্তি ক্রিকেটার অ্যান্ডারসন
নাইটহুড পেলেন কিংবদন্তি ক্রিকেটার অ্যান্ডারসন

ইংল্যান্ডের ইতিহাসের অন্যতম সফল ক্রিকেটার জেমস অ্যান্ডারসন এখন থেকে পরিচিত হবেন ‘স্যার জেমস অ্যান্ডারসন’ নামে। দেশের সর্বকালের সেরা টেস্ট উইকেটশিকারি Read more

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও পরিবারের শেয়ার-ব্যাংক হিসাব জব্দের আদেশ
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও পরিবারের শেয়ার-ব্যাংক হিসাব জব্দের আদেশ

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান (শাহ আলম) ও তার পরিবারের সদস্যদের কোম্পানির ১ হাজার ৪৭৭ কোটি ৮৯ লাখ ৩১ Read more

ডিসেম্বরের ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২৯ কোটি ডলার
ডিসেম্বরের ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২৯ কোটি ডলার

ডিসেম্বরের প্রথম ১০ দিনেই প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সে নতুন গতি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ সময়ে দেশে এসেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন