সরকারি চাল বিতরণের নামে দরিদ্র নারীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের প্রতিবাদের মুখে সোমবার (২৬ মে) রাতে যৌথ বাহিনীর অভিযানে ১১ জন ইউপি সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ লাখ ১৩ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।জানা যায়, ওইদিন সকালে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে জানুয়ারি থেকে মে পর্যন্ত পাঁচ মাসের বরাদ্দ ১৫০ কেজি করে চাল বিতরণ করছিল ঝলইশালশিরি ইউনিয়ন পরিষদ। মোট ২৫৮ জন দরিদ্র নারী ছিলেন এই চাল বিতরণের তালিকায়। বিতরণের সময় প্রত্যেকের কাছ থেকে ৫০০ থেকে ৬০০ টাকা করে চাঁদা আদায়ের অভিযোগ ওঠে ইউপি সদস্যদের বিরুদ্ধে।অভিযোগে ক্ষুব্ধ হয়ে উঠেন স্থানীয়রা। বিকেলে তারা অভিযুক্তদের ইউনিয়ন পরিষদে অবরুদ্ধ করে পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনীর বোদা ক্যাম্পের একটি দল। অভিযুক্তদের টাকা-সহ আটক করে থানায় হস্তান্তর করে যৌথ বাহিনী।আটক হওয়া ইউপি সদস্যরা হলেন—এক নম্বর ওয়ার্ডের খলিলুর রহমান, দুই নম্বরের হামিজ উদ্দিন, তিন নম্বরের প্রিয় নাথ রায়, পাঁচ নম্বরের সুনীল চন্দ্র রায়, ছয় নম্বরের দাহির উদ্দিন, সাত নম্বরের খাদিমুল ইসলাম, আট নম্বরের মামুন ইসলাম, নয় নম্বরের আশরাফুল ইসলাম এবং তিনজন নারী সদস্য—শেফালী রাণী, বিলকিস বেগম ও রুপালী বেগম।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির জানান, স্থানীয়দের অভিযোগ, আলামত ও অভিযুক্তদের স্বীকারোক্তির ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি বলেন, “এটি একটি ফৌজদারি অপরাধ। এর বিচার দেশের জন্য একটি দৃষ্টান্ত হবে।”স্থানীয় বাসিন্দা রহমত উল্লাহ বলেন, “সরকার যেখানে বিনামূল্যে চাল দিচ্ছে, সেখানে ইউপি সদস্যরা জোর করে টাকা নিচ্ছে—এটা চরম অন্যায়।”আরেকজন বলেন, “১১ জন সদস্য আটক হওয়ায় পরিষদের কাজ থেমে যেতে পারে। তাই সেবা কার্যক্রম সচল রাখতে প্রশাসনের উচিত তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ।”এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গুচ্ছ ভর্তি পরীক্ষা: মাভাবিপ্রবি কেন্দ্রে অংশগ্রহণ করবে ৯৭১৮ জন পরীক্ষার্থী
গুচ্ছ ভর্তি পরীক্ষা: মাভাবিপ্রবি কেন্দ্রে অংশগ্রহণ করবে ৯৭১৮ জন পরীক্ষার্থী

২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহন মোট ৯৭১৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।বুধবার Read more

রেল সেতুতে লোহার নাট-বল্টুর পরিবর্তে বাঁশ
রেল সেতুতে লোহার নাট-বল্টুর পরিবর্তে বাঁশ

ঈশ্বরদী-ঢাকা রেলপথে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন দহকুলা রেল সেতুর স্লিপার ও রেল সংযোগে লোহার নাট বল্টুর Read more

তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিয়ে ভালো উকিল খুঁজছেন স্বপন
তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিয়ে ভালো উকিল খুঁজছেন স্বপন

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার হওয়ার পর তার অপকর্মের বিরুদ্ধে মুখ খুলেছেন কনটেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ। আফ্রিদির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি Read more

মিরসরাইয়ে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়
মিরসরাইয়ে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত ইউএনও সোমাইয়া আক্তার। রবিবার (১ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলার Read more

যশোরে নানা অপরাধে জড়িত থাকায় বিএনপির ৩ নেতার পদ স্থগিত
যশোরে নানা অপরাধে জড়িত থাকায় বিএনপির ৩ নেতার পদ স্থগিত

যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়ন বিএনপির তিন নেতার পদ স্থগিত করা হয়েছে। তারা হলেন- ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক শাহ Read more

বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর
বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একই সঙ্গে মিয়ানমার সংকট নিয়ে আসিয়ানের সদস্য দেশগুলোর মধ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন