কলকাতায় মমতার ভাষা আন্দোলনের মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে। ভারতের বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালি বিদ্বেষ, বাঙ্গালিদের উপর হেনস্থা, বাংলা ভাষার উপর সন্ত্রাসের প্রতিবাদে সম্প্রতি ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি। গত প্রায় এক মাস ধরে কলকাতার মেয়ো রোডে মহাত্মাগান্ধীর পাদদেশে মঞ্চ তৈরি করে প্রতিবাদ আন্দোলন চালিয়ে আসছিল তৃণমূলের কর্মী সমর্থকরা। কিন্তু হঠাৎ করেই সোমবার সেই মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের বিরুদ্ধে। মঞ্চ খুলে ফেলার খবর পেয়েই সোমবার (০১ সেপ্টেম্বর) বিকালের দিকে রাজ্য সরকারের সচিবালয় নবান্ন থেকে মমতা ছুটে আসেন মেয়ো রোডে। ভাঙ্গা মঞ্চস্থলে দাঁড়িয়েই মমতা বলেন, রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীকে কাজে লাগাচ্ছে বিজেপি।  ছাদ খোলা মঞ্চের তলায় দাঁড়িয়ে মমতা বলেন, আমরা সব অন্যায়, অত্যাচারের প্রতিবাদ করি। আমি যখন এখানে আসছিলাম তখন দেখলাম প্রায় ২ শতাধিক সেনাবাহিনী সদস্য আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। আমি তাদের জিজ্ঞাসা করলাম আপনারা কেন ছুটে পালাচ্ছেন? আপনারা আমাদের বন্ধু। আমরা আপনাদের জন্য গর্বিত। এটা আপনাদের দোষ নয়। আপনারা বিজেপির কথায় করেছেন, দিল্লির কথায় করেছেন, কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রীর নির্দেশে করেছেন। এটুকু বুদ্ধি আমাদের আছে। আমি সেনাবাহিনীকে কোন দোষ দিচ্ছি না। আমি বিজেপি ও তাদের মন্ত্রীদেরকে দোষারোপ করছি। তারা যদি এভাবে সেনাবাহিনীকে অপব্যবহার করে আমাদের মত একটি রাজনৈতিক দলের মঞ্চ ভেঙে ফেলে, স্টেজ, মাইক্রোফোন খুলে ফেলে…। সেনাবাহিনীর উচিত ছিল এ ব্যাপারে কলকাতার পুলিশ কমিশনারের সাথে কথা বলা। এরপর কলকাতার পুলিশ কমিশনার আমাদের দলের সাথে কথা বলতো, যদি কোন আপত্তি থাকতো আমি এক মিনিটের মধ্যে সেটা খুলে দিতাম, আমার কোনো সমস্যা ছিল না।’ সচিবালয় থেকে এদিন মমতার সঙ্গে মেয়র রোডে আসেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষ, রাজ্যের যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস, দলের বিধায়ক দেবাশীষ রায়, মদন মিত্র, কলকাতা পৌরসভার কাউন্সিলর বৈশানর চট্টোপাধ্যায় প্রমুখ। মমতা আসার সাথে সাথেই প্যান্ডেল খেঙে ফেলার কাজ বন্ধ রাখে সেনাবাহিনীর সদস্যরা।তবে মেয়ো রোডে ভাষা আন্দোলনের মঞ্চ খুলে দেওয়ার পর কলকাতার ধর্মতলায় রানী রাসমণি রোডে নতুন করে মঞ্চ বেঁধে তৃণমূলের ভাষা আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন মমতা। সেক্ষেত্রে কেবলমাত্র শনিবার ও রোববার নয়, এবার সাত দিনই ভাষা আন্দোলন চলবে। যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় সুপ্রিম কোর্টের নির্দেশে দুদিনের জন্য মঞ্চ বাধার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু প্রায় এক মাস ধরে মঞ্চ বাধা রয়েছে। তিনদিনের বেশি অনুষ্ঠান হলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের থেকে অনুমতি নিতে হবে। অস্থায়ী কাঠামো খুলতে আয়োজকদের বেশ কয়েকবার রিমাইন্ডার পাঠানো হয়েছিল। কিন্তু তাও সরানো হয়নি। কাঠামো সরাতে সেনাবাহিনীর তরফে কলকাতা পুলিশকে জানানো হয়েছিল, তারপরেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মির্জা আব্বাসের বিরুদ্ধে প্লট বরাদ্দে অনিয়মের মামলা আপিলে বাতিল
মির্জা আব্বাসের বিরুদ্ধে প্লট বরাদ্দে অনিয়মের মামলা আপিলে বাতিল

সাংবাদিকদের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দায়ের করা মামলা বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল Read more

নতুন বছরের শুরুতেই বাড়ল স্বর্ণের দাম
নতুন বছরের শুরুতেই বাড়ল স্বর্ণের দাম

নতুন বছরের শুরুতেই আবারও দেশে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে Read more

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ৭ জুন
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ৭ জুন

আগামী ৭ জুন থেকে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। সোমবার (৩০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় থেকে বিষয়টি নিশ্চিত Read more

মেঘনায় ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার
মেঘনায় ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার

কুমিল্লার মেঘনায় ইয়াবাসহ টিটু মিয়া (৪৫) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে Read more

স্থগিত হলো সরকারি চাকরির যেসব পরীক্ষা
স্থগিত হলো সরকারি চাকরির যেসব পরীক্ষা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) সাধারণ ছুটি এবং তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে Read more

ডেমরা স্টাফ কোয়ার্টারে সিএনজি-লেগুনা সংঘর্ষ, নিহত ১
ডেমরা স্টাফ কোয়ার্টারে সিএনজি-লেগুনা সংঘর্ষ, নিহত ১

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনার সংঘর্ষে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায় একজন ভ্যানচালক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন