ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। বৃহস্পতিবার (১০ জুলাই) ক্ষেপণাস্ত্রটি মধ্য ইসরায়েল ও জেরুজালেমের আকাশে শনাক্ত হওয়ার পর সাইরেন বেজে ওঠে।ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম জানায়, এ হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আবারও লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা শুরু করেছে। কয়েক মাস শান্ত থাকার পর তারা রবিবার থেকে এ ধরনের হামলা শুরু করে। সোমবার ও মঙ্গলবার তারা ‘এটারনিটি সি’ নামের একটি কার্গো জাহাজে আক্রমণ চালায়। এতে ৪ জন প্রাণ হারান এবং জাহাজটি পুরোপুরি ডুবে যায়।ইয়েমেনের হুতিদের দাবি, ওই জাহাজের মালিক কোম্পানি ইসরায়েলের এলিয়াত বন্দরের সঙ্গে পুনরায় ব্যবসা শুরু করায় এ হামলা চালানো হয়েছে। এ ছাড়া হুতিরা ‘ম্যাজিক সিজ’ নামের একটি গ্রিক পতাকাবাহী জাহাজেও গুলি ও গ্রেনেড হামলা চালিয়েছে। জাহাজটি গুরুতর ক্ষতিগ্রস্ত হলেও সব নাবিক নিরাপদে তীরে ফিরে আসতে পেরেছেন।বিশেষজ্ঞরা জানান, ইসরায়েল-ইরান যুদ্ধ শেষ হওয়ার পর হুতিদের এ ধরনের কর্মকাণ্ড ফের শুরু হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য এবং নিরাপত্তা পরিস্থিতিতে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দক্ষতায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সারজিসের হলফনামা ও আয়কর রিটার্নে গরমিল
সারজিসের হলফনামা ও আয়কর রিটার্নে গরমিল

আগামী জাতীয় নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে লড়বেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সেজন্য নির্বাচন কমিশনে হলফনামা Read more

ন্যাশনাল পিপলস যুব পার্টির নববর্ষ উদযাপন
ন্যাশনাল পিপলস যুব পার্টির নববর্ষ উদযাপন

রাজধানীতে দুস্থ ও অসহায় মানুষের সঙ্গে বাংলা নতুন বছরের আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে ব্যতিক্রমী বাংলা নববর্ষ উদযাপন করেছে ন্যাশনাল পিপলস Read more

বাংলাদেশ ও চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (০৫ নভেম্বর)
বাংলাদেশ ও চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (০৫ নভেম্বর)

আজ বুধবার(৫ নভেম্বর), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশকিছু ইভেন্ট। বাংলাদেশ-আফগানিস্তান তৃতীয় যুব ওয়ানডে আজ। এছাড়া আজ থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ Read more

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ফান্ড কমিটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ফান্ড কমিটি বাতিল করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ফান্ড কমিটি বাতিল করেছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে মঙ্গলবার (৮ এপ্রিল) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এতে Read more

কুমিল্লার মেঘনায় ইয়াবাসহ আলোচিত মাদক কারবারি গ্রেপ্তার
কুমিল্লার মেঘনায় ইয়াবাসহ আলোচিত মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লার মেঘনা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ আলোচিত মাদক কারবারি মো. আব্দুল মান্নানকে (৫৩) গ্রেপ্তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন