যমুনার তীব্র স্রোতে সিরাজগঞ্জের চৌহালী শহর রক্ষা বাঁধে ধ্বস নেমেছে। এতে প্রায় ৩৫ মিটার ভূমি নদীতে বিলীন হয়ে গেছে। সোমবার (১লা সেপ্টেম্বর) ভোরের দিকে উপজেলার জনতা স্কুল সংলগ্ন চৌদ্দ রশি এলাকায় এ ভাঙনের ঘটনা ঘটে। সূত্র জানায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়েছে। ফলে তীব্র স্রোতে ভাঙনের দেখা দিয়েছে । সোমবার ভোরের দিকে ১০৭ কোটি টাকা ব্যয়ে নির্মীত চৌহালী উপজেলা শহর রক্ষা বাঁধের চৌদ্দ রশি  এলাকায় ৩৫ মিটার ধস নেমেছে।এ দিকে ভাঙন এলাকা দেখতে এসে এক শিক্ষক জানান, ‘তীর রক্ষা বাঁধের কনক্রিটের ব্লক গুলো কতিপয় অসাধু লোকজন তুলে বাড়ি কিংবা নিজ প্রয়োজনে ব্যবহার করায় চৌদ্দ রশি এলাকায় ভাঙন দেখা দিয়েছে। বিশাল অংশ বিলিন হয়েছে।  আতঙ্কিত এলাকার মানুষ।’এ ব্যাপারে চৌহালী উপজেলার দায়িত্বপ্রাপ্ত সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী সোলায়মান ভূইয়া জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হয়েছি, ৩৫ মিটার এলাকা ধসে গেছে, ধস ঠেকাতে জরুরি কাজ শুরু করা হবে। এ নিয়ে তেমন আতঙ্কিত হওয়ার কিছু নেই।’ভাঙন এলাকা পরিদর্শন শেষে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, ‘পানি বৃদ্ধি ও স্রোতের কারনে চৌহালীর তীর রক্ষার ব্লক সহ জিওব্যাগ নদী গর্ভে চলে যায়। ঘটনাস্থল পরিদর্শন করেছি, দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহনে সংশ্লিষ্ট উর্ধ্বতন মহলকে অবগত করা হয়েছে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে অবশেষে বদলি
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে অবশেষে বদলি

বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামানকে অবশেষে বদলি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তাঁর বিরুদ্ধে টেস্ট বাণিজ্যসহ নানা Read more

বিএনপি কার্যালয়ের উদ্বোধনে আ.লীগ নেতারা, শরীয়তপুরে তীব্র ক্ষোভ
বিএনপি কার্যালয়ের উদ্বোধনে আ.লীগ নেতারা, শরীয়তপুরে তীব্র ক্ষোভ

শরীয়তপুরের নড়িয়া উপজেলার নওপাড়া ইউনিয়নে বিএনপির একটি নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের উপস্থিতি নিয়ে তীব্র সমালোচনা Read more

প্রকল্পের তথ্য চাওয়ায় সাংবাদিককে গালি দিলেন ভূঞাপুরের এসিল্যান্ড
প্রকল্পের তথ্য চাওয়ায় সাংবাদিককে গালি দিলেন ভূঞাপুরের এসিল্যান্ড

টাঙ্গাইলের ভূঞাপুরে সরকারি প্রকল্পের তথ্য চাইতেই সাংবাদিকের উপর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করার অভিযোগ উঠেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী Read more

নবাবগঞ্জে ভুল চিকিৎসা ও অবহেলায় নবজাতকের মৃত্যু
নবাবগঞ্জে ভুল চিকিৎসা ও অবহেলায় নবজাতকের মৃত্যু

রাজধানী ঢাকার নিকটবর্তী নবাবগঞ্জে পড়াগ্রাম মডার্ন লাইফ হাসপাতালে সিজারের সময় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা, অসাবধানতা ও ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর Read more

গজারিয়ায় বাল্কহেড থেকে পানিতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
গজারিয়ায় বাল্কহেড থেকে পানিতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাল্কহেড থেকে নদীতে পড়ে আল আমিন (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর দেড়টার দিকে Read more

দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফেরত দিতে হাইকোর্টের নির্দেশ
দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফেরত দিতে হাইকোর্টের নির্দেশ

দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে চাকরিচ্যুত মো. শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে ফেরত দিতে হবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন