চীনের তিয়ানজিন শহরে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলোর নেতারা একটি যৌথ ঘোষণা গ্রহণ করেছেন। এতে সংস্থার উন্নয়ন, সামরিক সহযোগিতা, জাতিসংঘ সংস্কার, মাদকবিরোধী পদক্ষেপ এবং ক্রীড়াক্ষেত্রে বৈষম্যহীন অংশগ্রহণসহ নানা ইস্যু অন্তর্ভুক্ত করা হয়েছে।সোমবার (০১ সেপ্টেম্বের) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।প্রতিবেদনে বলা হয়, এসসিও একটি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠা করবে। পাশাপাশি পর্যবেক্ষক ও সংলাপ অংশীদার মর্যাদা একীভূত করা হবে। টেকসই উন্নয়নে সহযোগিতা বাড়াতে শিল্প, বর্জ্য ব্যবস্থাপনা, জ্বালানি সংরক্ষণ ও পরিচ্ছন্ন শক্তি ব্যবহারে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন সদস্য দেশগুলো। এছাড়া কৃষি, ই–কমার্স, পর্যটন ও চিকিৎসা খাতেও অংশীদারিত্ব জোরদার করা হবে।কৃত্রিম বুদ্ধিমত্তাজনিত ঝুঁকি মোকাবিলায় সহযোগিতা এবং বিজ্ঞান–প্রযুক্তি উদ্ভাবন জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। ডিজিটাল কাস্টমস, ‘সিঙ্গেল উইন্ডো’ এবং ‘স্মার্ট কাস্টমস’ ব্যবস্থার বিকাশকে স্বাগত জানানো হয়। একই সঙ্গে উত্তর–দক্ষিণ ও পূর্ব–পশ্চিম করিডরসহ নতুন পরিবহন রুট নির্মাণ ও বিদ্যমান রুটের আধুনিকায়নের ওপর জোর দেওয়া হয়েছে।সামরিক সহযোগিতার ক্ষেত্রে এসসিও দেশগুলো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) এবং রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ কনভেনশনের পূর্ণ মেনে চলার আহ্বান জানায়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে দ্বিমুখী মানদণ্ডের নিন্দা করা হয়।এছাড়া জাতিসংঘকে বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে খাপ খাওয়াতে সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়। নাজিবাদ মহিমাকীর্তন প্রতিরোধে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাবকে স্বাগত জানানো হয়।ঘোষণায় আরও বলা হয়, মাদক পাচার দমনে কার্যকর সহযোগিতা বাড়ানো হবে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সংঘটিত অপরাধ এবং নতুন মাদকদ্রব্যের বিস্তার প্রতিরোধেও একযোগে কাজ করবে এসসিও।সবশেষে, ক্রীড়াক্ষেত্রে বৈষম্যহীন প্রতিযোগিতা আয়োজন এবং সবার জন্য উন্মুক্ত অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্রীড়া উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন বুলবুল
ক্রীড়া উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন বুলবুল

আগামীকাল অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। তবে আজ পর্যন্ত নির্বাচন পেছানোর দাবিতে অবিচল ঢাকার ক্লাবগুলো। এই দাবিতে গতকাল Read more

বাঘায় ইউনিয়ন পরিষদের জানালা ভেঙে টিসিবির মালামাল লুট
বাঘায় ইউনিয়ন পরিষদের জানালা ভেঙে টিসিবির মালামাল লুট

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত কক্ষের জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে দরজা খুলে-টিসিবির মালামাল লুটের ঘটনা ঘটেছে Read more

স্বাধীনতা বিরোধী দল নির্বাচন চায় না: আমানউল্লাহ আমান
স্বাধীনতা বিরোধী দল নির্বাচন চায় না: আমানউল্লাহ আমান

স্বাধীনতা বিরোধী শক্তি দেশে সুষ্ঠু নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও বিএনপির সিনিয়র নেতা আমানউল্লাহ আমান। শনিবার Read more

সৌদি পৌঁছেছেন ৬২৮৮৩ হজযাত্রী, মৃত্যু ১০
সৌদি পৌঁছেছেন ৬২৮৮৩ হজযাত্রী, মৃত্যু ১০

চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৬২ হাজার ৮৮৩ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এরমধ্যে ১ জন Read more

বিশ্বসংকট মোকাবেলায় জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যের বিকল্প নেই: খসরু
বিশ্বসংকট মোকাবেলায় জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যের বিকল্প নেই: খসরু

বিশ্বসংকট মোকাবেলায় জাতীয় স্বার্থ রক্ষায় ঐকমত্যের বিকল্প নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।মঙ্গলবার (১৭ জুন) Read more

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল ১০ লাখ টাকার ই-সিগারেট
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল ১০ লাখ টাকার ই-সিগারেট

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা একটি ফ্লাইটের যাত্রীর ব্যাগ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইলেকট্রনিক সিগারেট ও ধূমপান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন