ভোলার মনপুরায় বজ্রপাতে পৃথক ৩ কৃষকের ৫টি গরুর মৃত্যু হয়েছে। এতে তাদের আনুমানিক ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ কৃষকরা।সোমবার (০১ সেপ্টেম্বর) বিকেলে উত্তর সাকুচিয়া ও হাজিরহাট ইউনিয়নে কৃষকদের গোয়াল ঘরে এ দুর্ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্থ কৃষকরা হলেন- উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বেড়ীবাঁধ এলাকার কৃষক জিয়াউদ্দিন মিয়ার ৩টি গরু এবং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাকির হোসেনের ১টি, একই এলাকার ইয়াছিন মাঝির ১টি গরু বজ্রপাতে মারা গিয়েছে।ক্ষতিগ্রস্থ কৃষক জিয়াউদ্দিন জানান, তার ৩টি গরু গোয়াল ঘরে বেঁধে রেখেছিলেন। হঠাৎ করেই একটি বিকট শব্দে গোয়ালঘরের কাছে বজ্রপাত হয়। এতে গোয়ালে থাকা তিনটি গরু মারা যায়। এতে তার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।এছাড়াও নিজেদের শেষ সম্ভলটুকু হারিয়ে ক্ষতিগ্রস্থ কৃষকদের আহাজারি যেন থামছেই না। গরুর পাশে বসেই অঝরে কাঁদছেন তারা।এই বিষয়ে মনপুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিখন বনিক জানান, মনপুরায় বজ্রপাতে ৫টি গরু মারা গেছে। এদের তালিকা করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। সরকারিভাবে সাহায্য আসলে তাদের সহযোগিতা করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইজিবাইকের চাকায় ওড়না জড়িয়ে নারীর মৃত্যু
ইজিবাইকের চাকায় ওড়না জড়িয়ে নারীর মৃত্যু

যশোরে ইজিবাইকের চাকায় ওড়না জড়িয়ে নাসিমা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।রবিবার (২১ ডিসেম্বর) জেলা পরিষদের মেইন গেটের সামনের Read more

মেক্সিকোতে ট্রেন-বাসের সংঘর্ষে নিহত ১০
মেক্সিকোতে ট্রেন-বাসের সংঘর্ষে নিহত ১০

মেক্সিকোতে মালবাহী ট্রেনের একটি দোতলা বাসের সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত ৬১ জন। গতকাল সোমবার দেশটির Read more

চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা
চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা

গাজীপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর এক সাংবাদিককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার সময় একটি চায়ের দোকানে Read more

লক্ষ্মীপুর-৪ আসনে ইসলামী আন্দোলনের মনোনয়নপত্র সংগ্রহ
লক্ষ্মীপুর-৪ আসনে ইসলামী আন্দোলনের মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত (হাতপাখা) প্রার্থী মাওলানা খালেদ সাইফুল্লাহ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। Read more

চট্টগ্রামে ব্যানার টানানো নিয়ে সংঘর্ষে নিহত যুবদলকর্মী
চট্টগ্রামে ব্যানার টানানো নিয়ে সংঘর্ষে নিহত যুবদলকর্মী

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের ছবিযুক্ত ব্যানার টানানো ও সরানোকে কেন্দ্র করে বিএনপির Read more

শীতের চরমে যশোর: শার্শা-বেনাপোলে কাঁপছে জনজীবন
শীতের চরমে যশোর: শার্শা-বেনাপোলে কাঁপছে জনজীবন

 টানা শৈত্যবাহে কাঁপছে যশোরের সীমান্তবর্তী শার্শা-বেনাপোল। গত এক সপ্তাহ ধরে অব্যাহত শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শৈত্যপ্রবাহের সঙ্গে কুয়াশা ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন