চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা একটি ফ্লাইটের যাত্রীর ব্যাগ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইলেকট্রনিক সিগারেট ও ধূমপান সামগ্রী উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা সংস্থা (NSI)। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২২ জুন) সকাল ৬টা ২০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।আটক যাত্রীর নাম মোহাম্মদ আইয়ুব। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পূর্ব আমিলাইশ এলাকার বাসিন্দা। বিমানবন্দর সূত্র জানায়, আবুধাবি থেকে আগত ফ্লাইটের যাত্রী মোহাম্মদ আইয়ুব গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাকে থামিয়ে তল্লাশি চালায় এনএসআই সদস্যরা। পরে তার সঙ্গে থাকা লাগেজে বিপুল পরিমাণ ই-সিগারেট ও সংশ্লিষ্ট সামগ্রী পাওয়া যায়।উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ২০টি ইলেকট্রনিক সিগারেট, ৪৯০টি রিফিল লিকুইড, ২৮০টি কার্টিজ এবং ৩০টি কয়েল। উদ্ধারকৃত সামগ্রীর বাজারমূল্য আনুমানিক ১০ লাখ ৭৩ হাজার টাকা। এর মধ্যে রিফিল লিকুইডের মূল্যই প্রায় সাড়ে ৮ লাখ টাকা।বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল সময়ের কন্ঠস্বর-কে মুঠোফোনে জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা যাত্রীর ব্যাগ তল্লাশি করি এবং সেখানে নিষিদ্ধ ই-সিগারেট সামগ্রী পাওয়া যায়। এটি আমাদের নিয়মিত নজরদারির অংশ হিসেবে একটি সফল অভিযান।’তিনি আরও বলেন, ‘যাত্রীটি এই প্রথমবারের মতো এমন ঘটনায় জড়িত হওয়ায় এবং বিষয়টি প্রাথমিকভাবে ডিপার্টমেন্টাল ম্যাটার (DM) হিসেবে বিবেচনায় নিয়ে জব্দকৃত সামগ্রী সংরক্ষণ করা হয়েছে। যাত্রীকে প্রয়োজনীয় সতর্কতা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’উল্লেখ্য, ইলেকট্রনিক সিগারেট ও এ ধরনের ধূমপান সামগ্রী বাংলাদেশে আমদানি, বিক্রয় ও বিপণন নিষিদ্ধ। এরপরও বিভিন্নভাবে এই পণ্য দেশে প্রবেশ করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে কিছু অসাধু চক্র। কাস্টমস ও গোয়েন্দা সংস্থার সমন্বিত নজরদারিতে এসব অপতৎপরতা প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলে বিল থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্বার
নড়াইলে বিল থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্বার

নড়াইলের লোহাগড়া উপজেলার কাউলিডাঙ্গা বিল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) সকালে উপজেলার নোয়গ্রাম ইউনিয়নের কাউলিডাঙ্গা বিল Read more

কলেজ শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণায় উত্তাল ক্যাম্পাস
কলেজ শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণায় উত্তাল ক্যাম্পাস

চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম ডিগ্রি কলেজে শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণাকে কেন্দ্র করে দিনভর উত্তপ্ত ছিল কলেজ ক্যাম্পাস। শিক্ষার্থীদের Read more

মুন্সীগঞ্জে দুই সেতুর ল্যাম্পপোস্টে বাতি থাকলেও নেই আলো!
মুন্সীগঞ্জে দুই সেতুর ল্যাম্পপোস্টে বাতি থাকলেও নেই আলো!

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের মরিচা এলাকায় ইছামতী নদীর ওপর এবং তুলসীখালী এলাকায় ধলেশ্বরী নদীর ওপর নির্মিত দুটি গুরুত্বপূর্ণ সেতুর Read more

চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার
চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিদেশি পিস্তল ও দেশি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। অস্ত্র মামলায় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সাদ্দাম ও তার সহযোগী রকির Read more

ইরানের শত্রুরা ‘পরাজিত’ হচ্ছে: মোজতবা খামেনি
ইরানের শত্রুরা ‘পরাজিত’ হচ্ছে: মোজতবা খামেনি

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকার মধ্যেই নওরোজ উপলক্ষে দেওয়া এক লিখিত বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন