বিশ্বসংকট মোকাবেলায় জাতীয় স্বার্থ রক্ষায় ঐকমত্যের বিকল্প নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।মঙ্গলবার (১৭ জুন) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস। বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।আমীর খসরু বলেন, বিশ্বসংকট মোকাবেলায় জাতীয় স্বার্থ রক্ষায় ঐকমত্যের বিকল্প নেই। রাজনৈতিক সহনশীলতার সংস্কৃতি তৈরি করতে চায় বিএনপি। রমজানের আগে নির্বাচনের ব্যাপারে জাতীয় ঐকমত্য ছিল। নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় ধৈর্য ধরুন।তিনি আরও বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের নির্বাচনের কোনো সম্পর্ক নেই। আগামী দিনে নির্বাচিত সরকার ক্ষমতায় এলে ব্রাজিলের সঙ্গে ক্রীড়াসহ কোন কোন খাতে কাজ করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও বাংলাদেশের সঙ্গে ফুটবলসহ ক্রীড়াখাতে সহযোগিতা করতে চায় ব্রাজিল।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফোনের স্টোরেজ এক ক্লিকেই স্টোরেজ ক্লিয়ার করবে হোয়াটসঅ্যাপ
ফোনের স্টোরেজ এক ক্লিকেই স্টোরেজ ক্লিয়ার করবে হোয়াটসঅ্যাপ

কমবেশি সবাই এখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। হোয়াটসঅ্যাপে ছবি-ভিডিওসহ বড়-ছোট ফাইল আদান-প্রদান করেন। এসব ছবি, ভিডিও, ফাইল জমা হতে থাকে ফোনের Read more

কুমিল্লায় বিএসটিআই এর অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
কুমিল্লায় বিএসটিআই এর অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ পণ্য, গুণগত মান সনদ বিহীন পণ্য বিক্রিসহ নানা অভিযোগে কুমিল্লায় চারটি প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (৩০ Read more

বোমাবাজি করে বিএনপিকে দমানো যাবে না: রিজভী
বোমাবাজি করে বিএনপিকে দমানো যাবে না: রিজভী

ককটেল মেরে কিংবা বোমাবাজি করে জাতীয়তাবাদী দল বিএনপিকে দমন করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল Read more

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি নিশাদ, সম্পাদক ওয়াকিউর
কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি নিশাদ, সম্পাদক ওয়াকিউর

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ মে) কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও Read more

তারেক রহমান সেরা, ঢাকা-১৭ ছেড়ে ভোলা থেকে নির্বাচনের ঘোষণা পার্থর
তারেক রহমান সেরা, ঢাকা-১৭ ছেড়ে ভোলা থেকে নির্বাচনের ঘোষণা পার্থর

তারেক রহমানের প্রতি সম্মান জানিয়ে ঢাকা-১৭ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেননি বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি Read more

শ্রদ্ধা ও বিষাদের সুরে শিক্ষকের বিদায়
শ্রদ্ধা ও বিষাদের সুরে শিক্ষকের বিদায়

মঞ্চে  অতিথি, দর্শক সারিতে  অভিভাবক এবং কোমলমতি  শিক্ষার্থী উপস্থিত। মধ্যমনি হিসাবে উপস্থিত আছেন বিদায়ী শিক্ষক মোঃ আবদুন নূর। এ যেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন