যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। পরে ওই বন্দুকধারী নিজের গুলিতে প্রাণ হারিয়েছেন। এছাড়া এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের একজন কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।রয়টার্স জানিয়েছে, গ্রীষ্মের ছুটি শেষে স্কুল খোলার দুই দিন পর এই হামলার ঘটনা ঘটলো। প্রাথমিক পর্যায়ের বেসরকারি স্কুলটিতে প্রায় ৩৯৫ জন শিক্ষার্থী রয়েছে। স্কুলটি আনানসিয়েশন ক্যাথলিক চার্চের সঙ্গে সংযুক্ত এবং উভয়ই মিনেসোটার সবচেয়ে বড় শহরের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি আবাসিক এলাকায় অবস্থিত।পুলিশ জানিয়েছে, হামলাকারী কালো পোশাক পরে ছিলেন এবং তার হাতে ছিল একটি রাইফেল। এ ঘটনার বিস্তারিত নিয়ে বুধবার (২৭ আগস্ট) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে বলে গণমাধ্যমগুলো জানিয়েছে।স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শিশুরা যখন সকালবেলার প্রার্থনাসভায় অংশ নিচ্ছিল ঠিক তখনই হামলাকারী গুলি চালাতে শুরু করে।হামলার পর উদ্বিগ্ন অভিভাবকরা পুলিশের হলুদ টেপের নিচ দিয়ে মাথা নিচু করে স্কুলের ভেতরে ঢুকছেন এবং শিক্ষার্থীদের বের করে আনছেন।ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ঘটনাস্থলে এফবিআই রয়েছে। হামলার শিকার সবার জন্য আমার সঙ্গে দোয়া করুন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলপুর পৌরশহরে সড়কগুলোর বেহাল অবস্থা, নেই দৃশ্যমান কোন ব্যবস্থা
ফুলপুর পৌরশহরে সড়কগুলোর বেহাল অবস্থা, নেই দৃশ্যমান কোন ব্যবস্থা

ময়মনসিংহের ফুলপুর পৌরসভার শিববাড়ী রোড ও গ্রীণ রোডসহ বিভিন্ন রোডের বেহাল দশায় ভোগান্তিতে জনমানব। দীর্ঘদিন ধরে রাস্তাগুলোর বেহাল দশা হলেও Read more

চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

চুয়াডাঙ্গায় গৃহবধু লাইলী সুলতানা কুমকুম হত্যার দায়ে স্বামী শুকুর আলীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ মামলায় শুকুর আলীর পিতা আসান Read more

হাদির মতো এ রকম ঘটনা আরও ঘটতে পারে বলে আশঙ্কা ফখরুলের
হাদির মতো এ রকম ঘটনা আরও ঘটতে পারে বলে আশঙ্কা ফখরুলের

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ যখন একটা নতুন অধ্যায়ের দিকে একটা নতুন সূর্য দেখছে, বাংলাদেশর মানুষ স্বপ্ন Read more

সংবর্ধনা মঞ্চে প্লাস্টিকের চেয়ারে বসলেন তারেক রহমান
সংবর্ধনা মঞ্চে প্লাস্টিকের চেয়ারে বসলেন তারেক রহমান

রাজধানীর ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’তে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের জন্য নির্ধারিত Read more

ইউক্রেনের ৩ গ্রাম দখলের ঘোষণা রাশিয়ার
ইউক্রেনের ৩ গ্রাম দখলের ঘোষণা রাশিয়ার

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির সেনাবাহিনী ইউক্রেনের তিনটি ভিন্ন অঞ্চলের তিনটি গ্রাম নিয়ন্ত্রণে নিয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) এক বিবৃতিতে Read more

১৯ বছর পর বিটিভিতে আবার ফিরছে ‘নতুন কুঁড়ি’
১৯ বছর পর বিটিভিতে আবার ফিরছে ‘নতুন কুঁড়ি’

দীর্ঘ ১৯ বছর পর শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় অুনষ্ঠান ‘নতুন কুঁড়ি’ আবারও শুরু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। নতুন কুঁড়ি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন