জনগণের সঙ্গে সরকার ধোঁকাবাজি করছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।সোমবার (২৩ মার্চ) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় ভাটেরা ইউনিয়নের নিজ এলাকায় স্থানীয়দের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।জামায়াত আমির বলেন, ‘মন্ত্রী বলেছেন অতিরিক্ত ভাড়া ফেরত দেয়া হবে। এতো মানুষ ঢাকা ছেড়েছে। তাদের টাকা ফেরত দিতে তাদের পাবেন কীভাবে?’ডা. শফিকুর রহমান বলেন, ‘ঈদের সময় যাত্রীরা টিকিট কিনতে গিয়ে দেখেছেন অব্যবস্থাপনা, বিশৃঙ্খলা, দুর্নীতি ও চাঁদাবাজি। যে আশা নিয়ে আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করবে সেমাই খাবে তার আনন্দ তো এখানেই মাটি হয়ে গেলো।’সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘নির্বাচন শেষ হয়েছে। অনিয়ম হলেও আমরা মেনে নিয়েছি। দেশটা অচল না হোক। আপনারা যদি সঠিক ধারায় ফিরে না আসেন তাহলে সারা দেশের মানুষ কিন্তু জুলাই যোদ্ধা। এই মানুষগুলো আপনাদের ক্ষমা করবে না।’জামায়াত আমির বলেন, ‘সরকার বিরোধীদলীয় নেতাকে যে বাড়ি দিয়েছে সেই বাড়িতে থাকবো না। এটি ব্যবহার করবো দেশের প্রয়োজনে। সেখানে বিদেশী মেহমানদের নিয়ে কথা বলব। শুধু রাষ্ট্রের কাজে এটি ব্যবহার করা হবে।’সংসদের বিরোধী দলীয় নেতা বলেন, ‘সরকারে থেকে চাঁদাবাজি করতে হয় না। আমরা সরকারের কণ্ঠে শুনতে চাই, আর বাংলাদেশে চাঁদাবাজি হবে না, মানুষের ওপর জুলুম হবে না। যদি সরকার এটা করেন আমরা সরকারের সব ইতিবাচক কাজে সহযোগিতা করবো, সমর্থন করবো। কিন্তু যে পদক্ষেপ জনস্বার্থের বিপক্ষে যাবে আমরা তার প্রতিবাদ করবো, না মানলে প্রতিহত করবো।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অস্ত্র মামলায় সুব্রত বাইন কারাগারে
অস্ত্র মামলায় সুব্রত বাইন কারাগারে

রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের হওয়া অস্ত্র আইনের একটি মামলায় রিমান্ড শেষে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সুব্রত বাইন ওরফে ফতেহ আলীকে Read more

মোসাদের আরেক গুপ্তচরকে ফাঁসি দিলো ইরান
মোসাদের আরেক গুপ্তচরকে ফাঁসি দিলো ইরান

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মাজিদ মোসায়েবি নামে এক ব্যক্তিকে ফাঁসি দিয়েছে ইরান।দুই দেশের মধ্যে চলমান সংঘর্ষের দশম Read more

শেকৃবির এগ্রিকার্নিভাল ১.০: আনন্দ আর ঐতিহ্যের মেলবন্ধন
শেকৃবির এগ্রিকার্নিভাল ১.০: আনন্দ আর ঐতিহ্যের মেলবন্ধন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) মেতেছিল এক আনন্দময় উৎসবে "এগ্রিকার্নিভাল ১.০"। দিনভর নানা রঙের আর ঢঙে সেজেছিল সবুজ চত্বর, যেখানে শিক্ষক Read more

বাকখালী নদীর মোহনা থেকে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ ৯ জন আটক
বাকখালী নদীর মোহনা থেকে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ ৯ জন আটক

কক্সবাজারের শহরের নাজিরারটেক বাকখালী নদীর মোহনায় অভিযান চালিয়ে একটি মাছ ধরার ট্রলার থেকে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার Read more

ঢাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল তরুণীর
ঢাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল তরুণীর

রাজধানীর খিলক্ষেতে বাসের ধাক্কায় রাইড শেয়ার মোটরসাইকেলের পেছনে বসে থাকা এক তরুণী নিহত হয়েছেন।বুধবার (০৬ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে Read more

মির্জাপুরে সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু
মির্জাপুরে সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে বস্তা সড়াতে গিয়ে সাপের কামড়ে বাঞ্চা পাল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৬ মে) রাতে তিনি নিজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন