ফরিদপুরে দুটি মহাসড়কে অবরোধের কারণে রাজধানী ঢাকাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে স্থানীয়রা এই কর্মসূচি পালন করেন।শত শত মানুষ ভাঙ্গা উপজেলার পুকুরিয়া, সোয়াদি ও মনসুরাবাদ এলাকায় অবস্থান নিয়ে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেন। এতে ঢাকা-ভাঙ্গা-খুলনা ও ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে যাত্রীবাহী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন আটকা পড়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।অবরোধকারীরা জানান, ফরিদপুর-৪ আসন থেকে দুটি ইউনিয়ন বাদ দেওয়ার পরিবর্তে ভাঙ্গা উপজেলাকে কেন্দ্র করে পূর্বের মতো ফরিদপুর-৫ আসন পুনরায় চালু করতে হবে। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ চলবে বলেও হুঁশিয়ারি দেন তারা।ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রোকিবুজ্জামান জানান, “ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া ও হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এবং ঢাকা-মাওয়া-ভাঙ্গা-খুলনা মহাসড়কের ভাঙ্গা ইন্টারচেঞ্জ থেকে গোপালগঞ্জ মহাসড়কের মুনসুরাবাদ এলাকায় স্থানীয়রা অবরোধ করছেন। এতে মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।”এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রাণঘাতী পুলিশি অভিযানের পর ব্রাজিলের রাস্তায় মিলল ৬০ মরদেহ
প্রাণঘাতী পুলিশি অভিযানের পর ব্রাজিলের রাস্তায় মিলল ৬০ মরদেহ

ব্রাজিলের রিও দে জেনেইরো রাজ্যের পেনহা ফাভেলা শহরে পুলিশের প্রাণঘাতী এক অভিযানের পর ৬০ জনেরও বেশি মানুষের মরদেহ পড়ে থাকতে Read more

পাকিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণ
পাকিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণ

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউর জেলায় একটি ক্রিকেট ম্যাচ চলার সময় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। শনিবারের (৬ সেপ্টেম্বর) এ ঘটনায় Read more

শার্শা-বেনাপোলে প্রতিমা রঙে রঙিন, দুর্গাপূজাকে ঘিরে কড়া নিরাপত্তা
শার্শা-বেনাপোলে প্রতিমা রঙে রঙিন, দুর্গাপূজাকে ঘিরে কড়া নিরাপত্তা

বর্ষার দিনগুলো ফুরিয়ে প্রকৃতিতে এখন নীলাকাশ আর কাশফুলের শুভ্রতা। পঞ্জিকার পাতায় দুর্গোৎসবের ধ্বনি। দেবী দুর্গাকে বরণে ব্যস্ত সময় করছেন দেশের Read more

এএফসি চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ যারা
এএফসি চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ যারা

সম্প্রতি কাতারের রাজধানী দোহার সুহাইম বিন হামাদ স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফে সিরিয়ার ক্লাব আল-কারামাহকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশি ক্লাব Read more

কিশোরগঞ্জে চার খাদ্য প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা
কিশোরগঞ্জে চার খাদ্য প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর ও ভেজাল খাদ্য তৈরির দায়ে চারটি প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত।শনিবার (১৯ এপ্রিল) দুপুরে Read more

পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে আগ্রহী তুরস্ক
পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে আগ্রহী তুরস্ক

সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে থাকা পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। এতে মধ্যপ্রাচ্য ও আশপাশের অঞ্চলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন