যারা কর্মজীবী, তারা দিনের সবচেয়ে বড় সময় কাটান অফিসে। সেখানে অন্যদের সঙ্গে সম্পর্ক মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। তাই একজন কর্মীর জন্য অফিসের পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্র অনুপ্রেরণামূলক হতে পারে, তবে সেখানে কিছু চ্যালেঞ্জও রয়েছে। এর মধ্যে একটি বড় চ্যালেঞ্জ ঈর্ষান্বিত সহকর্মীদের সঙ্গে কাজ করা।কর্মক্ষেত্রে ঈর্ষা একটি সাধারণ সমস্যা, যা বেশিরভাগ কর্মী তাদের সহকর্মীদের কাছ থেকে পেয়ে থাকেন। কারও সাফল্য বা স্বীকৃতি অন্যের মনে হীনমন্যতা তৈরি করতে পারে। এগুলো আপনার কাজকে হুমকির মুখেও ফেলতে পারে।সব কর্মক্ষেত্রেই কিছু না কিছু ঈর্ষান্বিত সহকর্মী থাকে। তাদের জন্য চাকরি ছেড়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ নয়। ঈর্ষান্বিত সহকর্মীদের মোকাবিলা করতে অফিসে পেশাদারিত্ব বজায় রাখতে হবে। ঈর্ষান্বিত সহকর্মীদের নেতিবাচক আচরণে হতাশ না হয়ে কর্তব্য পালনে মনোনিবেশ ও শান্ত থাকা উচিত। মনোবিজ্ঞান বলে, শান্ত থাকলে তা অন্য ব্যক্তির উদ্দেশ্যকে নিরস্ত্র করে।ঈর্ষান্বিত সহকর্মীরা গুজব ছড়াতে পারে অথবা হেয় প্রতিক্রিয়া জানাতে পারে। তাদের সঙ্গে জড়ানোর মানে হলো আগুনে ঘি ঢালা। তাই অফিস পলিটিক্স এড়িয়ে চলুন। বিনয়ের সঙ্গে নেতিবাচক কথোপকথন থেকে নিজেকে মুক্ত করুন।ঈর্ষান্বিত সহকর্মীরা তাদের নিজস্ব অক্ষমতা সম্পর্কে অনিরাপদ থাকে বলেই অন্যকে ঈর্ষা করে। এটি মোকাবিলা করার সেরা উপায় হলো নিজের কাজের ওপর মনোযোগ দেওয়া।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে প্রবাসীর ১৪ লক্ষ টাকা ছিনতাই
কালিয়াকৈরে প্রবাসীর ১৪ লক্ষ টাকা ছিনতাই

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সাহেব বাজার এলাকায় প্রবাসী জাকির হোসেনের কাছ থেকে ১৪ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ এপ্রিল) Read more

৬ পদে লোক নেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়
৬ পদে লোক নেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়

৬ ধরনের পদে মোট ৩৫ জনকে নিয়োগ দেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ১৬ এপ্রিল Read more

সিংড়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
সিংড়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

নাটোরের সিংড়ায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বুধবার (১৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার সরিষাবাড়ি Read more

মেধাবীদের জন্য ভিসা ফি বাতিলের পরিকল্পনা করছে যুক্তরাজ্য
মেধাবীদের জন্য ভিসা ফি বাতিলের পরিকল্পনা করছে যুক্তরাজ্য

সারাবিশ্বের মেধাবীদের আকর্ষণ করতে ভিসা ফি বাতিলের পরিকল্পনা করছে যুক্তরাজ্য। ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সরকার ইতোমধ্যেই Read more

রিশাদের জোড়া উইকেটেও জয় পায়নি হোবার্ট
রিশাদের জোড়া উইকেটেও জয় পায়নি হোবার্ট

বিগ ব্যাশ লিগে নিজের দ্বিতীয় ম্যাচেই বল হাতে আলো ছড়ালেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। মেলবোর্ন স্টার্সের বিপক্ষে হোবার্ট হারিকেন্সের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন