সুখবর দিলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। রোববার সকালে (১৯ অক্টোবর) স্ত্রী পরিণীতিকে নিয়ে হাসপাতালে রওনা দিয়েছিলেন স্বামী রাঘব চাড্ডা। পরে দু’জনই পুত্রসন্তান আগমনের কথা জানালেন।ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এদিন সোশ্যাল মিডিয়ায় পরিণীতি ও রাঘব যৌথ পোস্টে জানান, আমাদের এর আগের জীবনটা ঠিক কেমন ছিল, তা মনে করতে পারছি না। আমাদের এখন দুই বাহু ও হৃদয় উভয়ই পরিপূর্ণ। আগে আমরা একে অপরের জন্য ছিলাম। এখন আমাদের কাছে সবই আছে।এদিকে এই দম্পতির সন্তান আগমনের পোস্টে শুভ কামনা ও শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। একইসঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির সহকর্মী অভিনেত্রী অনন্য পাণ্ডে, কৃতি স্যানন, মণীশ মালহোত্রাসহ একাধিক তারকারা।এর আগে গত আগস্টেই ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভ্যানিলা কেক পোস্ট করে সুখবর জানিয়েছিলেন অভিনেত্রী পরিণীতি। তখন পোস্টে লেখা ছিল, ১+১=৩।  সঙ্গে ক্যাপশনে লিখেছিলেন, আসছে আমাদের ছোট্ট পৃথিবী। আমরা কতটা ধন্য, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।প্রসঙ্গত, পরিণীতি চোপড়া ও রাঘব ২০২৩ সালের মে মাসে দিল্লির কপূরথলা হাউসে আনুষ্ঠানিকভাবে আংটি বদল করেন। চার মাস পর, একই বছরের সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরের লীলা প্যালেসে আড়ম্বরপূর্ণ বিয়ের আসর বসে তাদের।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানে আবারও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানে আবারও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরান যদি পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি পুনরায় শুরু করার চেষ্টা করে তাহলে দেশটিতে আবারও হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন Read more

গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ২০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ২০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ২০০ সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র। ইসরাইল থেকে তারা গাজা উপত্যকার পরিস্থিতির ওপর নজর রাখবেন। এ লক্ষ্যে দেশটিতে Read more

ক্যান্সারে আক্রান্ত সন্তানের পাসপোর্ট বাবার কাছ থেকে ফিরে পেতে মায়ের রিট
ক্যান্সারে আক্রান্ত সন্তানের পাসপোর্ট বাবার কাছ থেকে ফিরে পেতে মায়ের রিট

ক্যানসার আক্রান্ত ৭ বছরের শিশু মোয়াজের পাসপোর্ট ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন মা রোকাইয়া তাহসিনা। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিচারপতি Read more

বাংলাদেশের অভ্যন্তরীণ জলাশয়ে জীববৈচিত্র্য সংকট ও পুনরুদ্ধারের উপায়
বাংলাদেশের অভ্যন্তরীণ জলাশয়ে জীববৈচিত্র্য সংকট ও পুনরুদ্ধারের উপায়

এবছর পানিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত ‘বাংলাদেশের নদ-নদীর খসড়া তালিকা-২০২৫’ অনুযায়ী দেশের নদ-নদীর সংখ্যা ১২৯৪টি। তিব্বত, হিমালয়, মেঘালয় ও পার্বত্য চট্টগ্রামের Read more

প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের সহজ জয়
প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের সহজ জয়

৪৮তম ওভারে বোলিং করতে আসা সাইফ হাসানকে প্রথম বলেই লং অফের ওপর দিয়ে ছক্কা মারলেন মোহাম্মদ নবী। এই ছক্কাতেই আফগানিস্তানের Read more

ঈদগাহ মাঠের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ২০
ঈদগাহ মাঠের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ২০

পাবনার চাটমোহরে ঈদগাহ মাঠের নামকরণকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন