বাড়িতে কেউ না থাকায় আম দেওয়ার প্রলোভনে ৮ বছরের একটি শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে হাছেন মন্ডল (৭০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে উপজেলার নরিনা ইউনিয়নের হাতিয়া মন্ডলপাড়া গ্রামে। অভিযুক্ত বৃদ্ধ ওই গ্রামের মৃত ফজর মন্ডলের ছেলে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় বাতিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী।বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন শিশুটির পিতা। ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে।ভুক্তভোগী শিশুটির পিতা অভিযোগ করে বলেন, গত মঙ্গলবার ৫ই আগস্ট আমার মেয়ে সমবয়সী শিশুদের সঙ্গে খেলা করার সময় বৃদ্ধ হাছেন মন্ডল আম দেওয়ার লোভ দেখিয়ে ঘরের ভেতরে নিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে তাকে ধর্ষণ করার চেষ্টা করার সময় বাকী শিশুরা জানালা দিয়ে উঁকি দিলে হাছেন মন্ডল আমার মেয়েকে বাইরে বের করে দেয়। পরে বাড়ির লোকজন ঘটনাটি আমার মেয়ে ও অন্য শিশুদের কাছে জানতে পেরে হাছেন মন্ডলের বাড়িতে গিয়ে প্রতিবাদ করে। ঘটনার পর থেকেই হাছেন মন্ডল পলাতক রয়েছে।শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম আলী বলেন, এই বিষয়ে অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বায়ার্ন অধ্যায়ের ইতি টেনে ভ্যাঙ্কুভারে মুলার
বায়ার্ন অধ্যায়ের ইতি টেনে ভ্যাঙ্কুভারে মুলার

জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের সাথে ২৫ বছরের সম্পর্কের ইতি টেনে এবার কানাডার মেজর লিগ সকারে (এমএলএস) নতুন অধ্যায় শুরু করতে Read more

পাবনা-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি প্রার্থী হিসেবে মুফতী মফিজের নাম ঘোষণা
পাবনা-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি প্রার্থী হিসেবে মুফতী মফিজের নাম ঘোষণা

পাবনা-৩ আসনে দলীয় এমপি প্রার্থী হিসেবে মুফতী মাওলানা মোঃ মফিজ উদ্দিন এর নাম ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।বৃহস্পতিবার (১৯ জুন) Read more

পরকীয়ার অভিযোগে যুবক আটক, বাড়িঘর ভাঙচুর ও আহত ১
পরকীয়ার অভিযোগে যুবক আটক, বাড়িঘর ভাঙচুর ও আহত ১

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় তিন সন্তানের এক গৃহবধূর ঘরে পরকীয়ার অভিযোগে এক যুবককে আটক করার ঘটনাকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও Read more

কবি নজরুল কলেজ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাহিদ, সম্পাদক বাপ্পি
কবি নজরুল কলেজ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাহিদ, সম্পাদক বাপ্পি

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কবি নজরুল সরকারি কলেজ শাখার ৩৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি হয়েছেন Read more

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে রিজভী (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও Read more

হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় হত্যাচেষ্টা মামলা
হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় হত্যাচেষ্টা মামলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় মামলা করা হয়েছে। এনসিপির কর্মী আল আমিন খন্দকার বাদী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন