শহিদ ওসমান হাদি হত্যার বিচারসহ ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে শাহবাগ থেকে শুরু হয়েছে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শাহবাগের হাদী চত্বর থেকে এ যাত্রা শুরু করেছে। ‘মার্চ ফর ইনসাফ’ পথযাত্রাটি শাহবাগ থেকে শুরু করে সায়েন্সল্যাব-সিটি কলেজ, মোহাম্মদপুর-তিন রাস্তার মোড়, রায়েরবাজার-বধ্যভূমি, মিরপুর ১০, উত্তরা, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা, যাত্রাবাড়ী হয়ে সন্ধ্যায় শাহবাগ হাদি চত্বরে এসে শেষ হবে। পথযাত্রায় ১০টি পিক-আপে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। এ সময় তাদের হাতে ‘Justice For Hadi’, ‘মার্চ ফর ইনসাফ’ প্ল্যাকার্ডসহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। স্লোগানের মধ্যে রয়েছে, ‘হাদির ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘রক্ত বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘লাল সবুজের পতাকা, ইনকিলাবের পতাকা, হাদি তোমায় দেখা যায়’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’। ইনকিলাব মঞ্চের চার দফা দাবি হলো—১) খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে সহযোগী, আশ্রয়দাতাসহ পুরো খুনিচক্রের আগামী ২৪ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে।২) বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।৩) ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া সব খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে।৪) সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করতে হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকায় এসিসি সভা বয়কটের হুমকি ভারতের, যোগ দিল আরও তিন দেশ
ঢাকায় এসিসি সভা বয়কটের হুমকি ভারতের, যোগ দিল আরও তিন দেশ

আগামী ২৪ জুলাই ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। তবে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া এই সভায় Read more

আমি দল ছেড়ে যাইনি, এলাকার মানুষকেও ছাড়িনি: রুমিন ফারহানা
আমি দল ছেড়ে যাইনি, এলাকার মানুষকেও ছাড়িনি: রুমিন ফারহানা

বিএনপি থেকে বহিষ্কারের পর প্রথম প্রকাশ্য সমাবেশে প্রয়াত নেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া পড়িয়েছেন বিদ্রোহী প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। বৃহস্পতিবার (০১ Read more

গাজীপুরে বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরাল
গাজীপুরে বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরাল

গাজীপুর মহানগরীর বাসন মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোড়ন Read more

অস্থির সময়ে স্বর্ণে বিনিয়োগ কি বুদ্ধিমানের কাজ?
অস্থির সময়ে স্বর্ণে বিনিয়োগ কি বুদ্ধিমানের কাজ?

আর্থিক সংকট বা অস্থির সময়ে প্রথাগতভাবেই এই মূল্যবান ধাতুটিকে নির্ভরযোগ্য ও দৃশ্যমান সম্পদ হিসেবে দেখা হয়। কিন্তু স্বর্ণ কি সত্যিই Read more

বরিশালে হাসনাত ও সার্জিসকে অবাঞ্ছিত ঘোষণা কারিগরি শিক্ষার্থীদের
বরিশালে হাসনাত ও সার্জিসকে অবাঞ্ছিত ঘোষণা কারিগরি শিক্ষার্থীদের

সারাদেশের ন্যায় ৭ দফা দাবিতে বরিশালেও ব্লকেড কর্মসূচি করেছে কারিগরি ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পরে মহাসড়ক অবরোধ করে স্লোগানে স্লোগানে নিজেদের Read more

টিভির পর্দায় আজকের খেলা (৮ আগস্ট)
টিভির পর্দায় আজকের খেলা (৮ আগস্ট)

ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি শুরু হচ্ছে আজ। নিউজিল্যান্ডের বিপক্ষে বুলাওয়ে টেস্টের দ্বিতীয় দিন মাঠে নামছে জিম্বাবুয়ে।ত্রিদেশীয় যুব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন