প্রকৃতি অপরূপ রূপে সেজেছে দিনাজপুরের বিরামপুর শাপলার বিল। যতদূর চোখ যায়—রক্তিম আভার হাতছানি। বিলের পানিতে মাথা উঁচু করে সৌন্দর্য ছড়াচ্ছে সাদা শাপলা। মাঝে মাঝে দেখা যায় সাদা আর বেগুনী শাপলা ফুল।বিকেল হলেই পর্যটকদের ভিড় হয় বিলে। শুক্র-শনিসহ সরকারি ছুটির দিনে দর্শনার্থীদের ভিড় বেড়ে যায়। পরিবার-বন্ধু-স্বজনদের নিয়ে বিলে নৌকায় বেড়িয়ে আনন্দ করেন পর্যটকরা।বিরামপুর উপজেলা সদর থেকে সড়ক পথে কাটলা ইউনিয়নের খিয়ারমাহমুদ গ্রামের সাদা শাপলার বিলের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। বিলে বর্ষার শুরুতে প্রাকৃতিকভাবেই জন্ম নেয় অসংখ্য শাপলা। আগাছায়ও ভরে থাকে বিল। শ্রাবণের শেষের দিকে শাপলায় ফুল ফুটতে শুরু করে। শাপলা ফুলের সৌন্দর্য দেখতে পর্যটকদের ঢল নেমেছে এই বিলে। সূর্য প্রখর হওয়ার পর আস্তে আস্তে বুঝে যায় শাপলা, ফোঁটে আবার রাতের বেলা। এমন ঘটনার সাক্ষী হতে পর্যটকরাও ছুটে যান রাতের আঁধার কাটিয়ে। স্থানীয়দের মতে, প্রায় ৬০০ বিঘা আয়তনজুড়ে এ বিলের পশ্চিম অংশের নাম আমরুল বিল। আর পূর্ব অংশের নাম কাললা বিল। বর্ষায় পানি কমে গেলে এ বিলে আমন ধান চাষ করেন স্থানীয় কৃষকেরা।পর্যটকরা নৌকায় বিলের পানিতে ভেসে শাপলা ফুলের সাথে মিতালী করেন। মিশে যান প্রকৃতির অপরূপ সৌন্দর্যে। কেউ সেলফি তোলেন, কেউ শাপলা ফুল মাথায় পেঁচিয়ে নিজেকে প্রকৃতির সাথে মিলিয়ে ফেলেন। গান বাজিয়েও নৌকায় বিলে ঘুরে আনন্দ করেন পর্যটকরা। দর্শনার্থীদের নিয়ে নৌকায় পুরো বিল ঘুরিয়েই ১০০ থেকে ৩০০ টাকা করে আয় করছেন স্থানীয়রা।শাপলার সৌন্দর্য উপভোগ করতে আসা মোছাঃ সাদিয়া ইয়াসমিন (তুবা) সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘সাদা শাপলায় পুরো এলাকাকে নয়নাভিরাম করেছে। অনন্য দর্শনীয় স্থান হয়ে উঠেছে এই বিল। নৌকায় করে পুরো শাপলা বিল ঘুরে দেখলাম, খুবই ভালো লেগেছে আমাকে।’দর্শনার্থী মেহেদী হাসান সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘বিরামপুর উপজেলায় এত সুন্দর শাপলার বিল আছে, এখানে না আসলে তা বুঝতে পারতাম না। নৌকাতে করে ১ ঘন্টা ঘুরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম।’বেড়াতে আসা তরুণী ইসমোতারা তমা জানান, ‘পরিবারের সাথে বেড়াতে শাপলার বিল এসে মুগ্ধ হয়েছেন তিনি। শাপলার অসাধারণ নৈসর্গিক দৃশ্য দেখে অভিভূত। শাপলা বিলের শান্ত পরিবেশে এসে প্রশান্তিতে ভরে গেছে তার দেহ-মন। এক কথায় মুগ্ধ তমা।’বিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সালমা সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘উপজেলার কাটলা ইউনিয়নের খিয়ারমামুদপুর গ্রামে সাদা শাপলার বিলটির নাম শুনেছি। বিল ও শাপলা দেখতে আসা দর্শনার্থীরা যেন প্রকৃতির ক্ষতি না করে, সে ব্যাপারে সচেতন হতে হবে। আমি খুব শিগগিরই শাপলা বিল পরিদর্শন করব। প্রয়োজনে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিগগিরই জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন
শিগগিরই জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন

খুব শিগগিরই জাতীয় ঐকমত্য কমিশন অন্তর্বর্তী সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।রবিবার (০৫ Read more

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ গোল কাঠ জব্দ 
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ গোল কাঠ জব্দ 

বাঘাইছড়ি উপজেলাধীন মারিশ্যা জোন ২৭ বিজিবি এর দায়িত্বপূর্ণ কচুছড়ি এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গোল কাঠ জব্দ করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) Read more

বাংলাদেশ ও চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (০৫ নভেম্বর)
বাংলাদেশ ও চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (০৫ নভেম্বর)

আজ বুধবার(৫ নভেম্বর), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশকিছু ইভেন্ট। বাংলাদেশ-আফগানিস্তান তৃতীয় যুব ওয়ানডে আজ। এছাড়া আজ থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ Read more

বিখ্যাত ল্যুভর জাদুঘরে দিনদুপুরে চুরি
বিখ্যাত ল্যুভর জাদুঘরে দিনদুপুরে চুরি

ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র ল্যুভর জাদুঘরে দিনে–দুপুরে চুরির ঘটনা ঘটেছে। মুখোশ পরা একদল চোর জানালা ভেঙে জাদুঘরে Read more

ওবায়দুল কাদেরসহ ১৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ওবায়দুল কাদেরসহ ১৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সরকারি জমিতে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দায়ের করা মামলার তদন্তের স্বার্থে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন