মৌলভীবাজার পৌর শহরের শমশেরনগর রোডে সদাইপাতি এফ রহমান ট্রেডিংয়ের মালিক শাহ ফয়েজুল রহমান রুবেলকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ১০টার দিকে সিলেটের এম এ জি ওসমানি হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা সন্ধ্যার পর তার নিজ দোকানে প্রবেশ করে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে কুপাতে থাকে। আশপাশের সিএনজি চালক ও ব্যবসায়ীরা চিৎকার শুনে এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আহত ব্যবসায়ীকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, অবস্থা আশঙ্কাজনক। আহতকে সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে রেফার্ড করেন। সিলেটের হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ব্যবসায়ী রুবেল আহমদের বাড়ি কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। প্রত্যক্ষদর্শীরা সিএনজি চালক বলেন, ‘আমরা রুবেল ভাইয়ের পাশের দোকান মাতৃছায়া ইলেকট্রনিকের সামনে বসে গল্প করছি। তখন তিনি বাঁচাও বলে ডাক দেন। উনাকে ধরে সিএনজিতে করে হাসপাতালে নিয়ে যাই। এর মধ্যে দেখে যারা মেরেছে তারা সবাই পালিয়ে গেছে।’নিহত রুবেলের শ্যালক ইমন তরফদার বলেন, ‘দুলাভাই দীর্ঘদিন ধরে শহরে ব্যবসা করছেন। সদাইপাতি নামের তার নিজের সুনামধন্য প্রতিষ্ঠান আছে। হয়তো কারো সাথে পূর্ব শত্রুতা থাকতে পারে, সেই জেরে তাকে হত্যা করা হয়েছে বলে আমরা আশঙ্কা করছি।’ সিলেটে লাশ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মাহবুবুর রহমান বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ কাজ করছে। রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং আইনি ব্যবস্থা নেয়া হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলে পিঠা উৎসব অনুষ্ঠিত
নড়াইলে পিঠা উৎসব অনুষ্ঠিত

নড়াইলে আনন্দমুখর পরিবেশে দিনব্যাপী অনুষ্ঠিত হলো গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব। শনিবার (১৩ ডিসেম্বর) নড়াইল সদর উপজেলার ধোপাখোলা এলাকার নন্দন কানন শিশু Read more

সঙ্গী আপনাকে নিয়ন্ত্রণ করছে কিনা বুঝবেন যেভাবে
সঙ্গী আপনাকে নিয়ন্ত্রণ করছে কিনা বুঝবেন যেভাবে

নিজের স্বার্থের জন্য অনেকে সঙ্গীর অনুভূতি, চিন্তাভাবনা বা কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে থাকে। সবসময় নিজেদের আয়ত্ত্বে রাখতে চায়। যেকোনো কথা চট Read more

গাজামুখী নৌবহরের ২ জাহাজ ঘিরে ফেলেছে ইসরায়েল
গাজামুখী নৌবহরের ২ জাহাজ ঘিরে ফেলেছে ইসরায়েল

অবরুদ্ধ গাজায় ত্রাণ সরবরাহের চেষ্টাকারী আন্তর্জাতিক জাহাজের বহর সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, গাজা উপকূলের কাছাকাছি এলাকায় পৌঁছানো জাহাজের বহর ঘেঁষে ইসরায়েলি Read more

জামাইয়ের কোদালের আঘাতে প্রাণ গেল চাচা শ্বশুরের
জামাইয়ের কোদালের আঘাতে প্রাণ গেল চাচা শ্বশুরের

কিশোরগঞ্জের মিঠামইনে পারিবারিক বিরোধের জের ধরে ভাতিজি জামাইয়ের কোদালের আঘাতে চাচা শ্বশুর নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (০৩ অক্টোবর) Read more

ট্রাম্প-শি’র বৈঠক শুরু,চলতে পারে ৩-৪ ঘণ্টা
ট্রাম্প-শি’র বৈঠক শুরু,চলতে পারে ৩-৪ ঘণ্টা

দক্ষিণ কোরিয়ার বুসান শহরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক শুরু হয়েছে। চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকটি Read more

মালয়েশিয়ায় পা রেখে এশিয়া সফর শুরু ট্রাম্পের
মালয়েশিয়ায় পা রেখে এশিয়া সফর শুরু ট্রাম্পের

মালয়েশিয়ার মাধ্যমে এশিয়া সফর শুরু করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে আসিয়ান সম্মেলনে যোগ দেওয়ার পর তিনি জাপান ও দক্ষিণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন