জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়িত হবে, এখানে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আজ শুক্রবার (৩ অক্টোবর) সকালে ঝিনাইদহ জোহান ড্রিম ভ্যালি পার্কের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, আওয়ামী লীগের শাসনামলে প্রশাসনে যারা বড় ধরনের অপরাধের সঙ্গে জড়িত নন, তারা দেশের জন্য, রাষ্ট্রের জন্য চাকরি করবেন। তবে সরকার তাদের অপরাধ বিবেচনায় সিদ্ধান্ত নেবেন বলেও মন্তব্য করেন তিনি।তিনি আরো বলেন, আওয়ামী লীগের শাসনামলে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে।বর্তমান প্রশাসন দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, নির্বাচন কমিশন এ বিষয়ে সজাগ আছে। তারাই নির্বাচন সামনে রেখে নিরপেক্ষ প্রশাসন গড়ে তুলবেন বলে তিনি বিশ্বাস করেন।তিনি বলেন, বাংলাদেশের মানুষ যখনই কোনো ফ্যাসিস্ট দ্বারা নিজেকে নিরাপত্তাহীন মনে করেন, তখনই তারা রাষ্ট্রের কাঠামো বদলে দেয়।অনুষ্ঠান শেষে বিকেলে ঝিনাইদহের পেশাজীবী, ব্যবসায়ী ও শিক্ষাবিদদের নিয়ে ‘উন্নয়ন ভাবনা প্রেক্ষিত ঝিনাইদহ’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেসির জন্মদিনে পালমেইরাসের ‘গিফট’, জয়ের বদলে ড্র
মেসির জন্মদিনে পালমেইরাসের ‘গিফট’, জয়ের বদলে ড্র

ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির ৩৭ পেরিয়ে ৩৮ বছরে পা রাখল আজ। দিনটি স্মরণীয় করে রাখার সুযোগ ছিল এই Read more

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু ক্যারিবিয়দের
জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু ক্যারিবিয়দের

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৭ রানে জয়লাভ করেছে ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাট করে ২০ ওভারে ৬ Read more

১১ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
১১ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

২০২৫ সালের শেষ সপ্তাহজুড়ে মালয়েশিয়ার জোহর রাজ্যের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপো থেকে বিভিন্ন দেশের মোট ২৭ জন আটক প্রবাসীকে নিজ Read more

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে দুই বাংলাদেশি নিহত
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে দুই বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকার কেপটাউনের একটি দোকানে ডাকাতি শেষে সন্ত্রাসীর গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে নিহত এমদাদুল হকের বাড়ি কিশোরগঞ্জের Read more

টেস্ট চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সবার ওপরে রুট
টেস্ট চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সবার ওপরে রুট

টেস্ট ক্রিকেটে আরো একটি নজির গড়লেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লিউটিসি) প্রথম ব্যাটার হিসেবে ৬ হাজার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন