কল রেকর্ড ফাসেঁর জেরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত হয়েছেন পেতংতার্ন সিনাওয়াত্রা। বরখাস্তের পর তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পান দেশটির উপ-প্রধানমন্ত্রী।বুধবার (০২ জুলাই) শুধু একদিনের জন্য এই দায়িত্ব পালন করবেন ৭০ বছর বয়সি অভিজ্ঞ থাই নেতা সুরিয়া জুংরুংরুয়াংকিত। প্রায় এক দশকেরও বেশি সময় ধরে রাজনীতিতে আছেন সুরিয়া। সূত্র: এএফপি।যোগাযোগমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী সুরিয়া জুংরুংরুয়াংকিত অস্থায়ী প্রধানমন্ত্রী হিসেবে তার কর্মদিবস শুরু করেন ব্যাংককে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে। ওই অনুষ্ঠানে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় স্থাপনের ৯৩তম বার্ষিকী উদযাপন করা হয়।মজার বিষয় হলো, যে কার্যালয়ের ৯৩ বছর উদযাপন করতে যাচ্ছেন তিনি, সে কার্যালয়ের দায়িত্বে ৯৩ ঘণ্টাও থাকছেন না ‘এক দিনের প্রধানমন্ত্রী’ সুরিয়া। ওই অনুষ্ঠানে সাংবাদিকরা এ বিষয়টি নিয়ে সুরিয়ার মনোভাব জানতে চাইলেও তিনি এ প্রসঙ্গে কোনো প্রশ্নের জবাব দেননি। তিনি বলেন, তার কাছে সবচেয়ে জরুরি বিষয় হলো ‘একটি কাগজে সই করা’, যার মাধ্যমে বৃহস্পতিবার তার উত্তরসূরির কাছে যথাযথভাবে তিনি ক্ষমতা হস্তান্তর করতে পারবেন।থাইল্যান্ডের সাংবিধানিক আদালত মঙ্গলবার জানায়, কম্বোডিয়ার সঙ্গে কূটনীতিক বিবাদে জড়িয়ে মন্ত্রীদের জন্য নির্ধারণ করা নৈতিকতার মানদণ্ড লঙ্ঘন করেছেন পেতংতার্ন, এমনটা সন্দেহ করার জন্য ‘যথেষ্ঠ পরিমাণ কারণ’ সম্পর্কে তারা অবগত আছে। এই আনুষ্ঠানিক অভিযোগ এনে তার প্রধানমন্ত্রিত্ব স্থগিত করে আদালত।তবে এটি আনুষ্ঠানিক অভিযোগ হলেও মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে দাবি করা হয়, মূলত কম্বোডিয়ার নেতা হুন সেনের সঙ্গে ফোনালাপ ফাঁস হওয়ার পরই পেতংতার্নের পদত্যাগের দাবি তীব্র আকার ধারণ করে। পেতংতার্ন ওই ফোনালাপে হুন সেনকে ‘চাচা’ সম্বোধন করেছেন এবং একজন থাই সামরিক কর্মকর্তার সমালোচনা করেছেন। এ নিয়ে দেশটির জনসাধারণের মনে ক্ষোভ জন্ম নেয়।থাই গণমাধ্যমে ‘রাজনীতির হাওয়া যেদিকে যায়, সেদিকে সব সময় থাকার’ সুনাম অর্জন করেছেন অভিজ্ঞ রাজনীতিবিদ সুরিয়া। বিশেষত, যখন যে দল সরকারে থাকে, সে দলের প্রতি আনুগত্য প্রকাশের জন্য তিনি পরিচিত।ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে সুরিয়ার শেষ কাজ হবে মন্ত্রিসভায় রদবদল প্রক্রিয়ার দেখভাল করা, যা পেতংতার্নকে বরখাস্তের আগেই নির্ধারণ করা ছিল।বৃহস্পতিবার মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে সুরিয়ার স্থলাভিষিক্ত হবেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ফুমথাম উইচায়াচাই।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চারদিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি
চারদিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

চার দিনের সরকারি সফরে আগামী বৃহস্পতিবার (৬ নভেম্বর) পাবনা সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত বুধবার (২৯ অক্টোবর) রাষ্ট্রপতির প্রটোকল Read more

সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ফের ভোটে ফিরলেন বিএনপি প্রার্থী
সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ফের ভোটে ফিরলেন বিএনপি প্রার্থী

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে তিন দিনের নানা নাটকীয়তা ও উত্তেজনার পর অবশেষে নির্বাচনে ফেরার ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান। শুক্রবার Read more

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার মোংলা বন্দর
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার মোংলা বন্দর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলের একসময় মোংলা বন্দরের পরিচিতি ছিল শুধুই একটি রপ্তানি Read more

নান্দাইলে ইউপি চেয়ারম্যাসহ গ্রেফতার ৫
নান্দাইলে ইউপি চেয়ারম্যাসহ গ্রেফতার ৫

ময়মনসিংহের নান্দাইলে রাজগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার মোমতাজ খোকনকে (৫৫) গ্রেফতার করেছে Read more

সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জন গ্রেপ্তার
সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জন গ্রেপ্তার

সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত Read more

ঈদে ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন
ঈদে ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশের সিএনজি ফিলিং স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে। ঈদের দিনসহ ঈদের আগের ও পরের দিনগুলোতেও এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন