‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’—এই স্লোগানকে সামনে রেখে নতুন সদস্য সংগ্রহের উদ্দেশ্যে মাদারীপুরের শিবচরে লিফলেট বিতরণ করেছে গণ অধিকার পরিষদ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।শুক্রবার (১৬ মে) বিকেলে উপজেলার পৌরবাজার, চান্দেরচর বাজার, সড়কপথ ও গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।লিফলেটে গণ অধিকার পরিষদের গঠনমূলক উদ্দেশ্য, ছাত্র-জনতার আত্মত্যাগের চেতনা এবং একটি দুর্নীতি ও দুঃশাসনমুক্ত, বৈষম্যহীন গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গঠনের বার্তা তুলে ধরা হয়। পাশাপাশি ভবিষ্যতের নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন—গণ অধিকার পরিষদ মাদারীপুর জেলা শাখার সভাপতি মো. গাউস মৃধা, সিনিয়র সহ-সভাপতি মো. তারেক রহমান, যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মো. আলি হোসেন, শিবচর উপজেলা শাখার সভাপতি মো. জামাল মৃধা, সাংগঠনিক সম্পাদক মো. লোকমান হোসেন,  শিবচর উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. কাদির শিকদার এবং ছাত্র অধিকার পরিষদ শিবচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আলআমিন ইসলাম আরিয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আল-আকসার ‘ওয়েস্টার্ন ওয়াল’ পরিদর্শনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও নেতানিয়াহু
আল-আকসার ‘ওয়েস্টার্ন ওয়াল’ পরিদর্শনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও নেতানিয়াহু

প্রথম সরকারি সফরের অংশ হিসেবে ইসরায়েলে গিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সেখানে গিয়ে তিনি অধিকৃত পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদ প্রাঙ্গণের Read more

খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে: সারজিস
খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে: সারজিস

শরিফ ওসমান হাদির হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম।বৃহস্পতিবার রাতে Read more

শীতের শুরুতেই ব্যস্ত লেপ-তোশকের কারিগররা
শীতের শুরুতেই ব্যস্ত লেপ-তোশকের কারিগররা

দিনের বেলায় রোদের হালকা উষ্ণতা থাকলেও সন্ধ্যা নামতেই বইছে হিমেল হাওয়া। রাত ও ভোরের কনকনে ঠান্ডায় প্রকৃতি জানান দিচ্ছে শীতের Read more

জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বিরত রাখতে হাইকোর্টের রুল
জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বিরত রাখতে হাইকোর্টের রুল

জাতীয় পার্টি (জিএম কাদের) এবং জাতীয় পার্টির (একাংশ) আনিসুল ইসলাম মাহমুদ ও জেপির আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট Read more

কাতারে আর হামলা করবে না ইসরায়েল: ট্রাম্প
কাতারে আর হামলা করবে না ইসরায়েল: ট্রাম্প

গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে চলমান যুদ্ধের অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতারে আর হামলার নির্দেশ দেবেন না Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন