পা ফেললেই কাঁদায় আটকে যায় জুতা। অনেক সময় জামা-কাপড় ভিজে নষ্ট হয়ে যায়। যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের মাটিপুকুর গ্রামের প্রধান রাস্তাটি যেন উন্নয়নশূন্য এক জনপদের প্রতিচ্ছবি। স্বাধীনতার ৫৪ বছরের বেশি সময় পার হলেও মাত্র দুই কিলোমিটার দৈর্ঘ্যের কাঁচা রাস্তাটি আজও পাকা হয়নি। বর্ষা এলেই সামান্য বৃষ্টিতে রাস্তার অস্তিত্বই হারিয়ে যায় কাঁদার নিচে। রাস্তাটিতে কোথাও নেই ইট, নেই খোয়া, এমনকি পাকা করার কোনো প্রস্তুতিও নেই; রাস্তার মুখ পর্যন্ত যেন কেউ দেখতে আসেননি।সরেজমিনে গিয়ে দেখা যায়, লাউতাড়া স্কুল থেকে কিছুটা মাঠ পেরিয়ে মাটিপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এই গুরুত্বপূর্ণ রাস্তার কোথাও নেই উন্নয়নের সামান্য ছোঁয়া। ইট-বালুর তো প্রশ্নই আসে না, পথজুড়ে শুধু কাঁদা আর জলাবদ্ধতা। দীর্ঘদিনের অবহেলায় রাস্তার এমন দশা যে, দেখে মনে হয় এটি কোনো চাষের জমি নয়, যেন একটি শিক্ষা প্রতিষ্ঠানমুখী প্রধান চলাচলের সড়ক।এই রাস্তায় চলতে গিয়ে চরম দুর্ভোগে পড়তে হয় আশপাশের ৫-৬টি গ্রামের মানুষকে। স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, রোগী, বৃদ্ধ, শিশুরা প্রতিদিন যাতায়াত করে এই কাঁদাময়, পিচ্ছিল পথে। বর্ষাকালে কারও হাঁটাও দায় হয়ে পড়ে; কোথাও কোথাও হাঁটুসমান কাঁদা জমে যায়।লাউতাড়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী মারিয়া বলেন, ‘আমি প্রতিদিন এই রাস্তা দিয়ে হেঁটে মাদ্রাসায় যাই, পা ফেললেই কাঁদায় আটকে যায় জুতা। অনেক সময় জামা-কাপড় ভিজে নষ্ট হয়ে যায়। আমরা অনেক কষ্ট করছি। সরকারের কাছে আবেদন, যেন এই রাস্তা পাকা করে আমাদের কষ্টের শেষ করে।’স্থানীয় নারী ফাতেমা খাতুন বলেন, ‘বর্ষা আসলেই আমাদের দুঃখের শেষ নেই। এই রাস্তা দিয়ে গর্ভবতী নারী বা অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে হলে চরম বিপদে পড়তে হয়। ভ্যানে উঠানো যায় না, অ্যাম্বুলেন্স তো ঢুকতেই পারে না। আমাদের যেন কেউ দেখার নেই। সরকার আসে-যায় কিন্তু আমাদের কষ্ট থেকে যায় সেই আগের মতোই।’স্থানীয় যুবক জহুরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘স্বৈরাচার সরকারের সময় আমরা এ এলাকার মানুষ বিএনপির সমর্থক বলেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছি। বছরের পর বছর কাঁদা-পানির মধ্যে চলতে হয়েছে, কিন্তু একবারও আমাদের রাস্তার দিকে ফিরেও তাকায়নি তারা। স্বৈরাচার সরকার আজ ইতিহাসের পাতায়, কিন্তু দুর্ভোগটা রয়ে গেছে আমাদের কাঁধেই। সরকার বদলেছে, নেতা বদলেছে কিন্তু মাটিপুকুর গ্রামের মানুষের ভাগ্য বদলায়নি। এখনো আমরা কাঁধে জুতা নিয়ে হেঁটে যাই, সন্তানদের স্কুলে পৌঁছাতে হয় কাঁদার ভিতর দিয়ে। এত কষ্টের পরও কেউ দেখার নেই।’এ বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডা. কাজী নাজিব হাসান বলেন, ‘লাউতারা স্কুলের পাশে আমরা প্রায় ৩০০ ফুট একটি রাস্তা নির্মাণ করেছি। মাটিপুকুর এলাকার রাস্তার বিষয়টি আমি শুনেছি, তবে বিস্তারিত যাচাই করতে হবে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করব। সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আলোচনা করে বাস্তবভিত্তিক কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব কি না, সেটা দ্রুত দেখব।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পোস্টার নয়, বীজ বিতরণ: জকসু নির্বাচনে শ্রাবনের ব্যতিক্রমী প্রচারণা
পোস্টার নয়, বীজ বিতরণ: জকসু নির্বাচনে শ্রাবনের ব্যতিক্রমী প্রচারণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে পরিবেশবান্ধব ও ব্যতিক্রমধর্মী প্রচারণার মাধ্যমে আলোচনায় এসেছেন Read more

বিজয়নগরে ইয়াবাসহ নারী কারবারি গ্রেপ্তার
বিজয়নগরে ইয়াবাসহ নারী কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ইয়াবাসহ একজন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  শুক্রবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার  পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা Read more

আজ ০১ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ০১ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি
সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি

আফ্রিকার দেশ উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস জয় পেয়েছেন প্রবীণ রাজনীতিক ইয়োওয়েরি মুসেভেনি। শনিবার উগান্ডার নির্বাচন কমিশনের প্রধান তাকে বিজয়ী হিসেবে Read more

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার মোংলা বন্দর
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার মোংলা বন্দর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলের একসময় মোংলা বন্দরের পরিচিতি ছিল শুধুই একটি রপ্তানি Read more

চকরিয়ায় সিএনজি ও টমটম মুখোমুখি সংঘর্ষে নিহত ১
চকরিয়ায় সিএনজি ও টমটম মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কক্সবাজার চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের কুতুবজোম এলাকায় সিএনজি ও টমটম মুখোমুখি সংঘর্ষে আসমা বেগম (২০) নামে এক মহিলা নিহত হয়েছেন।বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন