আজ পহেলা বৈশাখ ১৪৩২, নববর্ষের প্রথম দিন। বাংলা পঞ্জিকার পাতায় আজ যুক্ত হলো আরো একটি নতুন বছর। পহেলা বৈশাখ বাঙালির জীবনে শুধু নতুন বছরের প্রথম দিনই নয়, এদিনে জীর্ণ-পুরোনোকে ছুড়ে ফেলে নতুনের আহবান করে বাঙালি। পাশা পাশি আনন্দ শোভাযাত্রা, গান ছড়া কবিতা আবৃত্তি নৃত্য, এবং পান্তা-ইলিশ পরিবেশন মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে দিনটি তবে এবার সরকারিভাবেই বর্ষবরণের আয়োজনে যুক্ত হয়েছে আনন্দের নতুন মাত্রা।সারা দেশের ন্যায় মাদারীপুর  কালকিনিতে বর্ণিল আয়োজনে  বর্ষবরন  আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। যেখানে অংশ নিয়েছে নানান শ্রেনী পেশার মানুষ। সোমবার সকালে কালকিনি উপজেলা প্রশাসনের আয়োজনে  উপজেলার চত্ত্বর থেকে একটি আনন্দ  শোভাযাত্রা বের করা হয়।  যা পরবর্তীতে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার চত্ত্বরে এসে শেষ হয়। বর্ষবরন উপলক্ষে তিন ব্যাপী সকাল সন্ধ্যা মেলার আয়োজন করা হয়েছে। । এ আয়োজনের উদ্বোধন করেন কালকিনি উপজেলা নির্বাহি অফিসার উত্তম কুমার দাশ।উপজেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রায়  বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন নিজ নিজ ব্যানারে অংশ নেয়। তবে এবার আনন্দ শোভযাত্রায় জায়গা করে নেয় বাংলা ও বাঙালির ঐতিহ্য “পালকি “। যা অনুষ্ঠানে অংশ নেওয়া মানুষদের অন্যরকম আনন্দ দিয়েছে। ধর্ম বর্ণ নির্বিশেষে  সকলকেই এক জায়গায় নিয়ে আসে এই বর্ষবরণ অনুষ্ঠান পহেলা বৈশাখ। অনুষ্ঠানে অংশ নিতে এসে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন অংশগ্রহণকারীরা। এবং  দেশ, দশের তরে মঙ্গল কামনা করেছেন তারাঅনন্দ শোভাযাত্রায় অংশগ্রহন কারী ছোট্ট সোনামনি তপদি (০৫) বলে, আমি আম্মুর সাথে এসেছি, সবাইকে শুভ নববর্ষ।কালকিনি চারুকলা একাডেমীর শিক্ষার্থী সোনিয়া বলেন, এই একটি মাত্র দিন যার অপেক্ষায় আমরা বাঙ্গিলারা থাকি, সে যে ধর্মেরই হোক না কেন কারন এই বাংলাই আমাদের শেখর। যত বাংলা ভাষা ভাষী পৃথিবীতে আছে সকলের মঙ্গল কামনা করি এবং সকলকে শুভ নববর্ষ শুভেচ্ছা জানাচ্ছি।কালকিনি উপজেলা নির্বাহি অফিসার উত্তম কুমার দাশ বলেন কালকিনি বাসীকে  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে কালকিনি উপজেলা চত্ত্বরে তিনদিন ব্যাপী আয়োজিত মেলায় সকলকে আমন্ত্রন রইল।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভালুকায় ট্রাকচাপায় প্রধান শিক্ষক নিহত
ভালুকায় ট্রাকচাপায় প্রধান শিক্ষক নিহত

ময়মনসিংহের ভালুকায় মাছভর্তি ট্রাকের নিচে চাপা পড়ে আবু বকর সিদ্দিক (৫৫) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। Read more

কোটালীপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কোটালীপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পানিতে ডুবে ওমর ফারুক (২) ও নুসরাত খানম (৮) বছরের দুই শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার(১১ এপ্রিল) উপজেলার চৌরখুলী Read more

পদ্মায় গোসলে নেমে নিখোঁজের ৪৩ ঘণ্টা পর স্কুলছাত্র আরাফাতের মরদেহ উদ্ধার
পদ্মায় গোসলে নেমে নিখোঁজের ৪৩ ঘণ্টা পর স্কুলছাত্র আরাফাতের মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের শ্রীনগরে পদ্মা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ৪৩ ঘণ্টা পর আরাফাত (১৬) নামে এক স্কুলছাত্রের মরদেহ Read more

সৈকতে মিলল প্রথম বিশ্বযুদ্ধের সৈন্যদের লেখা ‘আবেগঘন’ বোতলবন্দি চিঠি
সৈকতে মিলল প্রথম বিশ্বযুদ্ধের সৈন্যদের লেখা ‘আবেগঘন’ বোতলবন্দি চিঠি

অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে শত বছর পর ভেসে উঠেছে প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেওয়া ২ সৈন্যের লেখা বোতলবন্দি চিঠি। ১৯১৬ সালে লেখা Read more

আইসিসির কার্যক্রম বন্ধ করতে বললেন পাকিস্তানের সাবেক তারকা স্পিনার
আইসিসির কার্যক্রম বন্ধ করতে বললেন পাকিস্তানের সাবেক তারকা স্পিনার

ক্রিকেটের বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এখন কার্যত ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সামনে অসহায় বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অফস্পিনার সাঈদ Read more

নওগাঁয় হামে আক্রান্ত ৮, শিশু মৃত্যু ১
নওগাঁয় হামে আক্রান্ত ৮, শিশু মৃত্যু ১

নওগাঁয় হঠাৎ বাড়তে শুরু করেছে সংক্রামক রোগ হামের প্রাদুর্ভাব। জেলায় এখন পর্যন্ত আটজন হাম রোগী শনাক্ত হয়েছে। এ ছাড়া ঢাকায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন