আমরা চাই সাধারণ জনগণ বা নির্দোষ জনগণ কোনোভাবেই যেন হয়রানির শিকার না হয়। যে দোষী সে কোনো অবস্থায় ছাড়া পাবে না। আমরা সবসময় চুনোপুঁটিগুলো ধরি। বড় রুই মাছ সবসময় ছাড়া পেয়ে যায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।সোমবার (১৮ আগস্ট) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এ তথ্য জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঢাকায় মব জাস্টিস কমলেও আশপাশে কিন্তু মব জাস্টিস কিছু হচ্ছে। আমরা চেষ্টা করছি এটা যতটা কমিয়ে আনা যায়। কয়েকদিন আগে রংপুরে একটা মব জাস্টিস হয়েছে। তিনি বলেন, বড় একটা ধরা পড়েছে, এখন আপনারা সবাই লেগে গেছেন। চুনোপুঁটি সম্পর্কে কিন্তু কেউ কিছু বলছেন না। সুতরাং নির্দোষ এমন কেউ ছোটখাটো কিন্তু তাকে ধরা হলে সে সম্পর্কে আপনারা বলেন। আপনারা সবসময় সত্য ঘটনা বলে থাকেন বলে আপনাদের ধন্যবাদ।স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নির্বাচনের আগে আমরা পুলিশে ১৫ হাজার ৮৫১ জন পুলিশ সদস্য নিয়োগ দিয়েছি। বিজিবিতে ৪ হাজার ৪৬৯ জন, ৫ হাজার ৫৫১ জন আনসার, ১ হাজার ৫৫৮ জন কারা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ২০৮ জন। এগুলো সব নতুন নিয়োগ। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যেকোনো সময় মরে যেতে পারি: মাহিয়া মাহি
যেকোনো সময় মরে যেতে পারি: মাহিয়া মাহি

হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন ঢালিউড চিত্রনায়কা মাহিয়া মাহি। জানালেন, যেকোনো সময় মরে যেতে পারেন তিনি।রোববার (২২ মার্চ) Read more

জাল টাকা দিয়ে প্রতারণা, সাবেক পুলিশ সদস্য গ্রেপ্তার
জাল টাকা দিয়ে প্রতারণা, সাবেক পুলিশ সদস্য গ্রেপ্তার

জামালপুরের সরিষাবাড়ীতে সোনালী ব্যাংকের ভিতরে জাল টাকা নিয়ে প্রতারণা করতে গিয়ে মামুনুর রশিদ (৪০) নামে এক সাবেক পুলিশ সদস্যকে গ্রেপ্তার Read more

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাবেক বিএনপি নেতা ও বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম কর্তৃক ছাত্রদলের সাবেক নেতার বাবা কে হত্যা চেষ্টার Read more

বিসিবির অর্থ কমিটির দায়িত্বে বুলবুল
বিসিবির অর্থ কমিটির দায়িত্বে বুলবুল

সম্প্রতি ক্রিকেটারদের নিয়ে বিরূপ মন্তব্য করে সমালোচনার জন্ম দেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। এমন মন্তব্যের পর তার পদত্যাগ দাবি Read more

নতুন বছরে ভারত-পাকিস্তান যুদ্ধ লাগতে পারে
নতুন বছরে ভারত-পাকিস্তান যুদ্ধ লাগতে পারে

সন্ত্রাসী তৎপরতা বাড়লে ২০২৬ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও সশস্ত্র সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছে Read more

কুয়াকাটা সি-বিচ পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও ডিসি, রক্ষণাবেক্ষণে আশ্বাস
কুয়াকাটা সি-বিচ পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও ডিসি, রক্ষণাবেক্ষণে আশ্বাস

রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ রায়হান কাওছার ও পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন