রাজধানীর পিলখানা হত্যাকাণ্ড ছিল দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের ফল। তৎকালীন সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো দায়িত্ব পালনে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে জানিয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন।আজ বুধবার (২৫ জুন) রাজধানীর সায়েন্স ল্যাবরেটরির বিআরআইসিএমে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দফতরে সংঘটিত হত্যাকাণ্ড বিষয়ক জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের তৃতীয় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে এমনটা জানায় কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান। তিনি জানান, এ ঘটনায় আওয়ামী লীগের ২ নেতা জাহাঙ্গীর কবির নানক ও মির্জা আজম ইমেইলের মাধ্যমে লিখিত সাক্ষ্য দিয়েছেন।তিনি আরও বলেন, পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের সংশ্লিষ্টতার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে কারও নাম বলতে পারছি না। তিনি যোগ করেন, হত্যাকাণ্ডের আলামত ধ্বংসের চেষ্টাও করা হয়েছে।স্বাধীন তদন্ত কমিশনটি প্রথমে ৩ মাসের জন্য গঠিত হলেও পরে এর মেয়াদ চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়। কমিশন সভাপতি জানান, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিলের মেয়াদ বৃদ্ধির অনুরোধ করা হয়েছে।প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জনকে হত্যা করা হয়।ওই ঘটনার পর হত্যা ও বিস্ফোরণ আইনে করা মামলায় ১৩৯ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। যাবজ্জীবন দেয়া হয় ১৮৫ জনকে। এছাড়া, আরও অন্তত ২০০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।তবে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ সরকারের সময় হওয়া পিলখানা হত্যাকাণ্ডের তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ করেছেন পিলখানায় নিহত কিছু সেনা কর্মকর্তার স্বজনরা।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৬ ঘন্টা পর মারিশ্যা দিঘীনালা সড়কে যান চলাচল স্বাভাবিক
৬ ঘন্টা পর মারিশ্যা দিঘীনালা সড়কে যান চলাচল স্বাভাবিক

প্রায় ৬ ঘন্টা পর বাঘাইছড়ি সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (০২ আগস্ট) রাত থেকে টানা ভারী বর্ষণের ফলে রাঙামাটির Read more

ইসরাইলবিরোধী বিক্ষোভে উত্তাল স্পেন
ইসরাইলবিরোধী বিক্ষোভে উত্তাল স্পেন

অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল স্পেনের বার্সেলোনা। শুক্রবার (০৩ অক্টোবর) দেশটির ফিলিস্তিনপন্থি নাগরিকরা শহরজুড়ে আন্দোলনে নামে। এসময় ফিলিস্তিনের পতাকা, Read more

কয়েক ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
কয়েক ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিদ্যুৎ বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত ও সংরক্ষণকাজের কারণে মঙ্গলবার (৬ জানুয়ারি) সিলেট নগরীর বিভিন্ন এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ Read more

শেরপুরে কৃষি কর্মকর্তাকে ছাত্রদল নেতার মারধর
শেরপুরে কৃষি কর্মকর্তাকে ছাত্রদল নেতার মারধর

শেরপুরের নকলা উপজেলায় এক কৃষি কর্মকর্তাকে মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদলের সদস্যসচিব রাহাত হাসান কাইয়ুম (৩৫) এবং তার সহযোগী Read more

ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৫ জনের
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৫ জনের

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়। Read more

জজ কোর্টের ড্রাইভারের দাপটে আতঙ্কিত এলাকাবাসী, চলছে মামলা বাণিজ্য
জজ কোর্টের ড্রাইভারের দাপটে আতঙ্কিত এলাকাবাসী, চলছে মামলা বাণিজ্য

কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের জজের গাড়ি চালক মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে দখলবাজি এবং মামলাবাণিজ্যের অভিযোগ উঠেছে। ক্ষমতার দাপটে দখল করেছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন