খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করায় এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ৩ টায় বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলা প্রাঙ্গণে সমবেত হয় শিক্ষার্থীরা। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি সমন্বয়ক এস এম সুইট, সহ সমন্বয়ক নাহিদ হাসান, ইয়াশিরুল কবীর, গোলাম রাব্বানী ছাড়াও প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, কুয়েট শিক্ষার্থীদের উপর অন্যায়ভাবে প্রশাসন প্রহসন চালাচ্ছে। ছাত্ররাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনকারী কোন নিরপরাধ শিক্ষার্থীকে বহিষ্কার করার সিদ্ধান্ত কোনক্রমেই কাম্য নয়। এই অন্যায়ের বিরুদ্ধে আমরা কুয়েটের শিক্ষার্থীদের পাশে আছি। সমন্বয়ক এস এম সুইট বলেন, বিগত ১৬ বছরে শেখ হাসিনা লালিত-পালিত ভিসিরা যে কাজটি করার সাহস করেনি কুয়েট উপাচার্য সেই কাজটি করেছেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুরো বাংলাদেশের শিক্ষার্থীদের ন্যায্য দাবির পাশে আছে। কুয়েট ভিসির প্রথম গুরুত্ব দেওয়ার কথা ছিল শিক্ষার্থীদের কিন্তু তিনি একটি পক্ষকে সবসময় সুযোগ সুবিধা দিয়েছেন, পক্ষপাতিত্ব করেছেন। তিনি সরাসরি তার শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন। ইতোমধ্যে তিনি তার পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। দ্রুততম সময়ের মধ্যে কুয়েট ভিসিকে সরিয়ে দেওয়া হোক কারণ যিনি ছাত্রদের অধিকার সংরক্ষণ করতে পারেন না তিনি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদেও থাকতে পারেন না। উল্লেখ্য, গত ১৪ এপ্রিল রাতে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ১০১তম (জরুরি) সিন্ডিকেট সভায় গত ১৮ ফেব্রুয়ারী কুয়েট শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি আগামী ২ মে আবাসিক হলগুলো শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়ার এবং ৪ মে থেকে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শতাধিক মানুষ আহত হন। পরদিন প্রশাসনিক ভবনসহ সব একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। ওই দিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় কুয়েটে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিরপুরে ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে টহল ঘর ও সোলার লাইট উদ্বোধন
মিরপুরে ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে টহল ঘর ও সোলার লাইট উদ্বোধন

কুষ্টিয়ার মিরপুরে ছাতিয়ান কালিতলার দুই কিলোমিটার দুর্গম মাঠে ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে উপজেলা পরিষদের রাজস্ব উদ্বৃত্ত তহবিল থেকে নির্মিত টহল Read more

২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৮৩ ফিলিস্তিনি, বাড়ছে দুর্ভিক্ষ
২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৮৩ ফিলিস্তিনি, বাড়ছে দুর্ভিক্ষ

ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় আরও অন্তত ৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসা কর্মকর্তারা। এর Read more

ওসমান হাদি গুলিবিদ্ধ: জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
ওসমান হাদি গুলিবিদ্ধ: জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ Read more

নাগরপুরে অবৈধ মাটি ও বালু উত্তোলনে ইউএনও’র অভিযান
নাগরপুরে অবৈধ মাটি ও বালু উত্তোলনে ইউএনও’র অভিযান

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের কেদারপুর এলাকায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালিত Read more

আজ লন্ডনে বৈঠকে বসছেন ড. ইউনূস ও তারেক রহমান
আজ লন্ডনে বৈঠকে বসছেন ড. ইউনূস ও তারেক রহমান

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি প্রতীক্ষিত বৈঠক। আজ শুক্রবার (১৩ জুন) লন্ডনে ওয়ান-টু-ওয়ান বৈঠকে মিলিত হতে যাচ্ছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন