ইসরায়েলের বিরুদ্ধে বড় সামরিক পদক্ষেপ নিতে বিক্ষোভ করেছেন ইরানিরা।শুক্রবার (১৩ জুন) শত শত বিক্ষোভকারী ইরানের কোম শহরে জড়ো হয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা ইসরায়েলের বিরুদ্ধে বড় প্রতিশোধ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। ইরানজুড়ে ইসরায়েলের ভয়াবহ হামলায় তারা ব্যাপক ক্ষিপ্ত। ইরানি সংবাদ সংস্থা তাসনিমের এক্স-এ পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, শত শত বিক্ষোভকারী কোম শহরের জামকারান মসজিদে জড়ো হয়েছেন। ইসরায়েলের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি তাদের।ইরানের রাজধানী থেকে ১৪০ কিলোমিটার (৮৭ মাইল) দক্ষিণে দেশের অন্যতম পবিত্র শহরটিতে জড়ো হওয়ার সময় বিক্ষোভকারীরা ইরানের পতাকা উড়িয়ে ইসরায়েলবিরোধী স্লোগান দেন।এর আগে ইসরায়েলি হামলায় শীর্ষ সামরিক কমান্ডার এবং পারমাণবিক বিজ্ঞানী, নারী ও শিশুসহ বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।এদিকে ইসরায়েলে পাল্টা হামলার উদ্দেশ্যে ছোড়া ইরানের ড্রোন-মিসাইল ভূপাতিত করেছে জর্ডান। ফলে প্রাথমিকভাবে ইরানের বহু টার্গেট ব্যর্থ হয়েছে।শুক্রবার (১৩ জুন) সকালে ইরান শতাধিক ড্রোন ইসরায়েলের দিকে নিক্ষেপ করে। ইসরায়েলি ও জর্ডানের সামরিক বাহিনী ইরান থেকে ছোড়া ড্রোনগুলোকে মাঝপথে বাধা দেওয়ার কথা জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার (১২ জুন) রাতে তাদের হামলার পর সকালে ইরান ড্রোন হামলা শুরু করে। তারা সেগুলোকে প্রতিহত করছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রনির সঙ্গে প্রেম ভাঙার গুঞ্জনে মুখ খুললেন সাদিয়া আয়মান
রনির সঙ্গে প্রেম ভাঙার গুঞ্জনে মুখ খুললেন সাদিয়া আয়মান

ছোট ও বড় পর্দার আলোচিত অভিনেত্রী সাদিয়া আয়মান কাজের পাশাপাশি ব্যক্তিগত কারণেও প্রায়ই আলোচনায় থাকেন। দীর্ঘদিন ধরেই শোবিজ অঙ্গনে গুঞ্জন-পরিচালক Read more

ইরানের সর্বোচ্চ নেতার অবস্থান জানি, তবে এখন হত্যা করব না: ট্রাম্প
ইরানের সর্বোচ্চ নেতার অবস্থান জানি, তবে এখন হত্যা করব না: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেছেন, আমরা জানি, তথাকথিত ‘সর্বোচ্চ নেতা’ (খামেনি) কোথায় লুকিয়ে আছেন। তিনি একটি Read more

সময়ের কণ্ঠস্বরের পটুয়াখালী প্রতিনিধি জাহিদ রিপন আর নেই
সময়ের কণ্ঠস্বরের পটুয়াখালী প্রতিনিধি জাহিদ রিপন আর নেই

সময়ের কণ্ঠস্বরের পটুয়াখালী জেলা প্রতিনিধি জাহিদ রিপন আর নেই। হৃদযন্ত্রের জটিলতায় তিনি ইন্তেকাল করেছেন বলে জানা গেছে (ইন্না লিল্লাহি ওয়া Read more

দেবীগঞ্জে ভূমি কর্পোরেট সেবা চালু, এক কক্ষে মিলবে সব সেবা
দেবীগঞ্জে ভূমি কর্পোরেট সেবা চালু, এক কক্ষে মিলবে সব সেবা

পঞ্চগড়ের দেবীগঞ্জে ভূমি-সংক্রান্ত জটিলতা ও হয়রানির অবসান ঘটাতে চালু হলো ‘ভূমি কর্পোরেট সেবা’। সোমবার (১৯ মে) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা Read more

রংপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু
রংপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের দক্ষিণ হাজিপুর মাঝাপাড়া গ্রামে বজ্রপাতে এক যুবকের নিহতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ মার্চ) ওই এলাকায় সন্ধ্যায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন