ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশনে (ইসি) দায়ের করা আপিলগুলোর শুনানি আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।আজ শুক্রবার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আরিফুর রহমান স্বাক্ষরিত এক নির্দেশনায় সংশ্লিষ্ট সব আপিলকারীকে এ সিদ্ধান্ত জানানো হয়।এতে বলা হয়েছে, শুনানি চলাকালে কক্ষে প্রবেশের ক্ষেত্রে সীমা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। প্রতিটি আপিলের ক্ষেত্রে আপিলকারীসহ সর্বোচ্চ তিনজনের বেশি কেউ শুনানি কক্ষে প্রবেশ করতে পারবেন না।নির্দেশনায় আরও বলা হয়, শুনানিকালে শৃঙ্খলা বজায় রাখা ও কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এ ব্যবস্থা নেয়া হয়েছে। এদিকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশন ব্যালট পেপার, অফিশিয়াল সিল, ব্রাস সিলসহ সব নির্বাচনী সামগ্রীর নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করার জন্য কঠোর নির্দেশনা জারি করেছে।বৃহস্পতিবার রাতে ইসি সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখা থেকে এ সংক্রান্ত পরিপত্র প্রকাশ করা হয়। পরিপত্রে বলা হয়েছে, ভোটকেন্দ্রভিত্তিক বিতরণ করা নির্বাচনী সামগ্রী পৌঁছানোর পর আগের পরিপত্রের সঙ্গে সংযুক্ত তালিকা অনুযায়ী সব ফরম, প্যাকেট, খাম ও অন্যান্য দ্রব্যাদি সঠিকভাবে যাচাই করতে হবে।কোনো সামগ্রী কম বা বেশি থাকলে তাৎক্ষণিকভাবে সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তাকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমরা ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি: রিজভী
আমরা ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি: রিজভী

রামপাল বিদ্যুৎকেন্দ্রের যে বর্জ্য নদীতে পড়ে দিনদিন নদীগুলোর পরিস্থিতি খারাপ হচ্ছে। সামগ্রিকভাবে আমরা ভয়ংকর এক প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি বলে Read more

জনবল নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন
জনবল নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ‘ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স অফিসার’ পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী Read more

সীমান্তরক্ষীদের বদন্যতায় শেষ বারের মত মৃত বাবার মুখ দেখলো মেয়ে
সীমান্তরক্ষীদের বদন্যতায় শেষ বারের মত মৃত বাবার মুখ দেখলো মেয়ে

বাবার বাড়ি ভারতে, বিয়ে হয়েছে বাংলাদেশে। শ্বশুরবাড়ি আর বাবার বাড়ির মাঝে কাঁটাতারের বেড়া। তাই মৃত্যুর সংবাদ পেলেও বাবাকে শেষবারের মতো Read more

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ এক সপ্তাহ পর হস্তান্তর
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ এক সপ্তাহ পর হস্তান্তর

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি কৃষক যুবক ইব্রাহিম বাবুর (৩২) লাশ এক সপ্তাহ পর ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।মঙ্গলবার Read more

ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হলেন আরশাদুর রউফ
ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হলেন আরশাদুর রউফ

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফকে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশে আইন মন্ত্রণালয় Read more

ভারতের পুলিশ কর্মকর্তার কোটি টাকা-সোনা-বিলাসবহুল গাড়ি জব্দ
ভারতের পুলিশ কর্মকর্তার কোটি টাকা-সোনা-বিলাসবহুল গাড়ি জব্দ

ভারতের পাঞ্জাবের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা হরচরণ সিং ভুল্লারের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ জব্দ করেছে দেশটির সেন্ট্রাল ব্যুরো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন