ফিফা ক্লাব বিশ্বকাপে তিউনিসিয়ার ক্লাব ইএস তিউনিসকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব চেলসি। এ জয়ে গ্রুপ ‘ডি’ থেকে নকআটউ পর্ব নিশ্চিত করেছে ব্লুরা। তবে এ গ্রুপ থেকে টেবিলের শীর্ষে থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো। বাংলাদেশ সময় বুধবার (২৫ জুন) সকালে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় মুখোমুখি হয় চেলসি ও তিউনিস। যেখানে ৩-০ গোলের সহজ জয় তুলে নেয় ইংলিশ ক্লাবটি। ফিলেডেলফিয়ায় এদিন অবশ্য চেলসিকে অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের অতিরিক্ত সময় পর্যন্ত। প্রথমার্ধের যোগ করা সময়ে আর্জেন্টাইন মিডফিল্ডার এঞ্জো ফার্নান্দেজের ফ্রি কিক থেকে হেডে গোল করে চেলসিকে লিড এনে দেন আদারাবিওয়ো।বিরতি থেকে ফিরে বিধ্বংসী রূপ দেখায় চেলসি। প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় গোল পেয়ে যায় ব্লুরা। এবার ফার্নান্দেজের পাস থেকে বল জালে জড়ান লিয়াম ডেলাপ। দ্বিতীয়ার্ধেও আধিপত্য দেখিয়েই খেলেছে চেলসি। ইনজুরি টাইমের সাত মিনিটে চেলসির হয়ে তৃতীয় গোলটি করেন টাইরিক জর্জ। ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে এঞ্জোরা।এই জয়ের পরও টেবিলের শীর্ষে উঠতে পারেনি চেলসি। কারণ, গ্রুপের অপর ম্যাচে লস অ্যাঞ্জেলেসের সঙ্গে ১-১ গোলে ড্র করে টেবিলের শীর্ষস্থান নিজেদের করে নিয়েছে ফ্লামেঙ্গো।শেষ ষোলোতে চেলসির প্রতিপক্ষ বেনফিকা। একই গ্রুপের চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গো খেলবে বায়ার্ন মিউনিখের সাথে। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বকাপের আগে ৬টি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল
বিশ্বকাপের আগে ৬টি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। বিশ্বকাপের আগে ছয়টি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনার অংশ Read more

ধলেশ্বরী-শীতলক্ষ্যা মোহনায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
ধলেশ্বরী-শীতলক্ষ্যা মোহনায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মুন্সিগঞ্জ শহরের উপকণ্ঠে ধলেশ্বরী-শীতলক্ষ্যা নদীর মোহনা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।শুক্রবার (১২ আগস্ট) দুপুর ১টার দিকে Read more

অর্ধেক বগি রেখেই চলে গেল ট্রেন
অর্ধেক বগি রেখেই চলে গেল ট্রেন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অর্ধেক বগি রেখে ট্রেন চলে যাওয়ার ঘটনা ঘটেছে। চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস চলন্ত অবস্থায় দুই ভাগ Read more

পেশাদারিত্বের ঊর্ধ্বে গিয়ে মানবতার ফেরিওয়ালা আব্বাস
পেশাদারিত্বের ঊর্ধ্বে গিয়ে মানবতার ফেরিওয়ালা আব্বাস

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ পুলিশের একজন সদস্য।শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে স্টেশনের Read more

এফ-৭ বিজিআই বিধ্বস্তের ঘটনায় যা বললেন বিমান বাহিনীর প্রধান
এফ-৭ বিজিআই বিধ্বস্তের ঘটনায় যা বললেন বিমান বাহিনীর প্রধান

বিমানের রক্ষণাবেক্ষণ ও মেরামত নিয়ে কোনো প্রকার ‘কম্প্রোমাইজ’ করা হয় না বলে জানিয়েছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ Read more

মেহেরপুরে ৫১ হাজার মার্কিন ডলারসহ চোরাকারবারী আটক
মেহেরপুরে ৫১ হাজার মার্কিন ডলারসহ চোরাকারবারী আটক

মেহেরপুরের মুজিবনগর উপজেলার সীমান্তবর্তী আনন্দবাস এলাকায় অভিযান চালিয়ে ৫১ হাজার মার্কিন ডলারসহ জাহাঙ্গীর শেখ (৪০) এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন