রাজধানীর কমলাপুরের একটি আবাসিক হোটেল থেকে সুমি রানী রায়( ৩৬) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।বুধবার (২৮ মে) বেলা ১১টার দিকে সংবাদ পেয়ে কমলাপুর আবাসিক হোটেল সি-ল্যান্ডের ছয় তলার একটি কক্ষ থেকে ওই নারীর লাশ উদ্ধার করে মতিঝিল থানা পুলিশ। পরে ময়নাতনের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ১১টার দিকে হোটেল কর্তৃপক্ষের সংবাদে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে ওই আবাসিক হোটেল সি-ল্যান্ডের ছয় তলার একটি কক্ষের বিছানা থেকে ওই নারীর মরদেহ পায়। তবে সময় দরজা খোলা অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বালিশচাপা দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।ওসি আরো জানান, মঙ্গলবার (২৭ মে) স্বামী স্ত্রী পরিচয়ে হোটেলের ওই কক্ষে ভাড়া নেয় দু’জন। ওই নারীর বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ি গ্রামে। স্বামীর নাম মানিক চন্দ্র রায়। ওই নারীর আত্মীয় স্বজনদের খবর দেয়া হয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ববি শিক্ষার্থীর মৃত্যু: ৫ দাবি নিয়ে ২৪ ঘন্টা সময়সীমা বেঁধে দিল শিক্ষার্থীরা
ববি শিক্ষার্থীর মৃত্যু: ৫ দাবি নিয়ে ২৪ ঘন্টা সময়সীমা বেঁধে দিল শিক্ষার্থীরা

ক্যান্সারে মৃত্যু হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জেবুন্নেছা হক জিমিকে। কিন্তু এই যুদ্ধে হারের আগে Read more

নড়াইলে ইয়াবাসহ গ্রেফতার ২
নড়াইলে ইয়াবাসহ গ্রেফতার ২

নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ন থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) Read more

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা
ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা

মাঠ প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য মোবাইল ফোন ও ইন্টারনেট ভাতা দিতে পর্যালোচনায় একটি কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় Read more

খালাস চেয়ে সাবেক আইজিপি মামুনের আপিল
খালাস চেয়ে সাবেক আইজিপি মামুনের আপিল

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ৫ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন রাজসাক্ষী পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী Read more

ফরিদপুরে প্রবাসীর স্ত্রীকে ইভটিজিং করায় যুবক আটক
ফরিদপুরে প্রবাসীর স্ত্রীকে ইভটিজিং করায় যুবক আটক

ফরিদপুরের সালথা উপজেলায় প্রবাসীর স্ত্রীকে ইভটিজিং করার অভিযোগে সুজন মাতুব্বার (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।সোমবার (১ সেপ্টেম্বর) রাতে Read more

এই মূহুর্তে জাতীয় নির্বাচন সবার আগে প্রয়োজন: টুকু
এই মূহুর্তে জাতীয় নির্বাচন সবার আগে প্রয়োজন: টুকু

কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, একেকটি রাজনৈতিক দল তাদের নিজস্ব মত প্রকাশ করতে পারে। কিন্তু বর্তমান সময়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন