জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ৫ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন রাজসাক্ষী পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।আজ সোমবার (২২ ডিসেম্বর) সকালে আইনজীবীর মাধ্যমে এ আপিল করেন তিনি।আপিলের বিষয়টি নিশ্চিত করেছে তাঁর পরিবার। এই আপিলের ক্ষেত্রে ‘অ্যাডভোকেট অন রেকর্ড’ হিসেবে নিয়োগ পেয়েছেন মধুমালতি চৌধুরী বড়ুয়া।এর আগে ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মামলার রায় ঘোষণা করে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছিল। ওই মামলায় এক অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং আরেকটি অভিযোগে তাদেরকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরে রাষ্ট্রপক্ষ তাদের সাজা আমৃত্যু কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ডে রূপান্তরের জন্য আপিল করেন।এবার সাবেক আইজিপির পক্ষ থেকে নিজের সাজা বাতিল ও খালাস চেয়ে আপিল দায়ের হওয়ায় মামলার বিষয়টি নতুনভাবে আলোচনায় এসেছে।এইচএ  

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হোমনায় তিতাস নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার
হোমনায় তিতাস নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

কুমিল্লার হোমনা উপজেলায় তিতাস নদী থেকে নিখোঁজ এক মানসিক ভারসাম্যহীন নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) দুপুরে হোমনা-বাঞ্ছারামপুর Read more

মন্দিরের জানালার পর্দায় আগুন, দানবাক্স ভেঙে টাকা নেওয়ার অভিযোগ
মন্দিরের জানালার পর্দায় আগুন, দানবাক্স ভেঙে টাকা নেওয়ার অভিযোগ

মুন্সীগঞ্জের সিরাজদিখান বাজারের শ্রী শ্রী মা কালি র্দূগা মন্দরিরের জানালার পর্দায় আগুন ও দানবাক্স ভেঙে টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৭ Read more

মোহনগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
মোহনগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নেত্রকোনার মোহনগঞ্জে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে আওয়াল হোসেন (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার (০৬ অক্টোবর) বিকালে উপজেলার জয়পুর Read more

টিলার পেট চিরে ইটভাটা বানিজ্য, প্রশাসনের হানায় জরিমানা
টিলার পেট চিরে ইটভাটা বানিজ্য, প্রশাসনের হানায় জরিমানা

চট্টগ্রামের সাতকানিয়ার ছনখোলা চূড়ামণি এলাকার পাহাড়ি টিলা—যা ছিল প্রাকৃতিক সৌন্দর্যের এক অমূল্য অংশ—আজ তা যেন কাটাছেঁড়ার কবলে পড়ে ম্লান হয়ে Read more

গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিশু ১৮ হাজার ৫০০ ছাড়াল
গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিশু ১৮ হাজার ৫০০ ছাড়াল

২০২৩ সালের অক্টোবরে হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হাতে অন্তত ১৮ হাজার ৫৯২ শিশু Read more

নড়াইলে একসঙ্গে ৩ কন্যা সন্তানের জন্ম
নড়াইলে একসঙ্গে ৩ কন্যা সন্তানের জন্ম

নড়াইলের লোহাগড়া উপজেলায় একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিলেন প্রসূতি নারী আলপনা খানম। তিনি উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের নোয়াগ্রামের খন্দকার সজীব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন