অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান সরকার গৃহীত সংস্কার কার্যক্রম সামনে এগিয়ে নিয়ে আগামী বছরের জুনের মধ্যে দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার (২৮ মে) অধ্যাপক ড. ইউনূসের সঙ্গে টোকিওর ইম্পেরিয়াল হোটেলে জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের (জেবিপিএফএল) সভাপতি তারো আসো সাক্ষাৎ করতে গেলে তিনি এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ব্রিফিংয়ে বলেন, অধ্যাপক ইউনূস ছয় মাসের সময়সীমা নির্ধারণ করেছেন এবং সেই সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার সাথে সাথেই অধ্যাপক ড. ইউনূস জাতীয় নির্বাচনের জন্য একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন।জাপানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু তারো আসো বাংলাদেশকে রাজনৈতিক স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার জন্য অধ্যাপক ড. ইউনূসকে ধন্যবাদ জানান এবং একটি সুষ্ঠু গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি সাধারণ নির্বাচনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার তিনটি মূল ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়ার জন্য কাজ করছে। সেগুলো হলো– সংস্কার, হত্যাকারীদের বিচার এবং একটি সাধারণ নির্বাচন।তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠন এবং ঋণ পরিশোধে উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি করেছে। প্রধান উপদেষ্টা বলেন, আগের সরকার আমাদের দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। তরুণদের এর বিরুদ্ধে জেগে উঠতে বাধ্য করেছে। যে জগাখিচুড়ি তৈরি হয়েছে, তা ঠিক করার জন্য তরুণরা আমাকে আমন্ত্রণ জানিয়েছে। তিনি আরও বলেন, গত ১০ মাসে জাপান আমাদের সব ধরনের সহায়তা দিয়েছে। আমি জাপানকে তার সমর্থনের জন্য অনেক ধন্যবাদ জানাতে চাই। এটি এক অর্থে ধন্যবাদ সফর। প্রফেসর ইউনূস পরিবর্তনগুলো স্বচক্ষে দেখার জন্য আসাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।বৈঠকে আসো’র সঙ্গে থাকা বেশ কয়েকজন জাপানি আইনপ্রণেতা বলেন, অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষর বাংলাদেশে আরও জাপানি বিনিয়োগ আকৃষ্ট করতে আরো এক ধাপ এগিয়ে যেতে পারে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাহমুদুল হাসানের অসমাপ্ত কাজ শেষ করার প্রত্যয় সুলতান সালাউদ্দিন টুকুর
মাহমুদুল হাসানের অসমাপ্ত কাজ শেষ করার প্রত্যয় সুলতান সালাউদ্দিন টুকুর

টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান প্রয়াত মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসানের Read more

কাজের আশায় অবৈধভাবে বাংলাদেশে এসে আটক ভারতীয় যুবক
কাজের আশায় অবৈধভাবে বাংলাদেশে এসে আটক ভারতীয় যুবক

নেত্রকোনায় দুর্গাপুরে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে মহিদুল মন্ডল (২৭) নামে ভারতীয় এক নাগরিককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই) দুপুরে অনুপ্রবেশ Read more

ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি দখলে নিতে বৃদ্ধ বাবার হাত-পা ভেঙে দিলেন ছেলে
ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি দখলে নিতে বৃদ্ধ বাবার হাত-পা ভেঙে দিলেন ছেলে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাড়ি দখল করতে ধন মিয়া (৭৮) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হাত-পা ভেঙে দিয়েছেন তার ছেলে।সোমবার (২৮ জুলাই) দুপুরে Read more

‌‘স্ত্রী স্বাবলম্বী হলে স্বামীর কাছে ভরণপোষণ চাইতে পারবেন না’
‌‘স্ত্রী স্বাবলম্বী হলে স্বামীর কাছে ভরণপোষণ চাইতে পারবেন না’

আর্থিকভাবে স্বাবলম্বী হলে ভরণপোষণ বা অ্যালিমনি না দেওয়ার পক্ষে রায় দিয়েছে ভারতের দিল্লি হাইকোর্ট। আদালত পর্যবেক্ষণ করে মন্তব্য করেছে, স্থায়ী ভরণপোষণ Read more

উখিয়ায় অপহৃত ২ রোহিঙ্গা দালালকে উদ্ধার
উখিয়ায় অপহৃত ২ রোহিঙ্গা দালালকে উদ্ধার

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ফ্রেন্ডশিপ হাসপাতালের সামনে থেকে অপহৃত ২ রোহিঙ্গাকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ Read more

দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে যাচ্ছে মার্কিন যুদ্ধজাহাজ
দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে যাচ্ছে মার্কিন যুদ্ধজাহাজ

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী নিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলাকে চাপে রাখার জন্য প্রায় সব যুদ্ধজাহাজ ক্যারিবিয়ান অঞ্চলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন