ফরিদপুরের সালথা উপজেলায় প্রবাসীর স্ত্রীকে ইভটিজিং করার অভিযোগে সুজন মাতুব্বার (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।সোমবার (১ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভাগদী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক সুজন মাতুব্বার স্থানীয় জয়নাল মাতুব্বারের ছেলে এবং এক সন্তানের জনক।মামলার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী আটঘর ইউনিয়নের বাসিন্দা ও এক সন্তানের জননী। তার স্বামী সৌদি আরবে চাকরিরত থাকায় চার বছর ধরে তিনি সন্তান নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করছেন।গত ২৭ আগস্ট সকালে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার পথে সুজন মাতুব্বার ওই নারীর দিকে অশ্লীল ইঙ্গিত ও ইশারা করেন। একপর্যায়ে তিনি ওই নারীর ওড়না ধরে টান দেন। এ সময় ভুক্তভোগী চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসলে সুজন পালিয়ে যায়।এ ঘটনায় নারী সালথা থানায় ইভটিজিং মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর সোমবার রাতে পুলিশ আসামিকে আটক করে।সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, ‘ইভটিজিং মামলার আসামি সুজন মাতুব্বারকে আটক করা হয়েছে। মঙ্গলবার তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদক, সন্ত্রাস আর খুনের ছোবলে উখিয়া, প্রশাসন কি ঘুমিয়ে?
মাদক, সন্ত্রাস আর খুনের ছোবলে উখিয়া, প্রশাসন কি ঘুমিয়ে?

কক্সবাজারের উখিয়া উপজেলায় সম্প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগে স্থানীয় বাসিন্দারা। গত কয়েক মাস ধরে একের পর এক সহিংস ঘটনায় হতাহত Read more

৩ হাজার ৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল
৩ হাজার ৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল

গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। সোমবার (১৩ অক্টোবর) তাদের মুক্তি দেওয়া হয়ে বলে Read more

৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান
৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান

তাইওয়ানে ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির রাজধানী তাইপেতে কিছু ভবন কেঁপে উঠে ভূমিকম্পের প্রভাবে। সোমবার (০৫ মে) এক প্রতিবেদনে Read more

ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি
ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই হাসপাতালে কামাল হোসেনের একটি অস্ত্রোপচার সম্পন্ন Read more

হারানো এনআইডি তুলতে এখন থেকে লাগবে না জিডি
হারানো এনআইডি তুলতে এখন থেকে লাগবে না জিডি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে এখন থেকে আর জিডি করা লাগবে না। নাগরিকদের ভোগান্তি কমাতে জিডি করার এই বাধ্যবাধকতা তুলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন