চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকায় পুকুরে ডুবে ওয়াজিহা করিম আয়াত (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২ মে) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।জানা গেছে, আয়াত স্থানীয় বাসিন্দা তৈয়বুল করিমের একমাত্র কন্যা। পরিবারের সদস্যরা জানান, দুপুরে অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করছিল আয়াত। একপর্যায়ে সবার অজান্তে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।শিশুটির চাচা আকিবুল করিম বলেন, “দুপুরে আয়াত খেলাধুলা করছিল, হঠাৎ করে আমরা খেয়াল করি ও নেই। পরে পুকুরে খুঁজে পেয়ে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে।”আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৬ বছর পর জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু আজ, মানতে হবে যেসব নির্দেশনা
১৬ বছর পর জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু আজ, মানতে হবে যেসব নির্দেশনা

দীর্ঘ ১৬ বছর পর অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আবারও শুরু হলো জুনিয়র বৃত্তি পরীক্ষা। রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে Read more

মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে রাখা ৩ হাজার লিটার এসিড জব্দ
মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে রাখা ৩ হাজার লিটার এসিড জব্দ

কক্সবাজারের উখিয়ায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা প্রায় ৩ হাজার লিটার এসিড জব্দ করেছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে অভিযান Read more

আরও দু’টি জাতীয় দিবস ঘোষণার সিদ্ধান্ত
আরও দু’টি জাতীয় দিবস ঘোষণার সিদ্ধান্ত

রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ৭ অক্টোবর এবং ২৫ ফেব্রুয়ারি দিন দুটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভবিষ্যতে প্রতিবছর এই Read more

থানা থেকে পালিয়ে যাওয়া সেই আ.লীগ নেতার আত্মসমর্পণ
থানা থেকে পালিয়ে যাওয়া সেই আ.লীগ নেতার আত্মসমর্পণ

ফরিদপুরের আলফাডাঙ্গা থানা থেকে পালিয়ে যাওয়া পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন (৪৮) ও তার বড় ভাই নবাব Read more

‘আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা করলে ক্ষমা করা হবে না’
‘আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা করলে ক্ষমা করা হবে না’

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন, কিছু কিছু রাজনৈতিক দল আজকে Read more

কুমিল্লার বিভিন্ন আসনে বিএনপি’র প্রার্থী হলেন যারা
কুমিল্লার বিভিন্ন আসনে বিএনপি’র প্রার্থী হলেন যারা

নানা জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।কুমিল্লার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন