বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক ও বীর মুক্তিযোদ্ধা ফারুকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১৫ মে)। ২০২৩ সালের এই দিনে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।  বাংলা চলচ্চিত্রে তিনি ছিলেন এক নিখুঁত অভিনয়শিল্পী—গ্রামীণ, সামাজিক কিংবা রোমান্টিক গল্প—সব ধরনের চরিত্রে তার সাবলীল উপস্থিতি দর্শক মনে ছাপ ফেলেছে। তার অভাব চলচ্চিত্রাঙ্গনে এখনো গভীরভাবে অনুভূত হয়।১৯৪৮ সালের ১৮ আগস্ট ঢাকার পুরান শহরে জন্ম ফারুকের। পুরো নাম আকবর হোসেন পাঠান। বাবা আজগার হোসেন পাঠানের সর্বকনিষ্ঠ সন্তান ফারুক বেড়ে ওঠেন পুরান ঢাকার আবহে। তার অভিনয়ে আগ্রহ তৈরি হয় কাছের মানুষদের উৎসাহে। অভিনেতা এ টি এম শামসুজ্জামান, পরিচালক এইচ আকবর ও এক বন্ধুর সহযোগিতায় ‘ফারুক’ নামে তিনি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন।১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ ছবির মাধ্যমে রুপালি পর্দায় তার অভিষেক। এরপর ‘আবার তোরা মানুষ হ’ (১৯৭৩) এবং ‘আলোর মিছিল’ (১৯৭৪) চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান। কিন্তু দর্শক হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন ১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘সুজন সখী’ ও ‘লাঠিয়াল’ সিনেমার মাধ্যমে। ‘লাঠিয়াল’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য সে বছর তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।এরপর একে একে মুক্তি পায় ‘সূর্যগ্রহণ’, ‘মাটির মায়া’, ‘নয়নমণি’সহ বহু ব্যবসাসফল চলচ্চিত্র। ‘মিয়া ভাই’ (১৯৮৭) সিনেমার পর এই নামে তিনি হয়ে ওঠেন চলচ্চিত্র জগতের সবার প্রিয় মানুষ।তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার তালিকায় রয়েছে ‘সুজন সখী’, ‘নয়নমণি’, ‘সারেং বৌ’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সাহেব’, ‘দিন যায় কথা থাকে’ প্রভৃতি। তার ক্যারিয়ারে শতাধিক সিনেমা ব্যবসাসফল হয়েছে, যা প্রমাণ করে তিনি ছিলেন দর্শকনন্দিত এক প্রজন্মের প্রতীক।শুধু অভিনয়েই নয়, চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী হিসেবেও তার ভূমিকা ছিল প্রশংসনীয়। ২০১৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননায় ভূষিত হন এই মহান শিল্পী।নায়ক ফারুকের স্মৃতি আজও গেঁথে আছে কোটি দর্শকের হৃদয়ে। তার কর্ম, দেশপ্রেম ও শিল্পভিত্তিক সংগ্রাম নতুন প্রজন্মকে অনুপ্রেরণা দিয়ে যাবে বহুদিন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজামুখী ত্রাণবাহী জাহাজ ছিনতাই করল ইসরাইল
গাজামুখী ত্রাণবাহী জাহাজ ছিনতাই করল ইসরাইল

ফিলিস্তিনের গাজার দিকে অগ্রসর হওয়া একটি ব্রিটিশ পতাকাবাহী ত্রাণবাহী জাহাজ ছিনতাই করেছে ইসরাইল। ‘হান্ডালা’ নামের ত্রাণবাহী জাহাজটি ইতালি থেকে ফিলিস্তিনি Read more

কালিয়াকৈরে চাপাইর ব্রিজের নিচ থেকে বৃদ্ধা নারীর লাশ উদ্ধার
কালিয়াকৈরে চাপাইর ব্রিজের নিচ থেকে বৃদ্ধা নারীর লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ব্রিজের নিচ থেকে আজ সোমবার সকালে এক বৃদ্ধা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (৩০ ডিসেম্বর) সকাল Read more

‘রাহুল-প্রিয়াঙ্কা মডেলে’ ছেলেমেয়েকে দলীয় নেতৃত্বে আনছেন শেখ হাসিনা
‘রাহুল-প্রিয়াঙ্কা মডেলে’ ছেলেমেয়েকে দলীয় নেতৃত্বে আনছেন শেখ হাসিনা

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস তাদের দলীয় নেতৃত্বে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে যে 'মডেল'টা অনুসরণ করছে, আওয়ামী লীগের Read more

ঠাকুরগাঁওয়ে ইয়াবা সহ শ্রমিকদলের সভাপতি গ্রেফতার
ঠাকুরগাঁওয়ে ইয়াবা সহ শ্রমিকদলের সভাপতি গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ১০ পিস ইয়াবাসহ ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি গোলাম রব্বানীকে গ্রেফতার করেছে পুলিশ।  মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে তাকে মাদকের মামলায় গ্রেফতার Read more

ববিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
ববিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

রক্তরাঙা সূর্য যখন নববর্ষের প্রথম সকালের আকাশ ছুঁয়ে উঠল, তখন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রঙিন হয়ে উঠেছিল প্রতিজ্ঞা, সংস্কৃতি ও আশার Read more

‘আঙুল ফুলে কলাগাছ’ হওয়া নূর আলীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
‘আঙুল ফুলে কলাগাছ’ হওয়া নূর আলীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

দরিদ্র পরিবারের সন্তান নূর আলী (৪৭)। করতেন রাজমিস্ত্রির কাজ। জমিজমা ছিল না তেমন। বাবাও ছিলেন দিনমজুর। বাড়ি বলতে ছিল আধাপাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন