জুলাই-আগস্টে মানুষ ক্ষোভের সঙ্গে প্রত্যাশারও বহিঃপ্রকাশ ঘটিয়েছে উল্লেখ করে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, মানুষ এমন একটি দেশ চায়, যেখানে কোনো বৈষম্য থাকবে না। ঐকমত্য কমিশন আলোচনার মাধ্যমে গণতান্ত্রিক কাঠামোর পথরেখা তৈরির কাজ করছে। এই উদ্যোগের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন। বৃহস্পতিবার (১৫ মে) বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, বাংলাদেশের জনগণ বারবার ফ্যাসিবাদের উত্থান দেখতে চায় না। তারা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করতে চায়, যেখানে সবার নাগরিক ও মৌলিক অধিকার নিশ্চিত থাকবে। এই আকাঙ্ক্ষা থেকেই তারা জুলাইয়ের অভ্যুত্থানে জীবন উৎসর্গ করে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে।তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের এই সংলাপের উদ্যোগ জনগণের প্রত্যাশার প্রতিফলন। গণতান্ত্রিক ব্যবস্থায় মতপার্থক্য স্বাভাবিক বিষয় উল্লেখ করে তিনি বলেন, সব রাজনৈতিক দলের উচিত জনগণের কাছে যাওয়া। তবে কিছু কিছু বিষয়ে পারস্পরিক ছাড় দেওয়ার মানসিকতা থাকা দরকার। বিশেষ করে সংস্কারের বিষয়ে দলগুলোর প্রতিশ্রুতি দৃঢ় থাকা অপরিহার্য।ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নেন কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার।এ ছাড়াও বাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের নেতৃত্বে বৈঠকে অংশ নিয়েছেন দলটির সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, কেন্দ্রীয় ফোরামের সদস্য নিখিল দাস, জনার্দন দত্ত নান্টু, শম্পা বসু, মনীষা চক্রবর্ত্তী, জুলফিকার আলী, আহসান হাবিব বুলবুল, খালেকুজ্জামান লিপন, আবু নাঈম খান বিপ্লব ও গাজীপুর জেলা কমিটির সদস্যসচিব রাহাত আহম্মেদ।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগরে বাল্যবিবাহের দায়ে কনের বাবাকে অর্থদণ্ড
জীবননগরে বাল্যবিবাহের দায়ে কনের বাবাকে অর্থদণ্ড

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২১ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের Read more

মেক্সিকোতে মাদক কারবারি ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ, নিহত ১৩
মেক্সিকোতে মাদক কারবারি ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ, নিহত ১৩

মেক্সিকোর সিনালোয়ায় রাজ্যে সশস্ত্র বাহিনীর সঙ্গে মাদক কারবারিদের সংঘর্ষের ঘটনায় অন্তত ১৩ হামলাকারী নিহত হয়েছে।সোমবার (০৩ নভেম্বর) দুপুরে এ ঘটনাটি Read more

তাহিরপুরে মদ খেয়ে খাল পার, পানিতে ডুবে নিখোঁজ ১
তাহিরপুরে মদ খেয়ে খাল পার, পানিতে ডুবে নিখোঁজ ১

দেশি মদ (বাংলা মদ) খেয়ে মুচি বাড়ি থেকে বাড়ি ফেরার পথে ছোট খাল পাড় হওয়ার সময় পানিতে ডুবে সুনামগঞ্জের তাহিরপুর Read more

‘মিনি ঘর’ থেকে ৩ জোড়া ‘কপোত-কপোতী’ আটক
‘মিনি ঘর’ থেকে ৩ জোড়া ‘কপোত-কপোতী’ আটক

কিশোরগঞ্জের কটিয়াদীতে অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে আলোচিত একটি হোটেলে অভিযান চালিয়ে ৬ জন প্রেমিক-প্রেমিকাকে আটক করেছে স্থানীয় প্রশাসন। এর Read more

মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠাবে যুক্তরাজ্য: কিয়ার স্টারমার
মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠাবে যুক্তরাজ্য: কিয়ার স্টারমার

ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা, পাল্টা হামলা ঘিরে চলমান চরম উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠানোর কথা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী Read more

অবৈধ অভিবাসনে সহায়তাকারীদের সতর্কবার্তা ঢাকার মার্কিন দূতাবাসের
অবৈধ অভিবাসনে সহায়তাকারীদের সতর্কবার্তা ঢাকার মার্কিন দূতাবাসের

ভিসা জালিয়াতিতে অংশ নেওয়া বা অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে নেওয়া এবং তাদের সেখানে আশ্রয়দাতা‌দের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ফৌজদারি অভিযোগ দায়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন