ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।রবিবার (৬ এপ্রিল) বিকালে উপজেলার বানা ইউনিয়নের রুদ্রবানা মধুমতি নদীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল।অর্থদণ্ড প্রাপ্তরা হলেন- উপজেলার বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের বাসিন্দা রাসেল মিয়া ও বানা ইউনিয়নের রুদ্রবানা গ্রামের বাসিন্দা ওয়াহিদুজ্জামান মুন্সি।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে মধুমতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। খবর পেয়ে অভিযান চালিয়ে সত্যতা মেলায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে রাসেল মিয়া ও ওয়াহিদুজ্জামান মুন্সিকে পৃথক মামলায় দুই লক্ষ টাকা করে সর্বমোট ৪ লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি আনুমানিক ১ হাজার ৫০০ ফুট প্লাস্টিকের পাইপ বিনষ্ট করা হয় এবং প্রায় ১ লক্ষ ৫ হাজার ঘনফুট বালু ও একটি ড্রেজার জব্দ করা হয়।এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, থানা পুলিশের একটি চৌকস দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে সহযোগিতা করেন।এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল বলেন, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে চক্রটি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৃথক মামলায় দুইজনকে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে সতর্ক করা হয়েছে, যাতে ওই এলাকায় আর কোন বালু উত্তোলন করা না হয়। আগামীতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রথমবারের মতো ব্রাজিলকে হারাল জাপান
প্রথমবারের মতো ব্রাজিলকে হারাল জাপান

ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করল জাপান। বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল দল ব্রাজিলকে প্রথমবারের মতো হারাল এশিয়ার পরাশক্তি সামুরাই ব্লু’স। Read more

ব্রহ্মপুত্র নদে একসঙ্গে ভেসে উঠল নিখোঁজ ২ ভাইয়ের মর‌দেহ
ব্রহ্মপুত্র নদে একসঙ্গে ভেসে উঠল নিখোঁজ ২ ভাইয়ের মর‌দেহ

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে ব্রহ্মপুত্র ন‌দে গোসল কর‌তে নে‌মে ডু‌বে যাওয়া ইব্রা‌হিম ও ইমরান হো‌সেন না‌মে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ক‌রে‌ছেন স্থানীয়রা। সোমবার Read more

তালতলীতে ট্রাকটার উল্টে চালক নিহত
তালতলীতে ট্রাকটার উল্টে চালক নিহত

বরগুনার তালতলীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটার উল্টে মো. বেল্লাল পিয়াদা নামে এক চালাক নিহত হয়েছেন।বুধবার (০১ এপ্রিল) সকাল ১০ টার দিকে Read more

ঢাকার বাতাসের মান আজ ‘অস্বাস্থ্যকর’
ঢাকার বাতাসের মান আজ ‘অস্বাস্থ্যকর’

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ পঞ্চম স্থানে রয়েছে ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৭০ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ Read more

প্রতিমন্ত্রীর মর্যাদা পাচ্ছেন চসিক মেয়র শাহাদাত
প্রতিমন্ত্রীর মর্যাদা পাচ্ছেন চসিক মেয়র শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বর্তমান মেয়র ডা. শাহাদাত হোসেনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিতে উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার বিভাগ।রবিবার (২০ এপ্রিল) এ Read more

নির্বাচনের আগে অবশ্যই তিন শর্ত পূরণ হতে হবে: জামায়াত আমির
নির্বাচনের আগে অবশ্যই তিন শর্ত পূরণ হতে হবে: জামায়াত আমির

নির্বাচন হওয়ার আগে ৩টি শর্ত পূরণ হতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন