ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যকে হত্যার বিচার, নিরাপদ ক্যাম্পাস ও ঢাবি ভিসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদল।বুধবার (১৪ মে) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই বিক্ষোভ করেন। এসময় সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, এক দফা এক দাবি ঢাবি ভিসির পদত্যাগ, লড়াই লড়াই লড়াই চাই লড়াই করে বাঁচতে চাই অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। এসময় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সদস্য সচিব রাশেদ মন্ডল বলেন, জুলাই বিপ্লবে অনেক মায়ের কোল খালি হয়েছে তাই গণঅভ্যুত্থান পরবর্তীতে আর কোন মায়ের কোল খালি যেন না হয়। সাম্য হত্যার সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনতে হবে। তিনি আরো বলেন যেই ভিসি শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পারে না তার আমরা পদত্যাগ চাই।ঢাবি ভিসির আচরণ ঢোকাইয়ের মতো উল্লেখ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক আল আমিন বলেন, ফ্যাসিস্ট কায়দায় আমাদের সাম্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর শিক্ষার্থীরা যখন ঢাবির বাসভবনে ঘেড়াও করে তখন ঢাবি ভিসি শিক্ষার্থীদের উপর ঢোকাইয়ের মতো আচরণ করে। নামে বেনামে বিভিন্ন ভাবে ফ্যাসিবাদের দোসরদের সাথে নিয়ে দেশে আবারও অরাজকতা সৃষ্টি করতে আবারও ছাত্রদলকে টার্গেট কিলিং করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে ছাত্রদল নেতা আরো বলেন, দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই সারাদেশে ছাত্রদলের নেতাকর্মীদের টার্গেট কিলিং করে যে হত্যা করা হচ্ছে তার সুষ্ঠু তদন্ত করে বিচার করতে হবে। এ হত্যাকাণ্ড গুলো কারা ঘটাচ্ছে আমাদের কাছে এটা এখন পরিষ্কার। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি কিন্তু একটি পক্ষ এই গণঅভ্যুত্থানকে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করে।উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য নিহত হন। নিহত সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা এলাকায়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বকাপের আগে হামজাদের আমন্ত্রণ জানালো মালদ্বীপ
বিশ্বকাপের আগে হামজাদের আমন্ত্রণ জানালো মালদ্বীপ

২০২৬ সালের বিশ্বকাপকে সামনে রেখে আন্তর্জাতিক ফুটবলে ব্যস্ত সময় শুরু হতে যাচ্ছে। আগামী ১১ জুন পর্দা উঠবে বিশ্ব ফুটবলের সবচেয়ে Read more

চীনা নাগরিকদের জন্য ফের ভিসা চালু করল ভারত
চীনা নাগরিকদের জন্য ফের ভিসা চালু করল ভারত

দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও চীনা নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করতে যাচ্ছে ভারত। বৃহস্পতিবার (২৪ জুলাই) থেকে এই প্রক্রিয়া Read more

বরিশালে কালবৈশাখী ঝড়ে শ্রমিকের মৃত্যু
বরিশালে কালবৈশাখী ঝড়ে শ্রমিকের মৃত্যু

কাল বৈশাখী ঝড়ে বরিশাল জেলার আগৈলঝাড়ায় উপজেলায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২১এপ্রিল) দুপুরে হঠাৎ কাল বৈশাখী ঝড় শুরু হয়।ঝড়ের সময় Read more

বেতন না বাড়ালে সাংবাদিকরা বিপথগামী হবেন: মাহফুজ
বেতন না বাড়ালে সাংবাদিকরা বিপথগামী হবেন: মাহফুজ

সাংবাদিকদের বেতন-ভাতা নির্ধারণসহ ওয়েজ বোর্ডের বিষয়টি শ্রম মন্ত্রণালয়ের অধীনে নিষ্পত্তি হওয়া প্রয়োজন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ Read more

কুমিল্লায় পুলিশ হেফাজতে বিএনপি কর্মীর মৃত্যু
কুমিল্লায় পুলিশ হেফাজতে বিএনপি কর্মীর মৃত্যু

কুমিল্লার মুরাদনগর উপজেলায় পুলিশ হেফাজতে শেখ জুয়েল (৪৫) নামের এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) দিবাগত রাতে কুমিল্লার মুরাদনগর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন